এক্সপ্লোর

Gut Health Tips: গা-বমি হোক বা বুক জ্বালা, দ্রুত মিলবে মুক্তি ! জানুন অন্ত্রের 'মন্ত্র'

Gut Health Tips: স্বাভাবিক জীবনযাত্রায় সামান্য কিছু বদল আনলেই অন্ত্রের স্বাস্থ্য ভাল রাখা সম্ভব। কীভাবে ভাল রাখবেন অন্ত্র?

কলকাতা : কথায় বলে, পেট শান্ত থাকলে মাথাও থাকে শান্ত। পেটের যোগ সরাসরি আমাদের মস্তিষ্কের সঙ্গে, আর এই পেটের মধ্যেই রয়েছে অন্ত্র। একে চিকিৎসকেরা অনেকেই 'দ্বিতীয় মস্তিষ্ক' বলে থাকেন। আমরা যা-ই খাই না কেন তার 'কন্ট্রোল রুম' হল এই অন্ত্র, যাকে ইংরেজিতে বলে Gut। কিন্তু এই Gut ঠিক রাখতে সত্যিই Guts লাগে। অন্ত্র ভাল না থাকলে শরীরে রোগ বাসা বাঁধতে শুরু করে, পরিপাকের সমস্যা দেখা দিতে পারে, এমনকী ক্ষতিকর জীবাণুও বাসা বাঁধতে শুরু করে শরীরে। ফলে, রোজকার জীবনে সুস্থ-নীরোগ থাকতে গেলে অন্ত্রের যত্ন নিতেই হবে। স্বাভাবিক জীবনযাত্রায় সামান্য কিছু বদল আনলেই অন্ত্রের স্বাস্থ্য ভাল রাখা সম্ভব।

কী সেই অন্ত্রের 'মন্ত্র' ? কীভাবে ভাল রাখবেন অন্ত্র ?

  • প্রোবায়োটিক এবং ফার্মেন্টেড খাবার- প্রোবায়োটিক খাবার মানে হল, ভাল ব্যাক্টেরিয়া-সম্পন্ন খাবার। অর্থাৎ দই, চিজ, ভিনিগার, পাউরুটি, আচার ইত্যাদি। এই খাবারগুলিতে ভাল ব্যাক্টেরিয়া থাকে, যা কি না অন্ত্রের জন্য উপকারী। তবে, রোজদিন দই খাওয়ার ব্যাপারে একটা বিষয় মাথায় রাখতে হবে, যাতে উচ্চ চর্বিযুক্ত দুধ থেকে দই তৈরি না হয়।
  • প্রি-বায়োটিক খাবার – ভালো ব্যাক্টেরিয়ার যোগান থাকে সবুজ শাক-সবজিতেও। দেখা গিয়েছে, কলা, পেঁয়াজ, রসুন, ভাত, চিঁড়ে, হোলগ্রেইন শস্য ইত্যাদির মধ্যে প্রচুর পরিমাণে ব্যাক্টেরিয়া থাকে যা অন্ত্রের স্বাস্থ্য ভাল রাখতে সাহায্য করে। এমনকী এই খাবারগুলি অন্ত্রের মধ্যে থাকা উপকারী ব্যাক্টেরিয়ার কর্মক্ষমতা অনেকাংশে বাড়িয়ে দেয়। শস্যজাতীয় খাবারে প্রচুর পরিমাণে ফাইবার, অ্যান্টিঅক্সিডেন্ট ও অন্যান্য মাইক্রোনিউট্রিয়েন্ট থাকে। ফলে, কোষ্ঠকাঠিন্য, পেটের অন্যান্য সমস্যা দূরে রাখতে আটা, ওটস, ব্রাউন রাইস ইত্যাদি প্রিবায়োটিক ফুড রোজকার খাবারে রাখা যেতে পারে।
  • পর্যাপ্ত পরিমাণে জল পান - সারাদিনে আপনি ঠিক কতটা জল পান করছেন, তার উপরও নির্ভর করবে আপনার অন্ত্রের স্বাস্থ্য। পরিমাণ মতো জল না পান করলেই সমস্যা তৈরি হবে অন্ত্রে। জল আদপে পরিপাকেও সহায়তা করে অনেকাংশে। জল ঠিকঠাক পান করলে, রোগ-জীবাণু যেমন বাসা বাঁধতে পারে না শরীরে, তেমনই আবার, বদহজমের সমস্যাও অনেকটাই কমে যায় বলে মত বিশেষজ্ঞদের।
  • অতিরিক্ত মশলাদার খাবার এড়িয়ে চলুন- প্রসেসড ফুড এবং অতিরিক্ত মশলাদার খাবার যত কম খাবেন, তত সুস্থ থাকবেন। একথা তো জানাই আছে। অন্ত্র ভাল রাখতে এই পদক্ষেপের জুড়ি নেই। মিষ্টি বা মশলাদার স্ন্যাক্স, চকোলেট, সোডা বা সফট ড্রিঙ্ক, ফ্রোজেন ফুড, ইনস্ট্যান্ট নুডলস ইত্যাদি খাবার বেশি খেলে অন্ত্রের মন্ত্র কাজ করবে না।
  • শিশুর মতো ঘুমান – ঘুম ভাল হওয়া জরুরি। ঘুম অনেকটাই আমাদের পরিপাক তন্ত্রকে নিয়ন্ত্রণ করে। ভাল ঘুম শরীরে স্ট্রেসের পরিমাণ কমায়, একাধারে অন্ত্রের সমস্যা দূর করতেও সাহায্য করে। তাই চেষ্টা করুন রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে।
  • সময় নিয়ে খাবার খান- তাড়াহুড়ো করে একদম খাবার খাওয়া যাবে না। সময় নিয়ে খান, ধীরে সুস্থে ভাল করে চিবিয়ে খাবার খান। এতে খাবার ভাল হজম হয়। তার সঙ্গে সঙ্গে সারাদিনে অল্প হলেও একটু শরীরচর্চা দরকার, হাঁটাহাঁটি একটু রোদে বেরনো অন্ত্রের স্বাস্থ্য ভাল রাখতে অনেকটা সাহায্য করতে পারে।

আরও পড়ুন: ডায়েটে এই ভুলগুলো করলে হাজার চেষ্টাতেও রোগা হতে পারবেন না

তথ্যসূত্র- আইএনএএস

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Allan Nascimento Death: ৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?
৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?
Cyclospora Outbreak : ভয়াবহ হারে ছড়াচ্ছে সাইক্লোস্পোরা ! আমেরিকায় ভরছে হাসপাতালের বেড, একাধিক মৃত্যু , কী থেকে সংক্রমণ?
ভয়াবহ হারে ছড়াচ্ছে সাইক্লোস্পোরা ! আমেরিকায় ভরছে হাসপাতালের বেড, একাধিক মৃত্যু , কী থেকে সংক্রমণ?
Cancer New Treatment: ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল
ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল
Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget