এক্সপ্লোর

করোনা: হোম আইসোলেশনে থেকেই করোনা-জয় হাওড়ার এই পরিবারের ৩ সদস্যের

চিকিত্‍সকরা বলছেন, অন্য জটিলতা না থাকলে করোনা আক্রান্তদের হোম আইসোলেশনে রেখেও চিকিত্‍সা সম্ভব

হাওড়া: করোনা-কে জয় করার ক্ষেত্রে নজির তৈরি করল হাওড়ার বকুলতলার বিবেকানন্দ রোডের পাণ্ডা পরিবার।

৮ সদস্যের পরিবারের ৪ জন করোনা আক্রান্ত হন। চারজনের মধ্যে শুধু একজনকে, ৮২ বছরের প্রবীণ সদস্যকে ভর্তি করতে হয় সরকারি হাসপাতালে। বাকিরা হোম আইসোলেশনে থেকেই করোনাকে জয় করেছেন। আজ পরিবারের সকলেই করোনা মুক্ত।

হাওড়ার বাড়ির কর্তা, অবসরপ্রাপ্ত শিক্ষক বাদলচন্দ্র পাণ্ডা। বয়স ৬৫। তাঁর স্ত্রী ববিতা পাণ্ডা। তাঁদের দুই মেয়ে মৌমিতা পাণ্ডা ও অমৃতা পাণ্ডা। মৌমিতার স্বামী শিবাজী বন্দ্যোপাধ্যায়। তাঁদের ২ বছরের একটি ছেলেও রয়েছে।

পরিবার সূত্রে খবর, বাদলচন্দ্রের শ্বশুর সুকুমার পাণ্ডা, স্ত্রী মিতাকে নিয়ে পূর্ব মেদিনীপুর থেকে চিকিত্‍সককে দেখাতে হাওড়ায় এসেছিলেন গত ১৯ মার্চ। মিতা আলঝাইমার-এর রোগী। লকডাউনের কারণে সুকুমার ও মিতা আটকে পড়েন হাওড়ায় মেয়ে-জামাইয়ের বাড়িতে।

এরপরই এপ্রিল মাসে দেখা দেয় বিপত্তি। পরিবার সূত্রে খবর, ৩০ এপ্রিল সুকুমারের জ্বর আসে। ১ মে বাদল, ববিতা, মৌমিতা আর শিবাজীর জ্বর আসে। সুকুমারের করোনা পরীক্ষা হয় ৯ মে। বাকিদের ১১ মে পরীক্ষা হয়।

সুকুমার, ববিতা, শিবাজী অমৃতার রিপোর্ট পজিটিভ আসে। বাদলের শাশুড়ি ও ২ বছরের নাতির রিপোর্ট আসে নেগেটিভ। বাদল ও তাঁর মেয়ে মৌমিতার রিপোর্ট আসে ইনকনক্লুসিভ।

সুকুমারকে ভর্তি করা হয় এম আর বাঙুর হাসপাতালে। বাকিরা চিকিত্‍সকের সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নেন, বাড়িতেই হোম আইসোলেশনে থাকবেন। কঠোরভাবে মানবেন সুরক্ষা বিধি।

গৃহকর্তা বাদলচন্দ্র পাণ্ডা জানান, ছাত্র ও প্রতিবেশীরা খবর নিয়েছে। প্রশাসনও সাহায্য করেছে। ওই কঠিন সময় কীভাবে পার করলেন? মেয়ে অমৃতা বলেন, ডায়েট করতাম, বিকেলে ছাদে যেতাম। গান শুনতাম সবাই।

বাদলের প্রতিবেশীরাও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন। একজন বলেন, অনেকেই ভয় পায়। আমরা প্রতিবেশী বলে সুরক্ষা বিধি মেনে যতটা সাহায্য করা সম্ভব ছিল তা করেছি।

চিকিত্‍সকরা বলছেন, অন্য জটিলতা না থাকলে করোনা আক্রান্তদের হোম আইসোলেশনে রেখেও চিকিত্‍সা সম্ভব। সব মিলিয়ে, আক্রান্ত হওয়ার পরেও ভয় না পেয়ে, সতর্ক থেকে, সুরক্ষা বিধি ও চিকিত্‍সা বিধি মেনে করোনাকে জয় করেছে হাওড়ার বকুলতলার পাণ্ডা পরিবার।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NEET Paper Leak: কীভাবে NEET প্রশ্ন ফাঁস হয়েছিল ? কোন কোন পদ্ধতি কাজে লাগিয়ে ? CBI-এর হাতে চাঞ্চল্যকর তথ্য
কীভাবে NEET প্রশ্ন ফাঁস হয়েছিল ? কোন কোন পদ্ধতি কাজে লাগিয়ে ? CBI-এর হাতে চাঞ্চল্যকর তথ্য
PM Modi: যন্তর মন্তরের আন্দোলনের পর Gen Z-র মন জয়ের চেষ্টা মোদির? প্রধানমন্ত্রীর পোস্টের আহ্বান ঘিরে গুঞ্জন
যন্তর মন্তরের আন্দোলনের পর Gen Z-র মন জয়ের চেষ্টা মোদির? প্রধানমন্ত্রীর পোস্টের আহ্বান ঘিরে গুঞ্জন
NEET Paper Leak: NEET প্রশ্নফাঁসে ‘ফিফা বিশ্বকাপ ২০২৬’ হোয়াটসঅ্যাপ গ্রুপ কীভাবে কাজ করেছে ? চাঞ্চল্যকর তথ্য় CBI-এর হাতে
NEET প্রশ্নফাঁসে ‘ফিফা বিশ্বকাপ ২০২৬’ হোয়াটসঅ্যাপ গ্রুপ কীভাবে কাজ করেছে ? চাঞ্চল্যকর তথ্য় CBI-এর হাতে
PM Modi Live: কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব

ভিডিও

Swasthya Bhawan | ফেরানোর যাবে না Thalassemia রোগীদের, রক্তপাচার বিতর্কের মাঝে নির্দেশ স্বাস্থ্যভবনের
TMC Turmoil Deepens | তৃণমূলে অনাস্থা তৃণমূলেরই! 'কালীঘাটপন্থী' সভাপতি পাত্তা দেন না বলে অভিযোগ
Student Protest in Jharkhand | প্রশ্নফাঁসের ঘটনায় উত্তাল ঝাড়খণ্ড, পথে পড়ুয়ারা
Ritabrata Banerjee |
Recruitment Scam in Bengal : চাকরিহারাদের অবস্থানে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget