এক্সপ্লোর

ক্ষমতা থাকলে ৩৭০ অনুচ্ছেদ ফেরত আনার ঘোষণা করুক, বিরোধীদের চ্যালেঞ্জ মোদির

মোদি জানান, ৩৭০ অনুচ্ছেদ অবলুপ্ত না হওয়া পর্যন্ত জম্মু ও কাশ্মীরের বাল্মীকি সম্প্রদায়ের মানুষ তাঁদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত হয়েছে।

জলগাঁও(মহারাষ্ট্র): ভোটপ্রচারে গিয়ে ৩৭০ অনুচ্ছেদ ইস্যুতে বিরোধীদের তীব্র আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জানালেন, ক্ষমতা থাকে তো বিরোধীরা তাদের ইস্তাহারে ৩৭০ অনুচ্ছেদকে ফিরিয়ে আনার কথা ঘোষণা করে দেখাক। এদিন মোদি বলেন, আমি বিরোধীদের চ্যালেঞ্জ করছি। ক্ষমতা থাকে তো ওরা তাদের ইস্তাহারে জম্মু ও কাশ্মীরে ৩৭০ অনুচ্ছেদ ফিরিয়ে আনার কথা ঘোষণা করে দেখাক। আর যদি না করতে পারে, তাহলে কুমিরের কান্না বন্ধ করুক। মোদি মনে করিয়ে দেন, কাশ্মীর স্রেফ একটা জমির টুকরো নয়। এটা ভারতের মুকুট। এদিন মহারাষ্ট্রের জলগাঁওতে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখছিলেন মোদি। সেখানে তিনি জানান, জম্মু-কাশ্মীর ও লাদাখ অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা করতে যথাযথ ব্যবস্থাগ্রহণ করেছে কেন্দ্রীয় সরকার। প্রধানমন্ত্রী বলেন, নিরাপত্তার চাহিদা খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নিয়েছি। চারদিকে ছড়িয়ে থাকা নেতিবাচক শক্তির মধ্যেই উপত্যকাকে স্বাভাবিক রাখতে আমরা যথাসাধ্য চেষ্টা করেছি। মোদি জানান, ৩৭০ অনুচ্ছেদ অবলুপ্ত না হওয়া পর্যন্ত জম্মু ও কাশ্মীরের বাল্মীকি সম্প্রদায়ের মানুষ তাঁদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত হয়েছে। গত ৭০ বছর ধরে বাল্মীকি সম্প্রদায়ের কোনও মানবাধিকার ছিল না। আজ তাঁরা সেই অধিকার প্রাপ্ত করেছে। এই ইস্যুতে কেন্দ্রের সিদ্ধান্তের সমালোচনা করার জন্য বিরোধী দলগুলিকে একহাত নেন মোদি। বলেন, আজ দুর্ভাগ্যবশত, কয়েকটি রাজনৈতিক দল ও কিছু রাজনীতিবিদ ৩৭০ অনুচ্ছেদ প্রত্যাহার নিয়ে কেন্দ্রের সমালোচনা করে চলেছে।  জাতীয় স্বার্থে নেওয়া এই সিদ্ধান্তের রাজনীতিকরণ করে চলেছে। তিনি বলেন, জম্ম ও কাশ্মীর নিয়ে কংগ্রেস ও এনসিপি-র বক্তব্য শুনলে বোঝা যাবে, গোটা দেশ যা ভাবছে, ওরা ঠিক তার উল্টোটা ভাবছে।

সেরা শিরোনাম

Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
Bangkok Flood: ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
NIA Operation: পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর

ভিডিও

SRFTI Clash: ABGP-র বিরুদ্ধে হামলার অভিযোগ ক্যাম্পাসের আবাসিক ছাত্রদের,
Bad Road Condition: কলকাতা থেকে জেলা, পুজোর আগে বিভিন্ন জায়গায় রাস্তার বেহাল দশার ছবি! Kolkata
ED on Indranil Sen: দুর্গাপুজোকে সামনে রেখে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ, ইন্দ্রনীলের বাড়িতে ED
Nandigram News: নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানি রথের বিরুদ্ধে কংগ্রেসের মামলা খারিজ হাইকোর্টে
NIA Investigation: রাজ্যে জঙ্গি-যোগের অভিযোগে ফের গ্রেফতার! বজবজে NIA-র জালে যুবক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
Bangkok Flood: ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
NIA Operation: পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
Tata Sons: শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
Winter: এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
Mecheda News: দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
Embed widget