এক্সপ্লোর

Coronavirus Third Wave : করোনার তৃতীয় ঢেউ "অনিবার্য", আগামী ৬-৮ সপ্তাহের মধ্যেই ভারতে ছড়িয়ে পড়ার আশঙ্কা : AIIMS প্রধান

করোনার তৃতীয় ঢেউ "অনিবার্য"। আগামী ছয় থেকে আট সপ্তাহের মধ্যেই দেশে দেখা যেতে পারে তৃতীয় ঢেউ। এমনটাই বললেন দিল্লি এইমসের প্রধান

নয়া দিল্লি : করোনার তৃতীয় ঢেউ "অনিবার্য"। আগামী ছয় থেকে আট সপ্তাহের মধ্যেই দেশে দেখা যেতে পারে তৃতীয় ঢেউ। এমনটাই বললেন দিল্লি এইমসের প্রধান রণদীপ গুলেরিয়া।

তিনি বলেন, "আনলক পর্ব শুরু হয়ে গিয়েছে। ফলে, আবার কোভিড-বিধির অভাব দেখা দিয়েছে। করোনার প্রথম ও দ্বিতীয় ঢেউ থেকে আমরা কিছু শিক্ষা নিইনি মনে হচ্ছে। আবার বহু মানুষ জড়ো হচ্ছেন। দেশজুড়ে সংক্রমণ বাড়তে হয়ত কিছুটা সময় নেবে। কিন্তু, তৃতীয় ঢেউ অনিবার্য। আগামী ছয় থেকে আট সপ্তাহের মধ্যেই দেশে করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়তে পারে। খুব জোর আর একটু সময় লাগতে পারে। "

এই মুহূর্তে দেশের ৫ শতাংশ মানুষ ভ্যাকসিনের দুটি ডোজ নিয়েছেন। এবছরের শেষের দিকেই ১০৮ কোটি মানুষকে টিকাকরণের আওতায় আনতে চাইছে সরকার। এপ্রসঙ্গে এইমস প্রধান বলেন, এটাই প্রধান চ্যালেঞ্জ। নতুন ঢেউ আসতে মূলত তিন মাস লাগতে পারে। কিন্তু, বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে কিছু কম সময়ও নিতে পারে। তাই আমাদের কড়া নজরাদির চালাতে হবে। এর পাশাপাশি কোভিড বিধি মেনে চলতে হবে। আগের বার আমরা একটা ভ্যারিয়েন্ট দেখেছিলাম যেটা বাইরে থেকে এসে এখানে বিশাল আকারে ছড়িয়ে পড়ে। প্রচুর সংক্রমণ দেখা যায়। এই পরিস্থিতিতে হটস্পট এলাকায় কড়া নজরদারি প্রয়োজন। 

এদিকে তৃতীয় ঢেউয়ের আশঙ্কার মধ্যেই করোনাবিধি মেনে চলার জন্য ফের একবার স্মরণ করিয়ে দিয়েছে কেন্দ্র। নির্দেশিকা জারি করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লা। প্রত্যেক রাজ্যের মুখ্যসচিবকে নির্দেশিকা পাঠানো হয়েছে। চিঠিতে স্বরাষ্ট্রসচিব উল্লেখ করেছেন, সক্রিয় কেস কমার সঙ্গে সঙ্গে বহু রাজ্যেই করোনা বিধিতে ছাড় দেওয়া হয়েছে। সরজমিনে কোভিড পরিস্থিতি খতিয়ে দেখে তবেই এক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার কথা বলেছেন তিনি। ছাড় দেওয়ার সঙ্গে সঙ্গে প্রতিটি ক্ষেত্রে করোনাবিধি মানা হচ্ছে কি না সেদিকেও নজর দিতে বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব। টেস্ট, ট্র্যাক, ট্রিট সহ ভ্যাকসিনেশনে জোর দিতে হবে। অর্থাৎ করোনা সংক্রান্ত বিধি নিষেধে ছাড় দেওয়া হলেও নমুনা পরীক্ষা, করোনা আক্রান্তের চিহ্নিতকরণ, চিকিৎসা এবং টিকাকরণে গাফিলতি করা যাবে না বলে ফের স্মরণ করে দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojana : কবে অন্নপূর্ণা যোজনায় টাকা ট্রান্সফার, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী...
কবে অন্নপূর্ণা যোজনায় টাকা ট্রান্সফার, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী...
West Bengal News Live: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনা নিয়ে নতুন করে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, এবার থেকে প্রতিমাসে কবে ‘টাকা-ট্রান্সফার’ ? “সেপ্টেম্বর থেকে এই তারিখের মধ্যে..”
অন্নপূর্ণা যোজনা নিয়ে নতুন করে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, এবার থেকে প্রতিমাসে কবে ‘টাকা-ট্রান্সফার’ ? “সেপ্টেম্বর থেকে এই তারিখের মধ্যে..”
Dilip Ghosh : 'বেআইনিভাবে টাকা নিয়েছেন, আমরা ব্যবস্থা নিচ্ছি', তালিকায় কতজন জানিয়ে দিলেন মন্ত্রী দিলীপ ঘোষ
'বেআইনিভাবে টাকা নিয়েছেন, আমরা ব্যবস্থা নিচ্ছি', তালিকায় কতজন জানিয়ে দিলেন মন্ত্রী দিলীপ ঘোষ

ভিডিও

Madan Mitra:
Sumit Roy News: পরের শুনানির দিন পর্যন্ত সুমিত রায়কে গ্রেফতারিতে রক্ষাকবচ দিল Supreme Court
Kolkata Police: পরিবর্তনের পশ্চিমবঙ্গে এবার ED ও কলকাতা পুলিশের মধ্যে সমন্বয়ে জোর | ABP Ananda
Life Care Blood Bank News: লাইফ কেয়ার ব্লাড ব্যাঙ্কের দুটি শাখায় তল্লাশি SBTC-র | ABP Ananda
Humayun Kabir: চেক বাউন্স বিতর্কে মহমেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি পদ থেকে অপসারিত হুমায়ুন কবীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget