এক্সপ্লোর

Train Derailed:লাইন থেকে ছিটকে বেঙ্গালুরু-কামাখ্যা এক্সপ্রেস, ভয়ঙ্কর দুর্ঘটনায় মৃত্যুর তথ্য প্রকাশ রেলের!

Kamakhya Express Train Derailed: সূত্রের খবর, কটক ছাড়ার পর লাইনচ্যুত বেঙ্গালুরু-কামাখ্যা এক্সপ্রেসের ১টি বগি।

নয়া দিল্লি: ফের লাইনচ্যুত এক্সপ্রেস। আবারও ওড়িশা। বেলাইন বেঙ্গালুরু-কামাখ্যা এক্সপ্রেস। মৃত ১, আহত ৭, মৃত্যু বাঙালি রেলযাত্রীর। মৃত আলিপুরদুয়ারের বাসিন্দা শুভঙ্কর রায়

সূত্রের খবর, কটক ছাড়ার পর লাইনচ্যুত বেঙ্গালুরু-কামাখ্যা এক্সপ্রেসের ১টি বগি। লাইনচ্যুত বেঙ্গালুরু-কামাখ্যা এক্সপ্রেস। চৌদ্বার এলাকার মাঙ্গুলির যাত্রীবাহী স্টপের কাছে ট্রেনটি লাইনচ্যুত হয়েছে।বার বার কেন বেলাইন ট্রেন? ফের প্রশ্নের মুখে রেলের সুরক্ষা। সংবাদ সংস্থা আইএএনএস- প্রকাশিত রিপোর্টে বলা হয়েছে, রেলের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছেছেন। কী কারণে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। 

ওড়িশায় ১টা ৫৪ নাগাদ নেরগুন্ডি স্টেশনের কাছে লাইনচ্যুত হয়ে যায় বেঙ্গালুরু-কামাখ্যা সুপারফাস্ট এক্সপ্রেসের ১১টি বগি। দুর্ঘটনার খবর মিলতেই সেখানে পৌঁছন ইস্টকোস্ট রেলওয়ের জেনারেল ম্যানেজার, খুড়দা রোডের ডিআরএম সহ রেলের একাধিক শীর্ষকর্তা। দুর্ঘটনাস্থলে অ্যাক্সিডেন্ট রিলিফ ট্রেন ও মেডিক্যাল রিলিফ ট্রেন পাঠানো হয়েছে। দুর্ঘটনাগ্রস্ত ট্রেনের যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিয়ে বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। লাইন না বগিতে সমস্যার কারণে দুর্ঘটনা ঘটেছে খতিয়ে দেখতে তদন্ত করা হচ্ছে বলে জানানো হয়েছে রেলের তরফে। 

ভারতীয় রেলওয়ের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, শনিবার সকাল ৮.৫৫ মিনিটে এসএমভিটি বেঙ্গালুরে স্টেশন থেকে ১২৫৫১ ট্রেনটি যাত্রা  করে। ট্রেনটি শনিবার রাত ১০.২২ মিনিটে বিজয়ওয়াড়া এবং আজ সকাল ১১.০২ মিনিটে ভুবনেশ্বরে পৌঁছয়। ওয়েবসাইটের তথ্য অনুসারে, ট্রেনটি সকাল ১১.৪৩ মিনিটে কটক রেলওয়ে স্টেশন থেকে তার যাত্রা শুরু করে। কটক থেকে এগিয়ে যাওয়ার পর, ট্রেনটি কেন্দ্রাপাড়া রেলওয়ে স্টেশন পেরনোর আগেই লাইনচ্যুত হয়।        

এখনও টাটকা স্মৃতি বালেশ্বরে ঘটে যাওয়া করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনা। সেই সময় ঘণ্টায় প্রায় ১২৮ কিলোমিটার গতিতে আসা করমণ্ডল এক্সপ্রেস, আচমকা ধাক্কায় খেলনা গাড়ির মতো দুমড়ে মুচড়ে যায়। করমণ্ডল এক্সপ্রেসের ইঞ্জিন উঠে যায় মালগাড়ির বগির ওপরে। আবার করমণ্ডল এক্সপ্রেসের কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে ধাক্কা মেরেছিল বেঙ্গালুরু-হাওড়া যশবন্তপুর এক্সপ্রেসে। করমণ্ডল এক্সপ্রেসের লাইনচ্যুত কামরার ধাক্কায়, যশবন্তপুর এক্সপ্রসের দুটি কামরা ছিটকে গিয়ে পড়ে পাশের নয়ানজুলিতে। তবে এই দুর্ঘটনায় সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল করমণ্ডল এক্সপ্রেস।

সেরা শিরোনাম

BJP Extortion Allegation: ফের তোলাবাজির অভিযোগ বিজেপির বিরুদ্ধে, এবার ক্যাফেতে ভাঙচুরের অভিযোগ, গ্রেফতার বিজেপি নেতা
ফের তোলাবাজির অভিযোগ বিজেপির বিরুদ্ধে, এবার ক্যাফেতে ভাঙচুরের অভিযোগ, গ্রেফতার বিজেপি নেতা
West Bengal News Live Updates: সরিষায় তৃণমূলের পার্টি অফিসে নোটের বান্ডিল, তৃণমূলের কার্যালয়ে পুলিশের তল্লাশি, কোটি টাকার হদিশ
সরিষায় তৃণমূলের পার্টি অফিসে নোটের বান্ডিল, তৃণমূলের কার্যালয়ে পুলিশের তল্লাশি, কোটি টাকার হদিশ
BJP MLA Attacked: তোলাবাজির প্রতিবাদ, দলীয় কর্মীদের হাতেই মার খাওয়ার অভিযোগ বিজেপি বিধায়কের, এখনও গ্রেফতার শূন্য
তোলাবাজির প্রতিবাদ, দলীয় কর্মীদের হাতেই মার খাওয়ার অভিযোগ বিজেপি বিধায়কের, এখনও গ্রেফতার শূন্য
CM Suvendu Adhikari: 'এগুলো এদের কাছে নস্যি, ডেলি রোজগার, ওদের মাথার এক ঘণ্টার রোজগার', মুখ্যমন্ত্রীর নিশানায় কে ?
'এগুলো এদের কাছে নস্যি, ডেলি রোজগার, ওদের মাথার এক ঘণ্টার রোজগার', মুখ্যমন্ত্রীর নিশানায় কে ?

ভিডিও

BJP News : দেগঙ্গায় তোলাবাজির টাকা না পেয়ে রেস্তোরাঁয় হামলা-মারধর, তোপ BJP-র স্থানীয় নেতাদের দিকে
Newtown Private Hospital Vandalized News : নিউটাউনের বেসরকারি হাসপাতালে ভাঙচুর চালাল কারা?
BJP News : বেসরকারি রিসর্টে মহিলা ম্যানেজারের সঙ্গে ছাতনার BJP বিধায়কের বচসা! তুঙ্গে রাজনৈতিক তরজা
Assam Encounter News : বিজেপি শাসিত অসমে এনকাউন্টারে নিহত অভিযুক্ত | ABP Ananda
CM Suvendu Adhikari : 'পঞ্চায়েতে ৭১৯০ জনের নিয়োগ হবে', পঞ্চায়েত দফতরের সঙ্গে বৈঠকের পর জানালেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget