এক্সপ্লোর

Bird Flu : বার্ড ফ্লু রুখতে ৭ হাজারেরও বেশি মুরগি-হত্যা, নষ্ট করা হচ্ছে হাজার হাজার ডিম !

Bird Flu Outbreak: আক্রান্ত ৭টি এলাকায় ৭ হাজারেরও বেশি হাঁস-মুরগি মেরে ফেলা হয়েছে।  ২,২৩০টি ডিম নষ্ট করা হয়েছে। 

কলকাতা : বেশ কিছুদিন ধরেই বার্ড ফ্লুর সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র্রের বিভিন্ন এলাকা। এবার বার্ড ফ্লু আতঙ্ক ভারতেই। আশঙ্কাই সত্যি করে দক্ষিণের এক রাজ্য থেকে আরেক রাজ্যে ছড়াচ্ছে বার্ড ফ্লু।  অন্ধ্রপ্রদেশের গণ্ডি ছাড়িয়ে এবার মহারাষ্ট্রে ছড়িয়ে পড়ল আতঙ্ক। সেখানে ৬টি জেলার পৃথক পৃথক জায়গায় পোলট্রিতে বার্ড ফ্লু সংক্রমণের খবর মিলেছে। সূত্রের খবর, হালফিলে নয়, গত কয়েকমাস ধরেই তলায় তলায় ছড়াচ্ছে ফ্লু। ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে মহারাষ্ট্রে বার্ড ফ্লু (এভিয়ান ইনফ্লুয়েঞ্জা) আক্রান্ত ৭টি এলাকায় ৭ হাজারেরও বেশি হাঁস-মুরগি মেরে ফেলা হয়েছে।  ২,২৩০টি ডিম নষ্ট করা হয়েছে। 

ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুসারে, বেশিরভাগ ক্ষেত্রে অসংগঠিত খামারগুলিতেই বার্ড ফ্লু হানা দিয়েছে বেশি।   বাড়ির উঠোনের হাঁস-মুরগির পোষার চল আছে মহারাষ্ট্রে। সেই খামারগুলিতে বেশি সংক্রমণ দেখা গিয়েছে। বিভিন্ন প্রতিবেদনে দাবি,  হাঁস-মুরগি ছাড়াও, বাঘ, চিতাবাঘ, শকুন এবং কাকের মধ্যেও বার্ড ফ্লুতে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।

অন্ধ্রপ্রদেশে আরও জাঁকিয়ে বসছে বার্ড ফ্লু । পূর্ব গোদাবরী জেলায় লক্ষাধিক মুরগির মৃত্যু হয়েছে বার্ড ফ্লুতেই। 
নিশ্চিত করেছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ হাই সিকিওরিটি অ্যানিম্যাল ডিজিসেস্।  যে এলাকা থেকে বার্ড ফ্লু সংক্রমণ ছড়িয়েছে, সেখান থেকে প্রথম এক কিলোমিটার ব্যাসার্ধের এলাকাকে রেড জোন ঘোষণা করা হয়েছে। রেড জোনে ডিম ও মাংস খাওয়া নিষিদ্ধ করেছে অন্ধ্রপ্রদেশ সরকার। সেখানে ৬৫টি মেডিক্যাল টিম তৈরি করা হয়েছে। সংক্রমণের উৎসস্থল থেকে এক কিলোমিটারের মধ্যে সব পোলট্রি ফার্ম ভেঙে ফেলা হচ্ছে। চলছে কালিং ও মাটিতে পুঁতে ফেলার কাজ। সংক্রমণের উৎসস্থল থেকে প্রথম এক কিলোমিটারের পর ১০ কিলোমিটার এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। সেখানে গতিবিধিতে রাশ টানা না হলেও, ডিম ও চিকেন খাওয়া নিষিদ্ধ করা হয়েছে। পরিযায়ী পাখিদের থেকেই সংক্রমণ ছড়িয়েছে বলে আশঙ্কা অন্ধ্রপ্রদেশ সরকারের। ৩ জেলার ৪টি এলাকাকে বায়ো সিকিওরিটি জোনের মধ্যে ফেলা হয়েছে। 

বাংলায় অন্যান্য রাজ্য থেকে ডিম আমদানি হয়। মাংসও আসে। তাহলে কি এরাজ্যের মানুষরা সঙ্কটে ? তবে বিশেষজ্ঞরা মনে করছেন, অযথা আতঙ্ক করে লাভ নেই। প্রথমত একজন মানুষের থেকে আরেকজনের মধ্যে বার়্ ফ্লু সংক্রমণ ছড়ায় না। আর মাংস বা ডিম, ভাল করে রান্না করে খেলে চিন্তা নেই। তবে যাঁরা মাংসের দোকানে কাজ করেন, কাঁচা মাংস নাড়াচাড়া করেন, তাঁদের বিপদ। সংক্রমিত এলাকা থেকে ডিম বা মুরগি যাঁরা আনছেন, যাঁরা কাটছেন, যাঁরা বিক্রি করছেন , তাঁরা কিন্তু  সংক্রমিত হতে পারেন।  জানালেন চিকিৎসক প্রভাসপ্রসূন গিরি, চিকিৎসক সুমন পোদ্দার। 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Maharashtra News: ভয়ঙ্কর ঘটনা, ডেটে নিয়ে গিয়ে প্রেমিকাকে ধাক্কা মেরে খাদে ফেললেন যুবক, তারপর পুলিশকে বললেন...
ভয়ঙ্কর ঘটনা, ডেটে নিয়ে গিয়ে প্রেমিকাকে ধাক্কা মেরে খাদে ফেললেন যুবক, তারপর পুলিশকে বললেন...
News Live Update : তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget