এক্সপ্লোর

অ্যাপ-নির্ভর ক্যাবে নিরাপত্তা-প্রশ্নে তৎপর হল রাজ্য সরকার

কলকাতা: সল্টলেকে উবের-ক্যাবে তরুণীর শ্লীলতাহানির অভিযোগের প্রেক্ষিতে নড়েচড়ে বসল রাজ্য সরকার। উবের কর্তৃপক্ষকে শো-কজ করেছে পরিবরণ দফতর। বলা হয়েছে, শ্লীলতাহানির অভিযোগ পাওয়ার পর কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা সাতদিনের মধ্যে সরকারকে জানাতে হবে। ওলা, উবেরের মতো অ্যাপ নির্ভর ক্যাব পরিষেবাকে সরকারি নিয়ন্ত্রণে আনতে অনেক আগেই অবশ্য উদ্যোগী হয়েছিল প্রশাসন। গত বছরের ডিসেম্বরে, ১৯৮৮ সালের মোটর ভেহিক্যালস আইনের ৯৩ নম্বর ধারায় একটি নীতি তৈরি করে রাজ্য সরকার। অ্যাপ নির্ভর ক্যাব সংস্থাগুলির কাছে নির্দেশিকা পাঠিয়ে সরকার জানিয়ে দেয়, প্রতিটি গাড়িতে রিয়েল টাইম জিপিএস রাখতে হবে। যাতে সবসময় গাড়ির সঠিক অবস্থান জানা যায়। গাড়িতে সিসিটিভি ক্যামেরা বসাতে হবে। রাখতে হবে তথ্য মজুতের ব্যবস্থা। যাতে চাইলেই সেই তথ্য পাওয়া যায়। স্পষ্টভাবে যাত্রীর কাছে চালক ও গাড়ি সংক্রান্ত তথ্য পাঠাতে হবে। কোনওভাবেই যাত্রী প্রত্যাখ্যান করা যাবে না। চালক যাত্রীর সঙ্গে অশালীন ভাষায় কথা বলতে পারবেন না। যাত্রীকে হেনস্থা করা যাবে না। জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ বৈষম্য কোনওভাবে বরদাস্ত করা হবে না। প্রতিবন্ধী যাত্রীদের সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না। নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালানো যাবে না। সংস্থাগুলিকে জানানো হয়, এ বছরের ষোলোই সেপ্টেম্বরের মধ্যে এইসব নিয়ম মানলে তবেই মিলবে স্থায়ী লাইসেন্স। কিন্তু এর মাঝে, বিক্ষিপ্তভাবে বেশ কিছু ঘটনা সামনে আসতে থাকে। তালিকায় সর্বশেষ সংজোজন সল্টলেকে মহিলা যাত্রীর শ্লীলতাহানির অভিযোগ! যার প্রেক্ষিতে, উবের কর্তৃপক্ষকে শো-কজ করা হয়েছে। গত বছর পাঠানো নির্দেশিকা বাস্তবায়নের অগ্রগতি জানতে ওলা, মেরু-মতো সংস্থাগুলিকেও নোটিস পাঠিয়েছে সরকার। যদিও এ বিষয়ে প্রতিক্রিয়া দিতে রাজি হয়নি কলকাতার প্রথম সারির দুই অ্যাপ নির্ভর ক্যাব সংস্থা, উবের এবং ওলা।

সেরা শিরোনাম

Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget