এক্সপ্লোর

Electoral Bond Data: মোট ২২,২১৭ নির্বাচনী বন্ড বিক্রি, ভাঙানো হয়েছে ২২,০৩০টি, জানাল SBI

Electoral Bonds Row: বলা হয়েছে, নির্বাচনী বন্ড কে কিনেছেন, কত টাকার কিনেছেন, বন্ড ভাঙিয়ে কবে কত টাকা তোলা হয়েছে, কোন দল, কত টাকা চাঁদা পেয়েছে, সব তথ্য জমা দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের কাছে।

নয়াদিল্লি: সুপ্রিম কোর্টে বার বার তিরস্কৃত হওয়ার পর নির্বাচনী বন্ড নিয়ে হলফনামা জমা দিল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। শীর্ষ আদালতের নির্দেশ মেনে বুধবার SBI চেয়ারম্যান দীনেশকুমার খড়া হলফনামা জমা দেন। হলফনামায় বলা হয়েছে, ২০১৯ সালের ১৪ এপ্রিল থেকে ২০২৪ সালের ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত যত নির্বাচনী বন্ড কেনা হয়েছে এবং যত বন্ড ভাঙিয়ে টাকা তোলা হয়েছে, সেই সংক্রান্ত তথ্য নির্বাচন কমিশনের হাতে তুলে দেওয়া হয়েছে। (Electoral Bond Data)

আদালতে যে হলফনামা জমা দিয়েছে SBI, তাতে বলা হয়েছে, নির্বাচনী বন্ড কে কিনেছেন, কত টাকার কিনেছেন, বন্ড ভাঙিয়ে কবে কত টাকা তোলা হয়েছে, কোন দল, কত টাকা চাঁদা পেয়েছে, সব তথ্য জমা দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের কাছে। হলফনামায় বলা হয়েছে, ২০১৯ সালের ১ এপ্রিল থেকে ২০২৪ সালের ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত রাজনৈতিক দলগুলিকে চাঁদা দিতে মোট ২২ হাজার ২১৭ নির্বাচনী বন্ড বিক্রি হয়। এর মধ্যে থেকে ২২ হাজার ৩০ বন্ড ভাঙানো হয়েছে এবছর ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত। (Electoral Bonds Row)

SBI জানিয়েছে, ২০১৯ সালের ১ এপ্রিল থেকে ২০১৯ সালের ১১ এপ্রিলের মধ্যেই ৩ হাজার ৩৪৬ নির্বাচনী বন্ড কেনা হয়। এর মধ্যে থেকে ১ হাজার ৬০৯ নির্বাচন বন্ড ভাঙানো হয়। ২০১৯ সালের ১১ এপ্রিল থেকে লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়।  ২০১৯ সালের ১২ এপ্রিল থেকে ২০২৪ সালের ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত ১৮ হাজার ৮৭১ নির্বাচনী বন্ড বিক্রি হয়। ওই সময়ের মধ্যে নির্বাচনী বন্ড ভাঙানো হয় ২০ হাজার ৪২১।

আরও পড়ুন: Electoral Bonds Information:সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ECI-কে নির্বাচনী বন্ড সংক্রান্ত তথ্য দিল SBI

মঙ্গলবার নির্বাচন কমিশনের কাছে ডিজিটাল ফরম্যাটে নির্বাচনী বন্ড সংক্রান্ত তথ্য জমা দেয় SBI. বর্তমানে জম্মু ও কাশ্মীরে রয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। বুধবার রাতে সেখান থেকে দিল্লি ফেরার কথা তাঁর। ১৫ মার্চের মধ্যে SBI প্রদত্ত তথ্য নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত হওয়ার কথা।

নির্বাচনী বন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ করতে বাড়তি সময় চেয়ে শীর্ষ আদালতে আবেদন জানিয়েছিল SBI. কিন্তু সোমবার তাদের সেই আর্জি খারিজ হয়ে যায়। মঙ্গলবার নির্ধারিত সময়ের মধ্যে তথ্য জমা দিতে বলা হয়। পাশাপাশি SBI-এর তরফে হলফনামাও চায় শীর্ষ আদালত। গত ১৫ ফেব্রুয়ারি কেন্দ্রীয় সরকারের নির্বাচনী বন্ড প্রকল্পকে 'অসাংবিধানিক' ঘোষণা করা হয়, যার মাধ্যমে এতদিন রাজনৈতিক দলগুলিকে চাঁদা দিতেন বিভিন্ন কর্পোরেট সংস্থার মালিক এবং তাবড় শিল্পপতিরা। সেই সংক্রান্ত তথ্য গোপন রাখা হতো, যা দেশের সংবিধানের পরিপন্থী বলে জানায় শীর্ষ আদালত।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Fire History: আমরি থেকে স্টিফেন কোর্ট, বার বার ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী হয়েছে কলকাতা
আমরি থেকে স্টিফেন কোর্ট, বার বার ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী হয়েছে কলকাতা
North 24 Pargana: টানা বৃষ্টির জের, ইছামতি নদীর উপর বাঁশের সাঁকো ভেঙে বিপত্তি, স্বরূপনগরে নাজেহাল এলাকাবাসী
টানা বৃষ্টির জের, ইছামতি নদীর উপর বাঁশের সাঁকো ভেঙে বিপত্তি, স্বরূপনগরে নাজেহাল এলাকাবাসী
Agnimitra Paul On Kolkata Fire: কীভাবে ট্রেড লাইসেন্স পেল? অগ্নিকাণ্ডের ঘটনায় CESC-কেও কাঠগড়ায় দাঁড় করালেন পুরমন্ত্রী?
কীভাবে ট্রেড লাইসেন্স পেল? অগ্নিকাণ্ডের ঘটনায় CESC-কেও কাঠগড়ায় দাঁড় করালেন পুরমন্ত্রী?
Kolkata Fire: ইলেকট্রিক স্যুইচ বোর্ড থেকেই কি শর্ট সার্কিট হয়ে আগুন?
ইলেকট্রিক স্যুইচ বোর্ড থেকেই কি শর্ট সার্কিট হয়ে আগুন?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৮.৮.২৬)পর্ব ২: বাঁকুড়ায় CJP নেতার বাবা-খুনে গ্রেফতার বিজেপি কর্মী, নদিয়ায় কংগ্রেস নেতা খুনে গ্রেফতার তৃণমূলের পঞ্চায়েত প্রধান
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৮.৮.২৬)পর্ব ১: বিজেপি নেতার মারে আঙুল ভাঙল মিষ্টির দোকানের কর্মীর, প্রতিদিন তোলাবাজির বিরুদ্ধে কড়া বার্তা শমীক ভট্টাচার্যের
KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget