এক্সপ্লোর

Career Inspiration: চাকরি করতেন ভারতীয় রেলে, এখন রকেট ওড়ান, তাক লাগায় এই ভারতীয়র কেরিয়ার

Engineer LinkedIn Profile: পেশায় ইঞ্জিনিয়ার সঞ্জীবের LinkedIn প্রোফাইল দেখে তাজ্জব সকলেই। কেরিয়ার সংক্রান্ত যে তথ্যসমূহ আপলোড করেছেন তিনি, তার ছবি ভাইরাল হয়ে গিয়েছে সর্বত্র।

নয়াদিল্লি: রেলে চাকরি করতে করতে একেবারে মহাকাশ গবেষণাকেন্দ্রে চাকরি? সোশ্যাল মিডিয়ায় ঝড় তুললেন সঞ্জীব শর্মা নামের জনৈক ব্যক্তি। ধনকুবের ইলন মাস্কের মহাকাশ গবেষণা সংস্থা SpaceX-এ বর্তমানে কর্মরত তিনি। আইআইটি রুরকির প্রাক্তনী সঞ্জীবের কর্মজীবন তাক লাগিয়ে দিয়েছে সকলকে। (Career Inspiration)

পেশায় ইঞ্জিনিয়ার সঞ্জীবের LinkedIn প্রোফাইল দেখে তাজ্জব সকলেই। কেরিয়ার সংক্রান্ত যে তথ্যসমূহ আপলোড করেছেন তিনি, তার ছবি ভাইরাল হয়ে গিয়েছে সর্বত্র।  আর তা দেখে তাঁকে কুর্নিশ না জানিয়ে পারছেন না কেউ। ভারতীয় রেলে সাধারণ চাকরি থেকে SpaceX-এ কী করে পৌঁছলেন, জানতে আগ্রহ প্রকাশ করেছেন সকলেই। (Engineer LinkedIn Profile)

জানা গিয়েছে, আইআইটি রুরকি থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করেন সঞ্জীব।  এর পর ডিভিশনাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে ভারতীয় পেলে চাকরি পান। পদোন্নতি হসে পরবর্তীতে ডেপুটি চিফ মেকানিক্য়াল ইঞ্জিনিয়ার পদ পান। নয় নয় করে ১১ বছর ভারতীয় রেলে চাকরি করেন সঞ্জীব। এর পরই তাঁর জীবনের মোড় ঘুরে যায়। (Sanjeev Sharma)

রেলের চাকরি করতে করতেই উচ্চশিক্ষার দিকে ঝোঁকেন সঞ্জীব। সেই মতো, ইউনিভার্সিটি অফ কলোরাডো বোল্ডারে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে স্নাতকোত্তর স্তরের ডিগ্রি অর্জন করেন ২০০৩ সালে।  এর পর মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হিসেহে কাজে যোগ দেন Seagate Technology সংস্থায়। ২০০৮ সালে পদোন্নতি পেয়ে সিনিয়র মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হন। ওই পাঁচ বছরে ইউনিভার্সিটি অফ মিনেসোটা থেকে ম্যানেজমেন্ট অফ টেকনোলজি নিয়ে MS-ও অর্জন করেন।

এর পরই মাস্কের SpaceX সংস্থায় ডায়নামিক্স ইঞ্জিনিয়ার হিসেবে কাজে যোগ দেন সঞ্জীব।  সেখানে গুরুত্বপূর্ণ দায়িত্ব এসে পড়ে তাঁর কাঁধে। এ্যারোডায়নামিক্স, গাইডেন্স, নেভিগেশন, প্রপালশন, থার্মাল ইঞ্জিনিয়ারিং নিয়ে কাজ করেন।  পুনর্ব্যবহারযোগ্য Falcon 9 সিরিজের F9-005, F9-059 রকেট তৈরিতেও যুক্ত ছিলেন সঞ্জীব। তাঁর দৌলতেই পুনর্ব্যবহারযোগ্য রকেটে সাফল্য পায় SpaceX.

২০১৮ সালে কিছু সময়ের জন্য SpaceX ছেড়ে Matternet Inc. সংস্থায় যোগ দেন সঞ্জীব। সেখানে ড্রোন তৈরির কাজের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। কিন্তু ২০২২ সালে আবারও SpaceX-এ ফিরে আসেন সঞ্জীব। স্টারশিপ ডায়নামিক্সের প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার হিসেবে সেবার যোগ দেন। এই মুহূর্তে ক্যালিফোর্নিয়ার হথোর্নে বাস করছেন। ভারতীয় রেল থেকে তাঁর এই যাত্রা অনেকের কাছেই অনুপ্রেরণা হয়ে উঠেছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: তৃণমূল নেতার বিরুদ্ধে আস্ত আইসক্রিম কারখানা দখলের অভিযোগ! লাইভ আপডেট
তৃণমূল নেতার বিরুদ্ধে আস্ত আইসক্রিম কারখানা দখলের অভিযোগ! লাইভ আপডেট
Barkatullah University: ভারতের ‘প্রথম প্রধানমন্ত্রী’, নির্বাসন থেকে স্বাধীনতার সংগ্রাম, বিশ্ববিদ্যালয় থেকে বরকতউল্লাহ্-র নাম সরানোর প্রস্তাব
ভারতের ‘প্রথম প্রধানমন্ত্রী’, নির্বাসন থেকে স্বাধীনতার সংগ্রাম, বিশ্ববিদ্যালয় থেকে বরকতউল্লাহ্-র নাম সরানোর প্রস্তাব
I.N.D.I.A Bloc Cracks Wide Open: ফাটল চওড়া হচ্ছে বিরোধী জোটে? কংগ্রেসকে কড়া চিঠি দিল CPM, বৈঠকে থাকছে না DMK, তৃণমূল নিজেই ছারখার
ফাটল চওড়া হচ্ছে বিরোধী জোটে? কংগ্রেসকে কড়া চিঠি দিল CPM, বৈঠকে থাকছে না DMK, তৃণমূল নিজেই ছারখার
Bollywood News: প্রযোজকের বিরুদ্ধে মিথ্যে যৌন হেনস্থার মামলা, বিপাকে জনপ্রিয় নায়িকা, গ্রেফতারির দাবি উঠছে
প্রযোজকের বিরুদ্ধে মিথ্যে যৌন হেনস্থার মামলা, বিপাকে জনপ্রিয় নায়িকা, গ্রেফতারির দাবি উঠছে

ভিডিও

Shunun Mukhyamantri |
Shunun Mukhyamantri | আমজনতা চাহিদা 'বুঝতে পারেনি' তৃণমূল? কী বললেন চাঁচলের TMC বিধায়ক?
Shunun Mukhyamantri | 'রেফার' রোগে ভোগান্তি, স্বাস্থ্যের হাল 'পরিবর্তন' করতে পারবেন ইন্দ্রনীলরা?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৫.০৬.২৬) পর্ব ২:গ্রেফতার হতেই স্বরূপের 'স্বরূপ' নিয়ে মুখ খুলছে নিউ আলিপুর থেকে টালিগঞ্জ
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৫.০৬.২৬) পর্ব ১: মেয়র পদ ছাড়লেন ববি, এবার সংসদেও ভাঙতে চলেছে তৃণমূল।

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IND vs AFG Test: সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
Satakshi Nandy: আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
Tollywood News: 'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
Cyber Fraud : OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
Rajesh Exports SEBI Case : ১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
UPI Circle :  এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
TMC News: রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
Suruchi Sangha Chaos: অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
Embed widget