এক্সপ্লোর

Fake vaccine certificates : ৫,৫০০ টাকা দিলেই ভুয়ো ভ্যাকসিন সার্টিফিকেট, রিপোর্টে বেরিয়ে এল জালিয়াতির তথ্য

রিপোর্টে বলা হয়েছে, ভুয়ো ভ্যাকসিনের এই কারবার সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। মোট ২৯টি দেশে এই জাল সার্টিফিকেটের চক্র কাজ করছে। যার মধ্যে ভারত, অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া ছাড়াও আরও অনেক দেশ রয়েছে।

নয়াদিল্লি: ৫,৫০০টাকা দিলেই পাওয়া যাচ্ছে জাল ভ্যাকসিনের সার্টিফিকেট। পরীক্ষা না করিয়েই কোভিডের ভুয়ো রেজাল্ট লেখা হচ্ছে শংসাপত্রে। টেলিগ্রাম অ্যাপে চলছে এই অসাধু কারবার। সম্প্রতি এই জালিয়াতি চক্রের রিপোর্ট প্রকাশ্যে এনেছে চেক পয়েন্ট রিসার্চ Check Point Research (CPR)।

রিপোর্টে বলা হয়েছে, ভুয়ো ভ্যাকসিনের এই কারবার সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। মোট ২৯টি দেশে এই জাল সার্টিফিকেটের চক্র কাজ করছে। যার মধ্যে ভারত অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া ছাড়াও আরও অনেক দেশ রয়েছে। ভারতে কেবল ৫,৫০০টাকা দিলেই এই ধরনের জাল সার্টিফিকেট পাওয়া যাচ্ছে। গত মার্চ মাস থেকে কমপক্ষে ৫০০০ এরকম ভুয়ো সার্টিফিকেট তৈরির টেলিগ্রাম গ্রুপের সন্ধান পেয়েছে Check Point Research (CPR)।

সংস্থার দাবি, মূলত টেলিগ্রাম অ্যাপকে কেন্দ্র করেই গড়ে উঠেছে এই অসাধু কারবার। এ বিষয়ে চেক পয়েন্ট সফটওয়্যার টেকনোলজির দাবি, ডার্ক নেটের থেকে ব্যবহার করতে সুবিধা বলে টেলিগ্রাম অ্যাপকেই জাল সার্টিফিকেট প্রচারের হাতিয়ার করেছে ষড়যন্ত্রকারীরা। যার ফলে সহজেই এই ধরনের প্রচার করে বহু মানুষের কাছে পৌঁছে যাচ্ছে জালিয়াতরা।

Check Point Research-এর মতে, ভারতে এমন অনেক ব্যক্তি রয়েছেন যারা ভ্যাকসিন নিতে চান না। তবে স্বাধীনভাবে ঘুরে বেড়ানোর জন্য এদের সার্টিফিকেটের প্রয়োজন। বেশ কিছু রাজ্য ভ্যাকসিন বা সার্টিফিকেট নিয়ে কড়াকড়ি শুরু করতেই নকল সার্টিফিকেটের দিকে ঝুঁকেছেন এই ধরনের লোকজন। এদের জন্যই ফুলে ফঁপে উঠেছে জাল ভ্যাকসিন সার্টিফিকেটের কারবার। এমনকী নকল আরটিপিসিআর টেস্ট বা কোভিড টেস্টের নেগেটিভ রিপোর্ট পাওয়া যাচ্ছে এই টেলিগ্রাম অ্যাপের মাধ্যমেই।

রিপোর্ট বলছে, নকল ভ্যাকসিনেশনের সার্টিফিকেটের চাহিদা বেড়ে যাওয়ায় এখন অর্ধেক দামে পাওয়া যাচ্ছে এই সার্টিফিকেটগুলো। ২০২১ সালের মার্চ মাস থেকে বিপুল চাহিদা বেড়েছে এই সার্টিফিকেটগুলির। যা নিয়ে কালোবাজারি করছে অসাধু চক্র।

আরও পড়ুন : iphone sale without charger : চার্জার ছাড়াই iPhone বিক্রি, Apple-এর বিরুদ্ধে অধিকার খর্বের অভিযোগ

আরও পড়ুন : Atal Pension Yojana: মাসে পেনশন ১০ হাজার, পাবেন কীভাবে ?

আরও পড়ুন : TVS Raider 125 launch: Honda ও HERO-র সঙ্গে হবে লড়াই, বাজারে এল TVS Raider 125   

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhijeet on Devendra : 'উনি সত্যিকারের নায়ক, ওঁর সাহসকে স্যালুট', ছাত্রনেতা দেবেন্দ্রর পাশে অভিজিৎ, গর্জে উঠলেন পুলিশের বিরুদ্ধে
'উনি সত্যিকারের নায়ক, ওঁর সাহসকে স্যালুট', ছাত্রনেতা দেবেন্দ্রর পাশে অভিজিৎ, গর্জে উঠলেন পুলিশের বিরুদ্ধে
LPG e-KYC Deadline: ১৫ বা ১৬ আগস্টের আগে আধার e-KYC না করলে কী হবে? জানুন Indane, HP Gas ও Bharat Gas-এর নিয়ম
১৫ বা ১৬ আগস্টের আগে আধার e-KYC না করলে বুক করাই যাবে না রান্নার গ্যাস? বড় বার্তা Indane-র
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Bridge Collapse : ভয়ঙ্কর দুর্যোগ, প্রকৃতির তাণ্ডব, সোমবারের বৃষ্টিতে মুহূর্তে দুমড়ে ভেসে গেল আস্ত একটা ব্রিজ !
ভয়ঙ্কর দুর্যোগ, প্রকৃতির তাণ্ডব, সোমবারের বৃষ্টিতে মুহূর্তে দুমড়ে ভেসে গেল আস্ত একটা ব্রিজ !

ভিডিও

Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget