এক্সপ্লোর

Ram Temple: রামনবমীতে কপালে পড়বে নরম রোদ, অযোধ্যায় ‘রামলাল্লা’র প্রাণপ্রতিষ্ঠায় থাকবেন মোদি

Ram Temple Consecration: শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্রের তরফে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হবে।

নয়াদিল্লি: আসন্ন লোকসভা নির্বাচনের আগেই অযোধ্যায় রামমন্দিরের (Ram Temple) নির্মাণ হবে বলে গুঞ্জন শোনা যাচ্ছিল। এবার সেই নিয়ে মুখ খুললেন রামমন্দির নির্মাণ কমিটির চেয়ারপার্সন নৃপেন্দ্র মিশ্র। জানালেন, চলতি বছরের ডিসেম্বরের শেষ দিকেই রামমন্দিরের প্রথম তলের নির্মাণ সম্পূর্ণ হবে (Ram Temple Consecration)। মূর্তিতে প্রাণপ্রতিষ্ঠার অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সবমিলিয়ে ১০ দিন ধরে অনুষ্ঠান চলবে বলে জানা গিয়েছে। 

সংবাদ সংস্থা পিটিআই-কে দেওয়া সাক্ষাৎকারে এ নিয়ে নিয়ে মুখ খোলেন নৃপেন্দ্র। তিনি জানান, তিন তলা রামমন্দির নির্মাণের কাজ চলছে। এ বছর ডিসেম্বরের শেষ দিকেই প্রথম তলের নির্মাণ সম্পূর্ণ হবে। তার পর ২২ জানুয়ারি মূর্তিতে প্রাণপ্রতিষ্ঠা করার কথা রয়েছে। ২০ থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠান চলবে, তাতে অংশ নেবেন মোদি। প্রধানমন্ত্রীর দফতরের তরফে এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে। 

শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্রের তরফে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হবে। প্রাণপ্রতিষ্ঠা অনুষ্ঠানে মন্দিরের গর্ভগৃহে 'রামলাল্লা'র (Ram Lalla) মূর্তি প্রতিষ্ঠা করা হবে। 'রামলাল্লা' অর্থ রামচন্দ্রের শিশুকালের মূর্তি। ১৪ জানুয়ারি মকর সংক্রান্তির পরই সেই প্রক্রিয়া শুরু হবে। ১০ দিন ধরে চলবে আচার-অনুষ্ঠান। তার পর ২৪ জানুয়ারি থেকেই মন্দিরে প্রবেশ করতে পারবেন সাধারণ মানুষ।

আরও পড়ুন: Air India Flight: শাড়ি নয়, এয়ার ইন্ডিয়ার নারীদের জন্য এবার নয়া ইউনিফর্ম

নৃপেন্দ্র জানিয়েছেন, এই মুহূর্তে বিশেষ একটি যন্ত্র তৈরির কাজ চলছে, যা মন্দিরের 'শিখরে' বসানো হবে। এমন ভাবে ওই যন্ত্র বসানো হবে, যাতে প্রতি বছর রামনবমীতে কিছু ক্ষণের জন্য ওই যন্ত্রের মধ্য দিয়ে গর্ভগৃহে রোদ এসে পৌঁছবে। একেবারে মূর্তির কপালে গিয়ে পড়বে সূর্যকিরণ। বেঙ্গালুরুতে ওই যন্ত্রটি তৈরি হচ্ছে। বিজ্ঞানীরা তার তত্ত্বাবধানে রয়েছে। রুরকির সেন্ট্রাল বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট এবং পুণের একটি সংস্থা কম্পিউটারে তার নকশা তৈরি করে দিয়েছে বলে জানিয়েছেন। 

২০১৯৮ সালে অযোধ্যার বিতর্কিত জায়গায় রামমন্দির নির্মাণে অনুমোদন দেয় সুপ্রিম কোর্ট। মসজিদ তৈরির জন্য উত্তরপ্রদেশের অন্যত্র বিকল্প পাঁচ একর জমি দিতে বলা হয় কেন্দ্রকে। সুন্নি ওয়াকফ বোর্ডকে ওই বিকল্প জমি দিতে বলা হয়।  অযোধ্যার রামমন্দির নির্মাণ এবং তার দেখভালের দায়িত্ব তুলে দেওয়া হয় শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র সংগঠনের হাতে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Prashant Kishor Victory: বাঁকীপুর ছিনিয়ে নিলেন প্রশান্ত কিশোর, প্রথমবার ভোটে লড়েই বিজেপি-র দুর্গে ধস নামালেন
বাঁকীপুর ছিনিয়ে নিলেন প্রশান্ত কিশোর, প্রথমবার ভোটে লড়েই বিজেপি-র দুর্গে ধস নামালেন
Encounter In Jharkhand : ফের এনকাউন্টার, নিহত কুখ্যাত গ্যাংস্টার, পুলিশের আগ্নেয়াস্ত্র ছিনিয়ে পালাবার চেষ্টার অভিযোগ
ফের এনকাউন্টার, নিহত কুখ্যাত গ্যাংস্টার, পুলিশের আগ্নেয়াস্ত্র ছিনিয়ে পালাবার চেষ্টার অভিযোগ
Bypoll Results: বিজেপি-র ৩০ বছরের দুর্গে ধস, প্রথমবার ভোটে নেমেই বাজিমাত প্রশান্ত কিশোরের, মধ্যপ্রদেশেও জোর ধাক্কা
বিজেপি-র ৩০ বছরের দুর্গে ধস, প্রথমবার ভোটে নেমেই বাজিমাত প্রশান্ত কিশোরের, মধ্যপ্রদেশেও জোর ধাক্কা
Nitin Gadkari : এবার কেন্দ্রীয়মন্ত্রী নিতিন গডকড়ীর বাড়ির সামনে বিক্ষোভ মিছিল, ব্যারিকড টপকানোর চেষ্টা; আটক অনেকে
এবার কেন্দ্রীয়মন্ত্রী নিতিন গডকড়ীর বাড়ির সামনে বিক্ষোভ মিছিল, ব্যারিকড টপকানোর চেষ্টা; আটক অনেকে

ভিডিও

Maniktala House Collapse | হুড়মুড়িয়ে ভাঙল বিপজ্জনক বাড়ির একাংশ | ABP Ananda LIVE
Abhishek Banerjee | চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
Tmc News | সুপ্রিম কোর্টে অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় স্বস্তি পেল না 'কালীঘাট তৃণমূল' | ABP Ananda LIVE
Burdwan News |
Militant Arrest: জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি, STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকছে না, কী কী করলে টাকা পাবেন আপনি?
অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকছে না, কী কী করলে টাকা পাবেন আপনি?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget