এক্সপ্লোর

JEE Advanced 2021 Admission Date: জেইই(অ্যাডভান্সড) ২০২১-এর পরীক্ষার দিন ঘোষণা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর

আইআইটিতে ভর্তির জন্য জেইই(অ্যাডভান্সড) ২০২১-এর পরীক্ষা হবে ৩ অক্টোবর। আজ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান একথা জানালেন।

নয়া দিল্লি : আইআইটিতে ভর্তির জন্য জেইই(অ্যাডভান্সড) ২০২১-এর পরীক্ষা হবে ৩ অক্টোবর। আজ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান একথা জানালেন। সমস্ত কোভিড প্রোটোকল মেনেই পরীক্ষা হবে বলে ট্যুইটারে জানান শিক্ষামন্ত্রী।  

দেশের ২৩ টি আইআইটি-তে ব্যাচেলর, ইন্টিগ্রেটেড মাস্টার্স ও ডুয়াল ডিগ্রি কোর্সের প্রবেশ পথ জেইই অ্যাডভান্সড। সাতটি আঞ্চলিত সমন্বয়কারী আইআইটি-আইআইটি খড়্গপুর, আইআইটি কানপুর, আইআইটি মাদ্রাস, আইআইটি দিল্লি, আইআইটি বম্বে, আইআইটি গুয়াহাটি ও আইআইটি রুরকি যৌথভাবে আয়োজন করে। ৩ জুলাই জেইই (অ্যাডভান্সড) ২০২১-এর পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু, কোভিড-১৯ জনিত চলতি অতিমারী পরিস্থিতির বিষয়টি বিবেচনা করে তা স্থগিত রাখা হয়। প্রসঙ্গত, জেইই মেন এক্সামিনেশনে যে আড়ই লক্ষ প্রার্থী যোগ্যতামান অর্জন করেছেন, তাঁরা জেইই অ্যাডভান্সড-এর জন্য আবেদন করতে পারেন। জেইই অ্যাডভান্সড দুটি পেপারের হয়। 

আইটিটি-তে ভর্তির প্রাথমিক যোগ্যতামান হল পদার্থবিদ্যা, রসায়ন, অঙ্ক ও একটি ভাষা ও অন্য কোনও বিষয় নিয়ে দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কোভিড-১৯ অতিমারীর পরিপ্রেক্ষিতে এ বছর ৭৫ শতাংশ যোগ্যতার মাপকাঠি সরানো হয়েছে।

এদিকে ভারী বৃষ্টি ও ভূমি ধসের কারণে মহারাষ্ট্র রিজিয়নের যেসব ছাত্রছাত্রী জেইই(মেন) সেসন ৩ দিতে পারেননি, তাঁদের অন্য সুযোগ দেওয়া হবে। মূলত কোলহাপুর, পালঘর, রত্নাগিরি, রায়গড়, সিন্ধুদুর্গ, সাঙ্গলি ও সাতারার ছাত্র-ছাত্রীরা যাঁরা ২৫ ও ২৭ জুলাই পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে পারছেন না, তাঁদের আরও একবার সুযোগ দেওয়া হবে।

উল্লেখ্য, গত ১৭ জুলাই রাজ্যে কোভিড বিধি মেনে হয় জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা (West Bengal Joint Entrance Examinations )। করোনাকালে প্রথম পরীক্ষাকেন্দ্রে হাজির থেকে পরীক্ষা দেন ৯২ হাজারের বেশি পরীক্ষার্থী। রেল ও মেট্রোর স্টাফ স্পেশালে তাঁদের যাতায়াতের জন্য দেওয়া হয় বিশেষ ছাড়। পর্যাপ্ত বাস পরিষেবার ব্যবস্থা করা হয়। জয়েন্ট পরীক্ষার্থীদের (JEE) জন্য বিশেষ সুবিধা হিসেবে অ্যাডমিট দেখালে স্টাফ স্পেশালে ছাড়পত্র দেওয়া হয়। মোট পরীক্ষাকেন্দ্র ছিল ২৭৪টি।  

সেরা শিরোনাম

Kolkata Medical: কলকাতা মেডিক্যালে জুনিয়র ডাক্তারদের ওপর হামলা কাণ্ডে প্রতিবাদ মিছিলের ডাক চিকিৎসকদের, যোগ দেবেন সমন পাওয়া ৩ ইন্টার্নও
কলকাতা মেডিক্যালে জুনিয়র ডাক্তারদের ওপর হামলা কাণ্ডে প্রতিবাদ মিছিলের ডাক চিকিৎসকদের, যোগ দেবেন সমন পাওয়া ৩ ইন্টার্নও
News Live: তৃণমূলে ভাঙন ধরিয়ে শক্তি বাড়াচ্ছে NCPI, পরপর পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি দখলের পর পার্টি অফিসও দখল
তৃণমূলে ভাঙন ধরিয়ে শক্তি বাড়াচ্ছে NCPI, পরপর পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি দখলের পর পার্টি অফিসও দখল
Weather Update:অবশেষে রাজ্যে ফিরছে জাঁকিয়ে শীত ? তাপমাত্রা নামতে পারে ৩-৪ ডিগ্রি, বড় আপডেট IMD-র
অবশেষে রাজ্যে ফিরছে জাঁকিয়ে শীত ? তাপমাত্রা নামতে পারে ৩-৪ ডিগ্রি, বড় আপডেট IMD-র
US Tariff : ট্রাম্প-প্রশাসনের কাছ থেকে আরও একদফা শুল্ক-চাপের মুখে পড়তে পারে ভারত, কারণ কী ?
ট্রাম্প-প্রশাসনের কাছ থেকে আরও একদফা শুল্ক-চাপের মুখে পড়তে পারে ভারত, কারণ কী ?

ভিডিও

Tulu Mondal | বেআইনি পাথর খাদান চালানোর অভিযোগ, ভবানী ভবনেও ফের টুলু মণ্ডলকে তলব #tulumondal
Visva-Bharati | বিশ্বভারতীর সমবায় সমিতির নির্বাচনে মনোনয়ন ঘিরে উত্তেজনা #visvabharatiuniversity
BJP News | শিরোমণি অকালি দলের সঙ্গে জোট বিজেপির, মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা অমিত শাহের
Suvendu Adhikari| 'বাংলা সিনেমা কেন হল মালিকরা রাখছেন না?' রাজ্য সরকারের কাছে রিপোর্ট দিতে হবে
Kolkata Municipality: ওয়ার্ড পুনর্বিন্যাস-বিতর্কের মধ্যেই পুর-অধিবেশন কক্ষের আসন বৃদ্ধি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget