এক্সপ্লোর

Mamata Banerjee: NITI আয়োগের বৈঠকে অপমানিত মমতা? মিথ্যে অভিযোগ, বলছে কেন্দ্র

NITI Aayog: PIB-র তরফে সোশ্যাল মিডিয়ায় মমতার অভিযোগের ভিডিওটি পোস্ট করা হয়।

নয়াদিল্লি: NITI আয়োগের বৈঠকে মাইক বন্ধ করে দেওয়া হয় বলে অভিযোগ তুলেছেন মমতা বন্দ্য়োপাধ্যায়। কেন্দ্রীয় বঞ্চনার কথা বলতে শুরু করলে তাঁর কণ্ঠরোধ করা হয় বলে অভিযোগ বাংলার মুখ্যমন্ত্রীর। কিন্তু মমতার সেই অভিযোগ খারিজ করল কেন্দ্র। মুখ্যমন্ত্রীর অবিযোগ ভুল, তিনি বিভ্রান্তিমূলক দাবি করছেন বলে জানিয়েছে কেন্দ্রের তথ্য বিভাগের অধীনস্থ সত্যতা যাচাই সংস্থা PIB. (Mamata Banerjee)

PIB-র তরফে সোশ্যাল মিডিয়ায় মমতার অভিযোগের ভিডিওটি পোস্ট করা হয়। পোস্টে লেখা হয়, 'অভিযোগ উঠছে যে, নীতি আয়োগের নবমতম বৈঠকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মাইক্রোফোন বন্ধ করে দেওয়া হয়। এই দাবি বিভ্রান্তিমূলক।  তাঁর কথা বলার সময় অতিক্রান্ত হয়েছে বলে শুধু ঘড়িতে দেখানো হয়। সময় শেষ বলে কোনও ঘণ্টা বাজানো হয়নি'। (NITI Aayog)

এর পাশাপাশি, দিল্লি সূত্রে জানা গিয়েছে, মমতার মাইক বন্ধ করা হয়নি। বরং W অনেক দেরিতে এলেও, অনুরোধ মেনে প্রথমার্ধেই মমতাকে বলার সুযোগ করে দেওয়া হয়। ঘড়িতে শুধু দেখানো হয় যে কথা বলার জন্য নির্ধারিত সময় অতিক্রান্ত হয়েছে। মমতার দাবি ভুল বলে দাবি করা হয়েছে কেন্দ্রীয় সরকারের একটি সূত্রে। 

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনও একই দাবি করেন। তাঁর বক্তব্য, "মমতা বন্দ্যোপাধ্যায় NITI আয়োগের বৈঠকে ছিলেন। আমরা সকলেই ওঁর বক্তব্য শুনেছি। প্রত্যেক মুখ্য়মন্ত্রীকে নির্ধারিত সময় বেঁধে দেওয়া হয়েছিল, যা ফুটে উঠছিল সামনের স্ক্রিনে। উনি মিডিয়ায় বলছেন, মাইক বন্ধ করে দেওয়া হয়েছে। এটা একেবারে ভুল। মিথ্যে ন্যারেটিভ তৈরি না করে সত্যটা প্রকাশ করা উচিত ওঁর।" আর যদি মাইক বন্ধ হয়েও যায়, সেক্ষেত্রে বাকিদের মতো মমতাও নিজের বক্তব্য শেষ করতে পারতেন বলে মত নির্মলার। 

এদিন NITI আয়োগের বৈঠক শুরু হওয়ার ঘণ্টা দুয়েকের মধ্যেই বেরিয়ে আসেন মমতা। জানান, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডুকে ২০ মিনিট, অসম, ছত্তীসগঢ়ের মুখ্যমন্ত্রীদেরও ১৫ মিনিট, ১২ মিনিট করে সময় দেওয়া হয়। তিনি কেন্দ্রীয় বঞ্চনার কথা বলতে শুরু করতেই পাঁচ মিনিটের মধ্যে মাইক বন্ধ করে দেওয়া হয় তাঁর। বিরোধী শিবির I.N.D.I.A জোটের তরফে মমতা একাই এদিন বৈঠকে উপস্থিত ছিলেন। তাঁকে শুরু নয়, আসলে গোটা বিরোধী শিবিরকেই অপমান করা হয়েছে বলে অভিযোগ করেন মমতা। 

এব্যাপারে মমতার পাশে দাঁড়াতে শুরু করেছেন I.N.D.I.A জোটের জাতীয় স্তরের নেতারা। সোশ্যাল মিডিয়া স্ট্যালিন লেখেন, 'এটাই কি সহযোগিতাপূর্ণ যুক্তরাষ্ট্রীয় কাঠামো? একজন মুখ্যমন্ত্রীর প্রতি এমন আচরণ কি কাম্য? কেন্দ্রের বিজেপি সরকারকে বুঝতে হবে, গণতন্ত্রের অবিচ্ছেদ্য অংশ বিরোধী দলগুলি। বিরোধীদের প্রতি শত্রুর মতো আচরণ করা, তাঁদের কণ্ঠরোধ করা উচিত নয়। সহযোগিতাপূর্ণ যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় কথোপকথন জরুরি, সকলের কণ্ঠকে সম্মান জানানো জরুরি'। আম আদমি পার্টির সাংসদ সঞ্জয় সিংহ বলেন, "মমতাদির দাবি ১০০ শতাংশ সত্য। কালও আমি বলেছিলাম। সংসদে বাজেট বঞ্চনা নিয়ে প্রতিবাদ জানাতে গেলেও, একই জিনিস ঘটে।"

আরও পড়ুন: Mamata Banerjee: NITI আয়োগের বৈঠকে চরম অপমান! মাঝপথেই বেরিয়ে এলেন মমতা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tarapith Fire Incident: তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বাড়ল আরও, অনেকেই তাঁদের পরিজনেদের খুঁজে পাচ্ছেন না বলে অভিযোগ
তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বাড়ল আরও, অনেকেই তাঁদের পরিজনেদের খুঁজে পাচ্ছেন না বলে অভিযোগ
Tarapith Fire Incident: তারাপীঠে বিধ্বংসী আগুন, শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে এসেছিলেন প্রচুর পুণ্যার্থী, ভোররাতে ঘুমের মাঝেই মর্মান্তিক ঘটনা, মৃত একাধিক
তারাপীঠে বিধ্বংসী আগুন, শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে এসেছিলেন প্রচুর পুণ্যার্থী, ভোররাতে ঘুমের মাঝেই মর্মান্তিক ঘটনা, মৃত একাধিক
IMD Weather Update: ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
Success Story: ১২ বছরেই সৌরচালিত ইস্ত্রি গাড়ি আবিষ্কার! বিনিশা উমাশঙ্করের ভাবনায় নতুন রূপ পাচ্ছে ১ কোটি ইস্ত্রি পেশাদারের জীবন
১২ বছরেই সৌরচালিত ইস্ত্রি গাড়ি আবিষ্কার! বিনিশা উমাশঙ্করের ভাবনায় নতুন রূপ পাচ্ছে ১ কোটি ইস্ত্রি পেশাদারের জীবন

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget