এক্সপ্লোর

সূর্যগ্রহণ দেখার ছবি ঘিরে মিম, স্বাগত জানালেন মোদি

হাস্যরসকে প্রায়শই গুরুত্ব দিয়ে থাকেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যদিও বিজেপি বিদ্রুপাত্মক কৌতুককারীদের নিশানা করেন বলে মোদির সমালোচকদের অভিযোগ। যদিও বিজেপির বিরুদ্ধে এই অসহিষ্ণুতার অভিযোগ সত্ত্বেও সোশাল মিডিয়া ব্যবহারকারীদের একাংশ অবশ্য মোদির ছবি সম্বলিত মিম তৈরি করা থেকে বিরত হননি।

নয়াদিল্লি: হাস্যরসকে প্রায়শই গুরুত্ব দিয়ে থাকেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যদিও বিজেপি বিদ্রূপাত্মক কৌতুককারীদের নিশানা করেন বলে মোদির সমালোচকদের অভিযোগ।  বিজেপির বিরুদ্ধে এই অসহিষ্ণুতার অভিযোগ সত্ত্বেও সোশাল মিডিয়া ব্যবহারকারীদের একাংশ অবশ্য মোদির ছবি সম্বলিত মিম তৈরি করা থেকে বিরত হননি। বিশ্বনেতাদের সঙ্গে তাঁর আলিঙ্গনের ছবি বা ভাষণ দেওয়ার সময় তাঁর মুখভঙ্গীর ছবি নিয়ে মিম প্রায়ই দেখা যায় সোশাল মিডিয়ায়। আজ বৃস্পতিবার সারা দেশ প্রত্যক্ষ করল এই দশকের শেষ সূর্যগ্রহণের দৃশ্য। বাদ যাননি মোদিও। তিনি এই মহাজাগতিক দৃশ্য দেখতে সাগ্রহে অপেক্ষা করছিলেন। সান গ্লাস পরে তাঁর সূর্যগ্রহণ দেখার কয়েকটি ছবি প্রধানমন্ত্রী ট্যুইট করেন। হাতে ছিল প্রোটেকটিভ চশমাও। মোদি লেখেন, ‘অনেক ভারতীয়র মতো আমিও সূর্যগ্রহণ নিয়ে উত্সাহী ছিলাম। কিন্তু দুর্ভাগ্যবশত আকাশ মেঘে ঢেকে যাওয়ায় সূর্য দেখতে পেলাম না। কিন্তু আমি কোঝিকোড় ও অন্যান্য জায়গার সূর্যগ্রহণের দৃশ্য লাইভ স্ট্রিমে দেখেছি। বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে এই বিষয়ে জ্ঞানও সমৃদ্ধ করেছি’। গোপিস্তান রেডিও নামে একটি ট্যুইটার হ্যান্ডেল প্রায়ই বিদ্রুপাত্মক পোস্ট করা হয়। সেই হ্যান্ডেলে প্রধানমন্ত্রীর ওই ছবি তুলে ধরা বলা হয়, ‘এটা মিম হতে চলেছে’। ১৫ মিনিটের মধ্যেই মোদি সেই ছবি রিট্যুইট করে লেখেন, ‘স্বাগত জানাই...উপভোগ করুন’। এরইমধ্যে অনেক ট্যুইটার ব্যবহারকারী 'মেঘের আড়াল' সংক্রান্ত মন্তব্য  তুলে ধরেন। লোকসভা নির্বাচনের আগে একটি সাক্ষাত্কারে প্রধানমন্ত্রী দাবি করেছিলেন যে, ভারতের পাকিস্তানের বালাকোটে বিমান হামলা চালানোর সময় তিনি প্রস্তাব দিয়েছিলেন যে, মেঘের আড়াল ভারতের যুদ্ধবিমানগুলিকে রাডারে ধরা না পড়ার ক্ষেত্রে সহায়ক হবে। তাঁর এই প্রস্তাব বালাকোটে হামলার সময় নির্ধারণের ক্ষেত্রে ভূমিকা নিয়েছিল। মোদির ওই 'মেঘের আড়াল' সংক্রান্ত মন্তব্য ঘিরে বেশ কিছুদিন সোশ্যাল মিডিয়ায় ব্যঙ্গবিদ্রুপ চলেছিল। এবার একজনের ট্যুইট- ‘বিকল্প শিরোনাম: মেঘের আড়াল সূর্যকে প্রধানমন্ত্রী মোদির রাডারে ধরা না পড়তে সহায়ক হল’। অন্য একজন আবাদ মোদি সরকারের বিরুদ্ধে আর্থিক অব্যবস্থার অভিযোগ তুলে মেঘের আড়াল সংক্রান্ত বক্তব্যের উল্লেখ করেছেন। তাঁর ট্যুইট- ‘মোদিজির পথে আবার এল মেঘ। হতে পারে মেঘ আপনাকে আমাদের অর্থনীতির হাল দেখা থেকে বাধা দিচ্ছে?’

সেরা শিরোনাম

Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?

ভিডিও

Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে
Mamata Banerjee | INDI জোটের আন্দোলনের মধ্যেই দিল্লি গেলেন মমতা
KMC News | চালু ওয়েভার স্কিম, ৬ মাস কার্যকর থাকবে পুরসভার এই স্কিম
CPM News | মিছিল করে যাওয়ার সময় সিপিএম কর্মীদের উপর হামলা

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget