এক্সপ্লোর

গুগল ম্যাপ দেখে ২০১৪-এ পঠানকোটে হামলার ছক কষেছিল জইশ, সাঙ্কেতিক নাম ছিল ‘নিকাহ’

নয়াদিল্লি:  ২০১৬-র জানুয়ারির শুরুতে পঠানকোট বিমানঘাঁটিতে যে জঙ্গি হামলা হয়েছিল, ২০১৪ সালে পাকিস্তানের শিয়ালকোটে বসে সেই হামলার ছক কষা হয়েছিল। সম্প্রতি জইশ-ই-মহম্মদের বিরুদ্ধে এই হামলার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে চার্জশিট দাখিল করেছে এনআইএ। এনআইএ, তাদের চার্জশিটে দাবি করেছে, মূলত গুগল ম্যাপ দেখেই পঠানকোট সেনাঘাঁটিতে হামলার ছক কষে জইশ। এছাড়া ওই অপারেশনের সাঙ্কেতিক নাম ছিল ‘নিকাহ’। পঠানকোট হামলায় আটজনের মৃত্যু হয়, এরমধ্যে সাতজন নিরাপত্তা রক্ষী ছিল। ৩৮ জন আহত হয়েছিল সেই হামলায়। এনআইএ-র চার্জশিটে এই হামলার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে নাম রয়েছে মাসুদ আজহার সহ তার ভাই মুফতি আব্দুল রৌফ আসগার, লতিফ ও কাশিফ জানের। অভিযুক্ত লতিফই হামলাকারীদের বিমানঘাঁটির আনাচ কানাচ গুগল ম্যাপে দেখিয়েছিল। এই খবরের সূত্র শিয়ালকোটের সেই বৈঠকে উপস্থিত ছিল, এবং পরে লতিফের ছবি দেখে তাকে চিনতেও পারে সে। চার্জশিটে দাবি করা হয়েছে, এক প্রত্যক্ষদর্শীর বয়ান থেকে জানা গিয়েছে, পঠানকোট হামলার সঙ্গে যুক্ত হামলাকারীরা মারাত্মক কথা বলত এবং তাদের মধ্যে একজনকে ‘মেজর’ বলে সম্বোধন করা হত। সেই ‘মেজরের’ ‘ওস্তাদজি’ নামের একজনের সঙ্গে মাঝেমধ্যেই কথা হত। চার্জশিটে জানানো হয়েছে ‘ওস্তাদজি’কে যে নম্বরে মেজর ফোন করত, সেটাও পাকিস্তানের। এমনকি, বিমানঘাঁটিতে হামলা চালানোর আগে হামলকারীদের কাছে একটি নম্বর থেকে ফোন আসে, সেটাও পাকিস্তানের। সেই নম্বর যে ফেসবুক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত, সেটা চার্জশিটে নাম থাকা অপর অভিযুক্ত কাশিফ জানের। এছাড়া এনআইএ চার্জশিটে হামলাকারীদের ব্যবহৃত বিভিন্ন ওষুধ, খাবারের প্যাকেট, জুতোর নমুনা জমা দিয়েছে। সেগুলোর প্রস্তুতকারী সংস্থাও পাকিস্তান। এই হামলার সঙ্গে পাকিস্তানের যোগাযোগ যে স্পষ্ট তার একাধিক প্রমাণ এনআইএ চার্জশিটে জমা করেছে।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Trump Modi Talks : মধ্যপ্রাচ্যে সংকট মোচনে মোদির দ্বারস্থ ট্রাম্প ? ফোনেই কথা দুই রাষ্ট্রপ্রধানের
মধ্যপ্রাচ্যে সংকট মোচনে মোদির দ্বারস্থ ট্রাম্প ? ফোনেই কথা দুই রাষ্ট্রপ্রধানের
Iran Israel War : মোদির কপালে ভাঁজ ? মাত্র ৯ দিনের তেল রয়েছে ভারতের কাছে ! দাম বাড়বে গ্যাস-পেট্রোলের ? 
মোদির কপালে ভাঁজ ? মাত্র ৯ দিনের তেল রয়েছে ভারতের কাছে ! দাম বাড়বে গ্যাস-পেট্রোলের ? 
LPG Cylinder Booking : LPG সিলিন্ডার বুকিংয়ে বড় বদল, মাসে কটি সিলিন্ডার ? আর ভর্তুকি পাবেন ?
LPG সিলিন্ডার বুকিংয়ে বড় বদল, মাসে কটি সিলিন্ডার ? আর ভর্তুকি পাবেন ?
Iran Israel War : 'আচ্ছে দিন অতীত', দুর্দিনের আশঙ্কা করছেন মোদি ? গ্রীষ্মকালটাই চ্যালেঞ্জ
'আচ্ছে দিন অতীত', দুর্দিনের আশঙ্কা করছেন মোদি ? গ্রীষ্মকালটাই চ্যালেঞ্জ

ভিডিও

West Bengal Assembly Election | বেজে গিয়েছে ভোটের বাদ্যি, আমজনতার মনের কথা শুনে গান ধরলেন উপল-রণজয়
Jukti Takko (পর্ব ২) |
Jukti Takko (পর্ব ১) | দু'দফায় ভোট, সেই হিংসার শঙ্কা। ভবানীপুরে মহারণ, বেজে গেল ডঙ্কা!
Kolkata News: 'পুরস্কার’ পেলেন আনন্দমেলার সম্পাদক সায়ম বন্দ্যোপাধ্যায় এবং চিকিৎসক অভিজিৎ তরফদার
IPL 2026 Exclusive।ছক্কার ঝড় তুলে ৩ কোটি টাকায় আইপিএলে, প্রতিপক্ষকে ঘায়েল করতে KKR-এর নতুন চমক
ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Trump Modi Talks : মধ্যপ্রাচ্যে সংকট মোচনে মোদির দ্বারস্থ ট্রাম্প ? ফোনেই কথা দুই রাষ্ট্রপ্রধানের
মধ্যপ্রাচ্যে সংকট মোচনে মোদির দ্বারস্থ ট্রাম্প ? ফোনেই কথা দুই রাষ্ট্রপ্রধানের
Iran Israel War : মোদির কপালে ভাঁজ ? মাত্র ৯ দিনের তেল রয়েছে ভারতের কাছে ! দাম বাড়বে গ্যাস-পেট্রোলের ? 
মোদির কপালে ভাঁজ ? মাত্র ৯ দিনের তেল রয়েছে ভারতের কাছে ! দাম বাড়বে গ্যাস-পেট্রোলের ? 
LPG Cylinder Booking : LPG সিলিন্ডার বুকিংয়ে বড় বদল, মাসে কটি সিলিন্ডার ? আর ভর্তুকি পাবেন ?
LPG সিলিন্ডার বুকিংয়ে বড় বদল, মাসে কটি সিলিন্ডার ? আর ভর্তুকি পাবেন ?
Iran Israel War : 'আচ্ছে দিন অতীত', দুর্দিনের আশঙ্কা করছেন মোদি ? গ্রীষ্মকালটাই চ্যালেঞ্জ
'আচ্ছে দিন অতীত', দুর্দিনের আশঙ্কা করছেন মোদি ? গ্রীষ্মকালটাই চ্যালেঞ্জ
Donald Trump Health : হাঁটতে গেলে লাঠি ? বসতে গেলে ব্যথা ! ট্রাম্প এখন বসেন না যথা-তথা..., কী হাল স্বাস্থ্যের  ? 
হাঁটতে গেলে লাঠি ? বসতে গেলে ব্যথা ! ট্রাম্প এখন বসেন না যথা-তথা..., কী হাল স্বাস্থ্যের  ? 
Donald Trump : 'বেরোবার পথ নেই, ইরান যুদ্ধে ফেঁসে গেছেন ট্রাম্প ! আরও শক্তিশালী ইরান' এবার নিজের দেশেই তুলোধনা
'বেরোবার পথ নেই, ইরান যুদ্ধে ফেঁসে গেছেন ট্রাম্প ! আরও শক্তিশালী ইরান' এবার নিজের দেশেই তুলোধনা
Gold Buying Tips : হু হু করে দাম পড়ছে দেখেই সোনা কিনছেন ? এই ৭ বিষয়ে না জানলে মারাত্মক ভুল করছেন !  
হু হু করে দাম পড়ছে দেখেই সোনা কিনছেন ? এই ৭ বিষয়ে না জানলে মারাত্মক ভুল করছেন !  
Stock Market Crash : শেয়ার বাজারে হাহাকার ! একদিনেই উধাও ১৪ লাখ কোটি টাকা, সব বেচে দেবেন ?
শেয়ার বাজারে হাহাকার ! একদিনেই উধাও ১৪ লাখ কোটি টাকা, সব বেচে দেবেন ?
Embed widget