এক্সপ্লোর

Omicron New Variant BF.7: করোনার এই সাব ভ্য়ারিয়েন্ট অত্য়ন্ত সংক্রামক ! BF.7 আর কী জানা গেল?

Coronavirus : বিশেষজ্ঞরা বলছেন,  চিনে করোনা সংক্রমণের যে বাড়বাড়ন্ত এসেছে, তা ৯০ দিন ধরে চলবে। ১৫ই জানুয়ারি পর্যন্ত চিনে করোনার প্রথম ঢেউ থাকবে। 

নয়াদিল্লি :  ওমিক্রনের ( Omicron ) সাব ভ্যারিয়েন্ট BF.7 । সূত্রের দাবি, গুজরাত ও ওড়িশার ৩ রোগীর শরীরে এই ভ্যারিয়েন্টের হদিশ পাওয়া গেছে। করোনার এই প্রজাতির জন্যই এখন ত্রস্ত চিন। যে চিনে করোনার উৎপত্তি, সেখানে এখন হাহাকার! আবারও, ভয়াবহ আকার নিয়েছে চিনের করোনা পরিস্থিতি! অবস্থা এমন যে, হাসপাতালে মিলছে না জায়গা।

৯০ দিন ধরে চলবে
বিশেষজ্ঞরা বলছেন,  চিনে করোনা সংক্রমণের যে বাড়বাড়ন্ত এসেছে, তা ৯০ দিন ধরে চলবে। ১৫ই জানুয়ারি পর্যন্ত চিনে করোনার প্রথম ঢেউ থাকবে। ২১শে জানুয়ারি থেকে চিনে লুনার নিউইয়ারের সেলিব্রেশন শুরু হবে। এই সময় বহু মানুষ পরিবারের সঙ্গে বাইরে বের হন। মনে করা হচ্ছে, সেই সময় সংক্রমণের আরও একটি ঢেউ আসবে।

আরও পড়ুন :

'চিনে এখন যা হচ্ছে, তা শুধুই ট্রেলার' সবচেয়ে বড় ঢেউ জানুয়ারির শেষে?

ওমিক্রনের সাব ভ্যারিয়েন্ট BF.7 কতটা সংক্রমক?

ফেব্রুয়ারির শেষে মানুষজন পুরোদমে কাজে যোগ দেবেন। তখন করোনার তৃতীয় ঢেউ আসবে বলে মনে করা হচ্ছে। ওমিক্রনের সাব ভ্যারিয়েন্ট BF.7 কতটা সংক্রমক? একজন আক্রান্ত অত্য়ন্ত দ্রুত ১০ থেকে ১৮ জনকে সংক্রমিত করতে পারে। করোনার এই সাব ভ্য়ারিয়েন্ট অত্য়ন্ত সংক্রামক অর্থাৎ অত্য়ন্ত দ্রুত গতিতে ছড়াতে পারে।

এক্ষেত্রেও আক্রান্তদের উপসর্গগুলি মোটের ওপর একই। যেমন : 

  • ঠাণ্ডা লাগা
  • জ্বর
  • ক্লান্তি
  • মাথাব্য়াথা
  • শরীরে অসহ্য় ব্য়াথা
  • গলা ব্য়াথা
  • সর্দি

ভাইরাস বিশেষজ্ঞরা এও বলছেন, ইনকিউবিশন পিরিয়ডও কম বলে, এই সাব ভ্য়ারিয়েন্ট মানব শরীরে প্রবেশের পর অত্যন্ত দ্রুত ছড়িয়ে পড়ে বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গে। শুধু তাই নয়, আগে কোভিড আক্রান্ত হয়েছেন যাঁরা, তাদেরও ফের সংক্রমিত করতে পারে বিএফ.৭।

এমনকি, যারা কোভিডের টিকা নিয়েছেন, তাদেরও সংক্রামিত করতে পারে এই কোভিড সাবভ্যারিয়েন্ট। তবে বিশেষজ্ঞরা বলছেন, আশার আলো একটাই, এখনও পর্যন্ত করোনার এই সাব ভ্য়ারিয়েন্টে আক্রান্তদের মধ্য়ে মৃত্য়ুর হার অত্য়ন্ত কম।

চিন, আমেরিকা, ব্রিটেন, বেলজিয়াম, জার্মানি, ফ্রান্স, ডেনমার্ক-সহ একাধিক দেশে এই সাবভ্যারিয়েন্ট সনাক্ত করা হয়েছে।এই পরিস্থিতিতে এদিন, স্বাস্থ্য-মন্ত্রকের কর্তাদের নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক করেন স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য। কেন্দ্রীয় সরকারের তরফে কোভিড নিয়ে দেশবাসীকে সতর্ক করা হয়েছে। সকলকে জনবহুল জায়গায় মাস্ক পরার পরামর্শ দেওয়া হয়েছে। অর্থাৎ ফিরছে মাস্ক।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Kedarnath News: কেদারনাথ যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, পাহাড় থেকে পাথর পড়ে ৫ বছরের শিশুর মৃত্যু, চলছে পুণ্যার্থী উদ্ধারের কাজ
কেদারনাথ যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, পাহাড় থেকে পাথর পড়ে ৫ বছরের শিশুর মৃত্যু, চলছে পুণ্যার্থী উদ্ধারের কাজ
Kunal Ghosh: হামলাকাণ্ডে হাইকোর্টের দ্বারস্থ কুণাল ঘোষ, মামলা দায়েরের অনুমতি দিলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য
হামলাকাণ্ডে হাইকোর্টের দ্বারস্থ কুণাল ঘোষ, মামলা দায়েরের অনুমতি দিলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য
West Bengal Tourism: রাজ্যে ফের বিনিয়োগের খবর, ২২ হাজার নতুন কর্মসংস্থান, আশাবাদী রাজ্য সরকার
রাজ্যে ফের বিনিয়োগের খবর, ২২ হাজার নতুন কর্মসংস্থান, আশাবাদী রাজ্য সরকার
PM Vishwakarma Yojana: দক্ষ কারিগরদের অর্থনৈতিক ভাবে আরও শক্তিশালী করতে বড় উদ্যোগ কেন্দ্রের, মিলবে ২ লক্ষ টাকা পর্যন্ত লোন
দক্ষ কারিগরদের অর্থনৈতিক ভাবে আরও শক্তিশালী করতে বড় উদ্যোগ কেন্দ্রের, মিলবে ২ লক্ষ টাকা পর্যন্ত লোন

ভিডিও

Aj Banglay: আজাদি স্লোগান মমতার, পাল্টা মুখ্যমন্ত্রী| উত্তপ্ত SRFTI | ফের কুণালের গাড়িতে হামলা
Nitin Nabin | বিজেপির যেন তৃণমূলীকরণ না হয়, শহরে এসে বার্তা নিতিন নবীনের
Humayun Kabir | উপনির্বাচনের আগে হুমায়ুনের মুখে মুখ্যমন্ত্রীর মৃত্যু-কামনা! দায়ের হল অভিযোগ
Thalapathy Vijay TVK | থলপতি বিজয়ের TVK প্রথম কার্যালয় খুলল পশ্চিমবঙ্গে
Chaos in SRFTI | ছাত্রছাত্রীদের একাংশের সঙ্গে আয়োজকদের সংঘাত। SRFTI-এ সংঘর্ষ |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pradhan Mantri MUDRA Yojana: সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
IndiGo Tail Strike: রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
Morbi Father Son Bone Marrow Mismatch: ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
Asian Games 2026: ২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
Small Savings Schemes : PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
Gyanesh Kumar Resignation Demands: জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
Bank Strike: আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
AI Risks: ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
Embed widget