এক্সপ্লোর

Delhi Temperature Today: ঘন কুয়াশায় মুখ ঢাকল রাজধানী, শৈত্যপ্রবাহের সতর্কতা উত্তর ভারতে

North India Weather: দিল্লির একাধিক এলাকা, মধ্যপ্রদেশের পশ্চিম অংশ, হরিয়ানার বিস্তীর্ণ অঞ্চল, রাজস্থান এবং পঞ্জাবের একাধিক এলাকা শনিবার সকালে কার্যতই জবুথবু।

নয়াদিল্লি: হাড় কাঁপানো ঠান্ডা থেকে এখনও বঞ্চিতই বাংলা। বরং শীত বিদায় নিলেও অবাক হওয়ার কিছু নেই বলে জানিয়েছে আবহওয়া দফতর। কিন্তু উত্তর ভারতের বিস্তীর্ণ অঞ্চলে একেবারে উল্টো পরিস্থিতি। কনকনে ঠান্ডার পাশাপাশি শৈত্যপ্রবাহের প্রকোপে জবুথবু একাধিক রাজ্য। আগামী ৯ জানুয়ারি পর্যন্ত এমনই আবহাওয়া থাকবে বলে জানিয়েছে মৌসম ভবন। (Delhi Temperature Today)

দিল্লির একাধিক এলাকা, মধ্যপ্রদেশের পশ্চিম অংশ, হরিয়ানার বিস্তীর্ণ অঞ্চল, রাজস্থান এবং পঞ্জাবের একাধিক এলাকা শনিবার সকালে কার্যতই জবুথবু। আগামী কয়েক দিন তাপমাত্রা আরও নামতে পারে বলে পূর্বাভাস মিলেছে। ঠান্ডার পাশাপাশি কুয়াশার প্রকোপ রয়েছে উত্তরপ্রদেশের পূর্বাংশে, অসম এবং মেঘালয়েও। বিহারেও সকাল থেকে কুয়াশার প্রকোপ লক্ষ্য করা গিয়েছে। (North India Weather)

শনিবার সকালে দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ৮.৯ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে যা ২ ডিগ্রি বেশি। সফদরজং এবং রাজধানীর উপকণ্ঠে ভোর ৫.৩০ নাগাদ দৃশ্যমানতা ছিল ৫০০ মিটার। রাজধানীতে সকাল ৮.৩০ নাগাদ আর্দ্রতা ছিল ১০০ শতাংশ। ঘন কুয়াশার জেরে একাধিক জায়গায় ট্রেন চলাচল থমকে যায়। দিল্লিগামী ১৪টি ট্রেনের সময় পিছিয়ে দেওয়া হয় আজ।

আরও পড়ুন: Aditya-L1: সূর্যের উপর নজরদারিতে বাধা হবে না গ্রহণও, আর কয়েক ঘণ্টা বাকি, আজই গন্তব্যে পৌঁছবে Aditya-L1

এদিন দিল্লিতে বাতাসের গুণমান সূচক ৩১৫-তে রয়েছে, যা অত্যন্ত খারাপ বলে বিবেচিত হয়। বাতাসের গুণমানের সবচক ০ থেকে ৫০-এর মধ্যে থাকলে, তাকে ভাল বলে ধরা হয়, ৫১ থেকে ১০০-র মধ্যে হলে সন্তোষজনক, ১০১ থেকে ২০০-র মধ্যে হলে খারাপ, ৩০১ থেকে ৪০০-র মধ্যে হলে অত্যন্ত খারাপ বলে ধরা হয়। ৪০১-এর উপর বাতাসের গুণমানের সূচক থাকলে, তাকে গুরুতর বলে ধরা হয়। তাই দিল্লিতে বর্তমানে যা পরিস্থিতি, তাতে শিশু এবং প্রবীণদের বিশেষ করে সাবধান থাকতে বলা হয়েছে।

মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, শুক্রবার দিল্লির সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৪.৬ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ৫ ডিগ্রি কম। রাজধানীতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি বেশি। তবে ঘন কুয়াশার জেরে সূর্যের আলো ফুটে পারেনি বেশ বেলা পর্যন্ত। কুয়াশার প্রকোপ নিয়ে ৬ এবং ৭ জানুয়ারি রাজধানীতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

সেরা শিরোনাম

Operation Sindoor: ভারতের উত্থান  রুখতে অপারেশন সিঁদুরের সময় পাকিস্তানকে সাহায্য করেছিল চিন, আমেরিকার রিপোর্টে প্রকাশ্যে তথ্য
ভারতের উত্থান  রুখতে অপারেশন সিঁদুরের সময় পাকিস্তানকে সাহায্য করেছিল চিন, আমেরিকার রিপোর্টে প্রকাশ্যে তথ্য
Railways News: ট্রেনে ইয়ারফোন ছাড়া রিলস দেখছেন, তারস্বরে ফোন বাজাচ্ছেন, পাবেন কড়া শাস্তি, কী জানাল পূর্ব রেল ?
ট্রেনে ইয়ারফোন ছাড়া রিলস দেখছেন, তারস্বরে ফোন বাজাচ্ছেন, পাবেন কড়া শাস্তি, কী জানাল পূর্ব রেল ?
Kunal Ghosh: 'কারণে অকারণে তেল মারা...', সোশ্যাল মিডিয়ায় দলেরই একাংশকে বিঁধলেন কুণাল ঘোষ, কী লিখেছেন তিনি ?
'কারণে অকারণে তেল মারা...', সোশ্যাল মিডিয়ায় দলেরই একাংশকে বিঁধলেন কুণাল ঘোষ, কী লিখেছেন তিনি ?
West Bengal News Live Updates: বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget