এক্সপ্লোর

Aditya-L1: সূর্যের উপর নজরদারিতে বাধা হবে না গ্রহণও, আর কয়েক ঘণ্টা বাকি, আজই গন্তব্যে পৌঁছবে Aditya-L1

ISRO News: ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ISRO-র প্রধান এস সোমনাথ জানিয়েছেন, ৬ জানুয়ারি বিকেল ৪টে নাগাদ L1 পয়েন্টে পৌঁছবে Aditya-L1. 

নয়াদিল্লি: দীর্ঘ চার মাসের যাত্রাপথ। অবশেষে লক্ষ্যে পৌঁছতে চলেছে ভারতের প্রথম সৌরযান Aditya-L1. শনিবার ল্যাগরাঞ্জ পয়েন্ট (L1)-এর চূড়ান্ত কক্ষপথে পৌঁছনোর কথা তার। বিকেল ৪টে নাগাদ ল্যারগাঞ্জ পয়েন্টের 'হেলো অরবিটে' পৌঁছবে Aditya-L1, যা আসলে ল্যাগরাঞ্জ পয়েন্ট L1, L2 এবং L3-কে ঘিরে থাকা পর্যায়ক্রমিক, ত্রিমাত্রিক কক্ষপথ।  Aditya-L1 সৌরযানকে চূড়ান্ত কক্ষপথে পৌঁছে দিতে আজই শেষ ধাক্কা দেওয়া হবে ISRO-র তরফে। (Aditya-L1 Mission)

ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ISRO-র প্রধান এস সোমনাথ জানিয়েছেন, ৬ জানুয়ারি বিকেল ৪টে নাগাদ L1 পয়েন্টে পৌঁছবে Aditya-L1.  সেখানে ভারতীয় সৌরযানটিকে থিতু করার প্রক্রিয়া চলছে। ওই অবস্থান থেকে সরাসরি সূর্যের উপর নজরদারি চালাতে পারবে Aditya-L1. কোনও রকম বাধা-বিপত্তি আসবে না তার সামনে। অন্য কোনও গ্রহ বা উপগ্রহ এবং তাদের ছায়া নজরদারিতে বাধা হয়ে দাঁড়াবে না। (ISRO News)

ISRO-র তরফে জানানো হয়েছে, চূড়ান্ত লক্ষ্যে Aditya-L1 কে পৌঁছে দিতে হবে। নইলে যাত্রা থামবে না ভারতীয় সৌরযানের। সূর্যের অভিমুখে এগিয়ে যেতে থাকবে সেটি। তাই কোথাও কোনও বিচ্যুতি যাতে না হয়, মহাকাশের আবহাওয়ার উপরও নজর রাখছে ISRO. সৌরঝড় বা তার আঁচ যাতে সৌরযানের উপর না পড়ে, তার উপর নজর রাখা হচ্ছে।  সোমনাথ জানিয়েছেন, সৌরঝড় নিয়ে আগাম সতর্কতাও পৃথিবীতে পৌঁছে দিতে পারবে Aditya-L1. ফলে মহাকাশে বিরাজমান কৃত্রিম উপগ্রহগুলিকে রক্ষা করা সম্ভব।

আরও পড়ুন: NASA On Asteroid:'চিন্তা নেই', কেন পৃথিবীর মানুষকে হঠাৎ আশ্বাসবাণী নাসা-র?

সোমনাথ জানিয়েছেন, মহাশূন্যে ভারতের মোট সম্পদের মূল্য প্রায় ৫০ হাজার কোটি টাকা। এর মধ্যে ৫০টি সক্রিয় কৃত্রিম উপগ্রহও রয়েছে। সূর্যের গ্রাস থেকে যেনতেন প্রকারে সেগুলিকে রক্ষা করতে হবে। Aditya-L1 সাতটি পেলোড নিয়ে রওনা দিয়েছে। সূর্যের আলোকমণ্ডল, বহিরাবরণকে পর্যবেক্ষণ করা হবে, চালানো হবে পরীক্ষানিরাক্ষা। সূর্য থেকে সৌরঝড়ের মাধ্যমে বাইরে ঠিকরে বেরনো অণু পরীক্ষা করে দেখবে, সৌরজগতের উপর তার কী প্রভাব, দেখা হবে খতিয়ে। 

 গত ২ সেপ্টেম্বর উৎক্ষেপণ হয় ভারতের প্রথম Aditya-L1 সৌরযানের। ৪০০ কোটি টাকা খরচ করে বানানো, Aditya-L1 সৌরযানের ওজন ১৫০০ কেজি। পৃথিবী থেকে ১৫ লক্ষ কিলোমিটার দূরত্বে অবস্থান করে সূর্যের উপর নজরদারি চালাবে। চার মাস পর ল্যাগরাঞ্জ পয়েন্ট (L1)-এ পৌঁছচ্ছে সেটি। মহাশূন্যে সূর্য এবং পৃথিবীর মতো দুই বস্তুর পারস্পরিক আকর্ষণ এবং বিকির্ষণের ফলে মাঝে যে স্থিতিশীল অঞ্চল গড়ে ওঠে, তাকে বলে ল্যাগরাঞ্জ পয়েন্ট। এই ল্যাগরাঞ্জ পয়েন্টকে মহাকাশযানের পার্কিং স্পটও বলা হয়। কারণ কম জ্বালানি খরচ করে, সেখান থেকে মহাজাগতিক কর্মকাণ্ডের উপর নির্বিঘ্নে নজরদারি চালানো যায়। 

এমন পাঁচটি ল্যাগরাঞ্জ পয়েন্টের হদিশ পাওয়া গিয়েছে, যার মধ্যে মাত্র দু’টি স্থিতিশীল, তার মধ্যে ল্যাগরাঞ্জ পয়েন্ট (L1)-এ সৌরযান Aditya-L1 অবস্থান করবে।  ওই ল্যাগরাঞ্জ পয়েন্ট (L1)-এ প্রবেশ করার তখনই সম্ভব হবে, যখন ল্যাগরাঞ্জ পয়েন্ট (L1)-কে ঘিরে থাকা ‘হেলো অরবিট’ পার করতে সফল হবে ভারতের সৌরযান। এই ‘হেলো অরবিট’ আসলে ল্যাগরাঞ্জ পয়েন্ট L1, L2 এবং L3-কে ঘিরে থাকা পর্যায়ক্রমিক, ত্রিমাত্রিক কক্ষপথ। একটি বিন্দুকে প্রদক্ষিণ করে চলেছে বলে ঠাহর হয়। দূর থেকে জ্যোতির্বলয়ের মতো দেখায়। এই কক্ষপথ স্থিতিশীল হয়। পৃথিবী, চাঁদ এবং সূর্যের মহাকর্ষীয় পদ্ধতি অনুসরণ করে এগোতে পারে মহাকাশযান। মহাকাশ অভিযানের ক্ষেত্রে কৃত্রিম উপগ্রহ এবং মহাকাশযানগুলিকে ‘হেলো অরবিট’-এ প্রবেশ করানো হয়। এখানে মহাকাশযান স্থিতিশীল থাকে। অবস্থানের কোনও পরিবর্তন হয় না। ধাক্কা লাগে না অন্য মহাজাগতিক বস্তুর সঙ্গে। কমিউনিকেশন স্যাটেলাইট, জেমস ওয়েবের মতো স্পেস টেলিস্কোপের অভিযানে এই ‘হেলো অরবিট’-এর ব্যবহার দেখা গিয়েছে আগেও।

সেরা শিরোনাম

New Dwarf Planet Discovery: সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
Science News: ডায়নোসর বেঁচে থাকলে পৃথিবী শাসন করতে পারত না পিঁপড়েরা, গ্রহাণু আছড়ে পড়াতেই এত বাড়বাড়ন্ত তাদের, উঠে এল গবেষণায়
ডায়নোসর বেঁচে থাকলে পৃথিবী শাসন করতে পারত না পিঁপড়েরা, গ্রহাণু আছড়ে পড়াতেই এত বাড়বাড়ন্ত তাদের, উঠে এল গবেষণায়
US UFO Files: রাতের আকাশে রহস্যময় যান, দেখাল আমেরিকার UFO ফাইলস
রাতের আকাশে রহস্যময় যান, দেখাল আমেরিকার UFO ফাইলস
Space Conflict: মহাকাশে নজিরবিহীন ঘটনা, হঠাৎ আমেরিকার স্যাটেলাইটের পিছু নিল রুশ স্যাটেলাইট, বড় কিছু ঘটতে চলেছে কি? বাড়ছে উদ্বেগ
মহাকাশে নজিরবিহীন ঘটনা, হঠাৎ আমেরিকার স্যাটেলাইটের পিছু নিল রুশ স্যাটেলাইট, বড় কিছু ঘটতে চলেছে কি? বাড়ছে উদ্বেগ

ভিডিও

Suvendu Adhikari |
Raju Banerjee |
Municipal Election | চয়ন ভট্টাচার্য ও রাজু বন্দ্যোপাধ্যায় তুমুল তর্কবিতর্ক | #abpananda
Mamata Banerjee | দিল্লি পৌঁছলেন মমতা, জ্ঞানেশকাণ্ডে কাল দিল্লির রামলীলা ময়দানে ইন্ডি জোটের সমাবেশ
CM Suvendu Adhikari | ছোট আঙারিয়া থেকে শুরু করে গড়বেতা সব কেস রিওপেন হবে, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Targets CPM-TMC: ‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
Omar Abdullah Marries Nidhi Razdan: বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
IND A vs NZ A Day 1: সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
ICICI Bank FD Interest Offers : দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
SA vs AUS: হার্মারের ভেল্কিতে কুপোকাত অস্ট্রেলিয়া, 'সর্বসেরা' সিরিজ় জিতে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা
হার্মারের ভেল্কিতে কুপোকাত অস্ট্রেলিয়া, 'সর্বসেরা' সিরিজ় জিতে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা
Saptahik Rashifal: দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
New Dwarf Planet Discovery: সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
IND vs NZ: 'ওকে দেশে ফেরত পাঠিয়ে দাও', একাদশ থেকে বৈভবের বাদ পড়া নিয়ে উষ্ণা প্রকাশ করে দাবি ভারতীয় প্রাক্তনীর
'ওকে দেশে ফেরত পাঠিয়ে দাও', একাদশ থেকে বৈভবের বাদ পড়া নিয়ে উষ্ণা প্রকাশ করে দাবি ভারতীয় প্রাক্তনীর
Embed widget