এক্সপ্লোর

Polygraph Test: মিথ্যে বললেই ধরা পড়ে এই পরীক্ষায়? কী হয় পলিগ্রাফ টেস্টে?

RG Kar Case Polygraph Test: আর জি করে চিকিৎসককে ধর্ষণ-খুন তদন্তে এবার অভিযুক্তের পলিগ্রাফ টেস্ট করাতে তৎপর সিবিআই। 

কলকাতা: তথ্য গোপন করছে ধৃত সিভিক ভলান্টিয়ার, সন্দেহ সিবিআইয়ের। সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্ট করতে শিয়ালদা কোর্টে আবেদন কেন্দ্রীয় এজেন্সির। আর জি করে চিকিৎসককে ধর্ষণ-খুন তদন্তে এবার অভিযুক্তের পলিগ্রাফ টেস্ট করাতে তৎপর সিবিআই। 

কী এই পলিগ্রাফ টেস্ট (Polygraph Test)? কীভাবে করা হয়?

তদন্তের ক্ষেত্রে পলিগ্রাফ টেস্ট সাধারণত করা হয় কোনও ব্যক্তি মিথ্যে কথা বলছে কি না তা জানার জন্য। পলিগ্রাফ টেস্ট যখন করা হয় সেখানে চার থেকে ছয়টি সেন্সর দেওয়া থাকে। পলিগ্রাফ হল একটি মেশিন, যেখানে সেন্সর থেকে একাধিক (Poly) সংকেতগুলি কাগজের একটি স্ট্রিপে (Graph) রেকর্ড করা হয়। সেখানে শ্বাসের হার, শ্বাস-প্রশ্বাসের পরিবর্তন, রক্তচাপ এবং কতটা ঘাম হচ্ছে তা পরীক্ষা করা হয়। সাধারণত হাত এবং পায়ে সেন্সর যোগ করে করা হয়। রক্তচাপ ঠিক আছে কিনা তা দেখার জন্য একটি মনিটর, আঙ্গুল ও হাতের তালুতে তড়িৎ প্রবাহের পরিবর্তন লক্ষ্য করার জন্যে দুটি নল বুক ও পাকস্থলীর আশেপাশে যুক্ত করা হয়। 

American Psychological Association (APA)-এ প্রকাশিত তথ্য অনুসারে পলিগ্রাফ পরীক্ষা শুরু হলে, প্রশ্নকর্তা প্রথমে তিন বা চারটি সহজ প্রশ্ন জিজ্ঞাসা করেন। এরপর ধীরে ধীরে প্রশ্নে জটিলতা বৃদ্ধি করা হয়। কোনও প্রশ্নে উপরিউল্লিখিত লক্ষণগুলি উল্লেখযোগ্যভাবে পরিবর্তিত হয়েছে কি না তা দেখা হয়। 

আরও পড়ুন, মেয়ের বিচারের দাবিতে মায়ের পুজোয় সরকারি অনুদান প্রত্যাখ্যান, শহরের এই পুজো কমিটির বড় সিদ্ধান্ত

কর্নেল স্কুল অফ ল' এর একটি রিপোর্টে বলা হয়েছে, মিথ্যা বলার ফলে মানসিক চাপ বেড়ে যেতে পারে আচরণগত এবং মানসিক পরিবর্তনগুলো দেখা যায় যা মানসিক স্ট্রেস-এর সময় হয়ে থাকে যা ধরা পড়ে ওই গ্রাফে। যদিও পলিগ্রাফ টেস্ট সর্বৈবভাবে সরাসরি মিথ্যেকে পরিমাপ করতে পারে না, তবে এ নিয়ে বিতর্ক রয়েছে। প্রশ্নের উপরও এই টেস্টের নির্ভুলতা অনেকটাই নির্ভরশীল। যদি পরীক্ষক প্রশিক্ষিত পরীক্ষা সঠিকভাবে পরিচালনা করেন এবং প্রশ্নে সঠিক নিয়ন্ত্রণ থাকে তাহলে ৮০% -৯০% ক্ষেত্রে নির্ভুল উত্তর পাওয়া যেতে পারে। 

যেহেতু এটি একটি শারীরিক পরীক্ষা এবং বেশ কিছুক্ষণ সময় নিয়ে এই পরীক্ষা করা হয়, তাই আইনি অনুমতি নেওয়ার প্রয়োজন হয়। 

 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

সেরা শিরোনাম

News Live Updates: এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছাড়লেন চন্দ্রিমা ভট্টাচার্য, ঋতব্রত-তৃণমূলের সঙ্গে বৈঠকে বসলেন
এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছাড়লেন চন্দ্রিমা ভট্টাচার্য, ঋতব্রত-তৃণমূলের সঙ্গে বৈঠকে বসলেন
CM Suvendu Adhikari: মুখ্যমন্ত্রীর জনতার দরবারে এবার এলেন নিহত সুটিয়ার প্রতিবাদী শিক্ষক বরুণ বিশ্বাসের পরিবার
মুখ্যমন্ত্রীর জনতার দরবারে এবার এলেন নিহত সুটিয়ার প্রতিবাদী শিক্ষক বরুণ বিশ্বাসের পরিবার
Terror Attack : পাকিস্তানে ফের হামলা, মৃত্যু ৩০ জন পাক সেনার, দায় স্বীকার এই সংগঠনের
পাকিস্তানে ফের হামলা, মৃত্যু ৩০ জন পাক সেনার, দায় স্বীকার এই সংগঠনের
Maharashtra News : মহারাষ্ট্রে দুর্ঘটনা, স্কুলে যাওয়ার পথে উল্টে গেল ৫০ ছাত্র-ছাত্রীবাহী স্কুলবাস, তারপর যা হল...
মহারাষ্ট্রে দুর্ঘটনা, স্কুলে যাওয়ার পথে উল্টে গেল ৫০ ছাত্র-ছাত্রীবাহী স্কুলবাস, তারপর যা হল...

ভিডিও

Debraj Chakraborty | দেবরাজ ঘনিষ্ঠ ৬ প্রাক্তন কাউন্সিলর ও এক ছায়াসঙ্গীকে নোটিস | ABP Ananda LIVE
Madan Mitra :
Chandrima Bhattacharya | তৃণমূলের রাজ্য সভানেত্রীর পদ ছাড়লেন চন্দ্রিমা | ABP Ananda LIVE
Fake Birth Certificate: বেআইনিভাবে ভুরি ভুরি বার্থ সার্টিফিকেট দেওয়ার অভিযোগ!
Ramkrishna Mission: ছাত্র মৃত্যুতে উত্তাল নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন, বিক্ষোভ অভিভাবকদের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Energy Drinks In Trouble : এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
FIFA World Cup 2026: টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
India Total Debt: ৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
Vaibhav Sooryavanshi: ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
Viral Video: মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
Dhaniakhali Violence: ৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
Hindu Marriage Act: ‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
New Tax Regime: শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
Embed widget