এক্সপ্লোর

Upper Primary interview Protest: হাইকোর্টের নির্দেশে উচ্চ প্রাথমিকে ইন্টারভিউয়ের তালিকা প্রকাশ, তারপরেও প্রার্থীদের অসন্তোষ

West Bengal School Service Commission: আবেদনকারীদের একাংশ এদিন স্কুল সার্ভিস কমিশনের দফতরে অভিযোগ জানাতে যান। তাঁদের অভিযোগ, তালিকাভুক্ত প্রার্থীদের চেয়ে বেশি নম্বর পেয়েও তাঁরা বাতিলের তালিকায়।

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: নম্বর সহ উচ্চ প্রাথমিকের ইন্টারভিউয়ের তালিকা প্রকাশের পরও অসন্তোষ থামছে না। চাকরিপ্রার্থীদের একাংশ স্কুল সার্ভিস কমিশনের দফতরে অভিযোগ জমা দিতে যান। তাঁদের অভিযোগ, তালিকাভুক্তদের থেকে বেশি নম্বর পেয়েও তাঁরা বাতিলের তালিকায়। নথি আপলোড করার প্রমাণ থাকা সত্ত্বেও তা হয়নি বলে অভিযোগ চাকরি প্রার্থীদের। বিচারাধীন বিষয় বলে প্রতিক্রিয়া নয়, জানালেন এসএসসি-র চেয়ারম্যান।

কলকাতা হাইকোর্টের নির্দেশের পর বৃহস্পতিবারই উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের ইন্টারভিউয়ের তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। হাইকোর্টের নির্দেশে একাধিক তালিকায় প্রার্থীদের প্রাপ্ত নম্বরও দেওয়া হয়েছে। কিন্তু এরপরেও রাজ্যে উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের তালিকা ঘিরে চাকরি প্রার্থীদের অসন্তোষ থামছে না।

মুর্শিদাবাদের ধুলিয়ানের বাসিন্দা মহম্মদ মিনহাউদ্দিন সিরাজ। তিনি এদিন স্কুল সার্ভিস কমিশনের দফতরে অভিযোগপত্র নিয়ে হাজির হন। তাঁর দাবি, ইন্টারভিউয়ের তালিকাভুক্ত প্রার্থীর থেকে বেশি নম্বর থাকা সত্ত্বেও তাঁর তালিকায় জায়গা হয়নি।

এরকম একাধিক চাকরিপ্রার্থীর অভিযোগ, শিক্ষাগত যোগ্যতার নথি তাঁরা আপলোড করেছেন। প্রমাণ দেখিয়ে তাঁদের দাবি, নথি আপলোড না করার কারণে তাঁদের বাতিল তালিকায় রাখা হয়েছে।

পূর্ব বর্ধমানের বাসিন্দা ত্রিষাতি রায় বা বীরভূমের বাসিন্দা আতিউর রহমানের একই অভিযোগ। ত্রিষাতির দাবি, ‘২০১৯-এ নাম ছিল। কিন্তু এখন রিজেক্টেড তালিকায়। বলছে নাকি আমার বিএড মার্কশিট আপলোড হয়নি। অথচ এখানে হায়েস্ট নম্বর ৭৯.৯। সেখানে আমার ৮০.৭৫ নম্বর থাকা সত্ত্বেও নাম রিজেক্টেড লিস্টে চলে গেছে।’

আতিউরের দাবি, ‘আমার ২০১৯-এ নাম ছিল। কিন্তু এখন বাতিল। বলছে, এইচ এস এর মার্কশিট আপলোড হয়নি। অথচ অনেকে কম নম্বরেও পেয়ে গেছে।’

এইঅভিযোগ প্রসঙ্গে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান জানিয়েছেন, ‘বিষয়টি বিচারাধীন রয়েছে। এই অবস্থায় কোনও প্রতিক্রিয়া জানানো যাচ্ছে না।’

গত জুনে উচ্চ প্রাথমিকে প্রায় সাড়ে ১৪ হাজার শূন্যপদে ইন্টারভিউয়ের তালিকা প্রকাশ হয়।  সেই তালিকায় অস্বচ্ছতার অভিযোগে স্থগিতাদেশ দেয় কলকাতা হাইকোর্ট।  

সেইসঙ্গে হাইকোর্ট নির্দেশ দেয়, প্রকাশ করতে হবে নম্বর সহ সম্পূর্ণ তালিকা। ইন্টারভিউ তালিকা থেকে যাঁদের নাম বাদ গেল, তাঁদেরও নম্বর সহ তালিকা প্রকাশ করতে হবে। সেই তালিকাই বৃহস্পতিবার প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। কিন্তু তা নিয়েও শুরু হল বিতর্ক। 

সেরা শিরোনাম

Abhijeet Dipke : 'পুলিশের নোটিস', ১০ অক্টোবর দিল্লির কর্মসূচির আগে বিস্ফোরক অভিযোগ অভিজিৎ দীপকের
'পুলিশের নোটিস', ১০ অক্টোবর দিল্লির কর্মসূচির আগে বিস্ফোরক অভিযোগ অভিজিৎ দীপকের
Rejinagar By Election 2026 : 'মোদিজি, রাহুল গান্ধীকে মেসেজ করব', রেজিনগরে ভোট শুরুর আগেই বিস্ফোরক অভিযোগ হুমায়ুন কবীরের
'মোদিজি, রাহুল গান্ধীকে মেসেজ করব', রেজিনগরে ভোট শুরুর আগেই বিস্ফোরক অভিযোগ হুমায়ুন কবীরের
Koel Mallick Joins BJP : বিজেপিতে যোগ দিলেন কোয়েল মল্লিক, 'শেষ কয়েক মাস যেভাবে উন্নয়ন শুরু হয়েছে বাংলায়...'
বিজেপিতে যোগ দিলেন কোয়েল মল্লিক, 'শেষ কয়েক মাস যেভাবে উন্নয়ন শুরু হয়েছে বাংলায়...'
West Bengal News Live : সুপ্রিম কোর্টে মিলন প্রধানের অন্তর্বর্তী জামিনের নির্দেশ বহাল
সুপ্রিম কোর্টে মিলন প্রধানের অন্তর্বর্তী জামিনের নির্দেশ বহাল

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Pradyot Kishore Manikya Debbarma : পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
Astro: চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
Embed widget