এক্সপ্লোর

Ayodhya Ram Mandir Security: প্রজাতন্ত্র দিবসে কড়া নিরাপত্তা অযোধ্যা রাম মন্দিরে, ভিড় সামলাতে সতর্ক প্রশাসন

Republic Day 2024: প্রজাতন্ত্র দিবসে জাতীয় ছুটি দেশে। এর ফলে অযোধ্যার রাম মন্দির দর্শনে বাড়তে পারে ভক্তদের চাপ। তাই আগের অভিজ্ঞতার কথা মাথায় রেখে ক্রাউড কন্ট্রোলে বিশেষ নজর দিচ্ছে উত্তরপ্রদেশ পুলিশ।

অযোধ্যা: কয়েকদিন আগেই ধুমধাম করে উদ্বোধন হয়েছে রামমন্দিরের (Ram temple)। তারপরেই সেখানে কার্যত ভক্তদের ঢল নেমেছে। উদ্বোধনের পরেরদিন এমন অবস্থা হয়েছিল যে বন্ধ করে দিতে হয়েছিল রামলালা দর্শন। তারপর বিস্তর কড়া পদক্ষেপের মাধ্য়মে সামলানো হয়েছে ভিড়ের চাপ। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ফের কড়া নিরাপত্তায় মোড়ানো হয়েছে অযোধ্যাকে।    

বৃহস্পতিবার থেকেই কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে অযোধ্যাকে (Ram Mandir Ayodhya)। পুলিশে, সিআরপিএফে ছয়লাপ হয়ে গেছে রামনগরী। বসানো হয়েছে নাকা চেকিং। চলছে ড্রোনে নজরদারি। 

আজ প্রজাতন্ত্র দিবসে (Republic Day) জাতীয় ছুটি দেশে। এর ফলে অযোধ্যার রাম মন্দির দর্শনে বাড়তে পারে ভক্তদের চাপ। তাই আগের অভিজ্ঞতার কথা মাথায় রেখে ক্রাউড কন্ট্রোলে বিশেষ নজর দিচ্ছে উত্তরপ্রদেশ পুলিশ।

সোমবার ছিল প্রাণ প্রতিষ্ঠার মেগা ইভেন্ট। তার পরের দিনই রামলালাকে দর্শনে হুড়োহুড়ি পড়ে যায়। তার থেকে শিক্ষা নিয়ে এবার প্রজাতন্ত্র দিবসে বাড়তি সতর্কতা নিয়েছে প্রশাসন। নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে অযোধ্যাকে। রামনগরীতে এখন কড়া নিরাপত্তা

সুরামারি চকে নজরদারি চলছে। সুরামারি চক থেকে অযোধ্যার সবকটা দিকে যাওয়া যায়। এটাই হচ্ছে মূল রাস্তা। সেই কারণেই কড়া নিরাপত্তা বেষ্টনী রয়েছে সুরামরি চকে। একই ছবি পরিক্রমা মার্গেও। গোটা এলাকাটা ঘিরে রেখেছে পুলিশ। কোনও গাড়ি ঢোকার অনুমতি দেওয়া হচ্ছে না আগেরদিন রাত থেকেই।

অযোধ্যার পুরনো গেটেও কড়া পুলিশি প্রহরা রয়েছে। অযোধ্যা স্টেশনের রাস্তায় চলছে পুলিশের টহলদারি। জায়গায় জায়গায় নাকা চেকিং। আপাতত অযোধ্যায় কোনও ট্রেনের স্টপেজ দেওয়া হচ্ছে না। বন্ধ রাখা হয়েছে অযোধ্যামুখী বাসও। সরযূ নদীতেও নৌকায় করে নজরদারি চালাচ্ছে পুলিশ। 

লতা মঙ্গেশকর চক অন্যতম জনবহুল এলাকা। এখানেই সবচেয়ে বেশি এসে ভিড় জমান দর্শনার্থীরা। চলে তাঁদের ভক্তি ভজনা। আর তাই সবচেয়ে বেশি নিরাপত্তা এখানেই। কাতারে কাতারে মানুষ আসছেন রামলালাকে দর্শন করতে। তাঁদের পুলিশ বেষ্টনী করে নিয়ে যাচ্ছে মন্দির পর্যন্ত। সঙ্গে CRPF-এর টহলদারি। নজরদারি চালানো হচ্ছে ড্রোনের মাধ্যামে। যাতে মন্দিরের সামনে বেশি ভিড় না হয়, তাই হনুমান চক থেকেই ভিড় নিয়ন্ত্রণ করছে পুলিশ। কোনও গাড়ির ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না।

রাম জন্মভূমি মন্দির ট্রাস্টের দাবি, এখনও পর্যন্ত ১০ লক্ষের বেশি ভক্ত রামলালাকে দর্শন করেছেন। রামনগরীতে কড়া নিরাপত্তা রয়েছে, মন্দিরে মোবাইল নিয়ে ঢোকা নিষিদ্ধ করা হয়েছে। যে কোন পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত বলে জানিয়েছে প্রশাসন।

আরও পড়ুন: নজরদারি ১০০০ সিসিটিভি ক্যামেরার! কেমন নিরাপত্তায় মুড়ল দিল্লি?

সেরা শিরোনাম

Chestnut Trees in Blossom: ১৭৭৬ কোটি টাকায় বিক্রি হল ভ্য়ান গখের আঁকা ছবি, অসুস্থ অবস্থায়, জীবনের শেষ লগ্নে এঁকেছিলেন
১৭৭৬ কোটি টাকায় বিক্রি হল ভ্য়ান গখের আঁকা ছবি, অসুস্থ অবস্থায়, জীবনের শেষ লগ্নে এঁকেছিলেন
Mahua Moitra: মহুয়া মৈত্রকে কালো পতাকা, গো ব্যাক স্লোগান, ডিম ছোড়ারও অভিযোগ
মহুয়া মৈত্রকে কালো পতাকা, গো ব্যাক স্লোগান, ডিম ছোড়ারও অভিযোগ
Bangladesh News : সাংসদের বাড়ি-থানায় আগুন, হিংসায় ২ BNP নেতার প্রাণহানির পরও অগ্নিগর্ভ বাংলাদেশ ; প্রচুর নিরাপত্তাকর্মী মোতায়েন
সাংসদের বাড়ি-থানায় আগুন, হিংসায় ২ BNP নেতার প্রাণহানির পরও অগ্নিগর্ভ বাংলাদেশ ; প্রচুর নিরাপত্তাকর্মী মোতায়েন
Kolkata Medical Chaos: কলকাতা মেডিক্যালে তাণ্ডব,
কলকাতা মেডিক্যালে তাণ্ডব, "দোষী প্রমাণিত হলে..", তদন্ত কমিটি গঠনের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর, যা বললেন…

ভিডিও

Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে
Birbhum News: বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব করল পুলিশ
Chandannagar Jagadhatri Puja | প্রাকৃতিক দুর্যোগের জন্য পিছিয়ে গেল চন্দননগরে প্রতিমা নিরঞ্জন
Taki Municipality | টাকি পুরসভায় কোটি কোটি টাকার দুর্নীতি মামলায় গ্রেফতার প্রাক্তন হেড ক্লার্ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget