এক্সপ্লোর

কৃষক আন্দোলনে সমর্থন ট্রুডোর, কানাডার দূতকে তলব করে ক্ষোভ, উদ্বেগ বিদেশমন্ত্রকের, মার খাবে দ্বিপাক্ষিক সম্পর্ক

নয়াদিল্লিতে প্রকাশিত সরকারি বিবৃতিতে বলা হয়েছে, শুক্রবার কানাডার হাইকমিশনারকে বিদেশমন্ত্রকে ডেকে পাঠিয়ে ডিমার্শে বা আনু্ষ্ঠানিক কূটনৈতিক প্রতিবাদ জানিয়ে বলা হয়, কানাডার প্রধানমন্ত্রী, কয়েকজন ক্যাবিনেট মন্ত্রী ও পার্লামেন্ট সদস্য ভারতীয় কৃষকদের নিয়ে যেসব মন্তব্য করেছেন, তা আমাদের ঘরোয়া বিষয়ে অন্যায় হস্তক্ষেপ, যা মেনে নেওয়া চলে না।

নয়াদিল্লি: ভারতের কৃষক আন্দোলনকে সমর্থন করে এ দেশের ঘরোয়া বিষয়ে নাক গলানোয় অভিযু্ক্ত হয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। কানাডার আইনসভার সদস্যরাও কৃষক আন্দোলনের পাশে থাকার বার্তা দিয়েছেন। এনিয়ে প্রবল ক্ষুব্ধ ভারত সরকার। শুক্রবার নয়াদিল্লিতে নিযুক্ত কানাডার রাষ্ট্রদূত নাদির পটেলকে তলব করে অসন্তোষ প্রকাশ করে বলে দেওয়া হয়েছে, ট্রুডো, কানাডার জনপ্রতিনিধিদের মন্তব্য়ে দ্বিপাক্ষিক সম্পর্ক মার খাওয়ার প্রবল আশঙ্কা রয়েছে। ট্রুডোই প্রথম বিদেশি রাষ্ট্রনেতা যিনি ভারতের কৃষকদের বিক্ষোভে সমর্থন জানিয়ে কূটনৈতিক বিতর্কের সূচনা করলেন। গত মঙ্গলবার শিখ ধর্মের প্রতিষ্ঠাতা গুরু নানকের ৫৫১-তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত ফেসবুক ভিডিও আলোচনায় কানাডার সরকারের তরফে কৃষক বিক্ষোভ নিয়ে নয়াদিল্লির কাছে উদ্বেগ প্রকাশ করেন ট্রুডো। দ্রুত তার কয়েক ঘন্টার মধ্যেই বিদেশমন্ত্রক তা খারিজ করে দেয় ‘অবাঞ্ছিত’ তকমা দিয়ে। নয়াদিল্লিতে প্রকাশিত সরকারি বিবৃতিতে বলা হয়েছে, শুক্রবার কানাডার হাইকমিশনারকে বিদেশমন্ত্রকে ডেকে পাঠিয়ে ডিমার্শে বা আনু্ষ্ঠানিক কূটনৈতিক প্রতিবাদ জানিয়ে বলা হয়, কানাডার প্রধানমন্ত্রী, কয়েকজন ক্যাবিনেট মন্ত্রী ও পার্লামেন্ট সদস্য ভারতীয় কৃষকদের নিয়ে যেসব মন্তব্য করেছেন, তা আমাদের ঘরোয়া বিষয়ে অন্যায় হস্তক্ষেপ, যা মেনে নেওয়া চলে না। এধরনের কাজকর্ম অব্যাহত থাকলে ভারত ও কানাডার সম্পর্কে মারাত্মক ক্ষতিকর প্রভাব ফেলবে। কানাডার নেতৃত্ব কানাডায় আমাদের হাইকমিশন ও কনস্যুলেটের সামনে সন্ত্রাসবাদীদের জড়ো হতে উত্সাহ দিয়েছেন যা নিরাপত্তা, সুরক্ষার বিষয়টি তুলে ধরছে। আমাদের আশা, কানাডা সরকার ভারতীয় কূটনৈতিক কর্মীদের পূর্ণ নিরাপত্তা ও সেদেশের রাজনৈতিক নেতারা সন্ত্রাসবাদী কার্যকলাপকে বৈধতা দেওয়ার মতো মন্তব্য করা থেকে যাতে বিরত থাকেন, তা সুনিশ্চিত করবে। এমপি বারদিস ছাগ্গার আয়োজিত ফেসবুক আলোচনায় ট্রুডো বলেছিলেন, ভারত থেকে আসা কৃষক প্রতিবাদ, বিক্ষোভের খবর প্রথমেই উল্লেখ না করলে ভুল হবে। পরিস্থিতি উদ্বেগজনক, আমরা সকলেই পরিবার ও বন্ধুবান্ধবদের নিয়ে ভীষণ উদ্বিগ্ন। আমি জানি, আপনাদের অনেকেরই কাছে এটা বাস্তব। আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই, কানাডা সবসময় শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকারকে রক্ষা করবে। আমরা আলোচনার গুরুত্বে বিশ্বাস করি এবং সেজন্যই আমরা নানা মাধ্যম দিয়ে সরাসরি ভারতীয় কর্তৃপক্ষকে আমাদের উদ্বেগ জানিয়েছি। ভার্চুয়াল আলোচনাসভায় কানাডার মন্ত্রীরা, নবদীপ বাইনস, হরজিত সজ্জনও ছিলেন। ছিলেন শিখ সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ লোকজনও। ওয়াকিবহাল মহলের অভিমত, সম্ভবত কানাডার প্রভাবিত ভারতীয় বংশোদ্ভূত সম্প্রদায়, বিশেষত, শিখসমাজের মন জয় করতেই এমন মন্তব্য ট্রুডোর। কানাডায় বর্তমানে ১৮ জন শিখ এমপি আছেন, যাঁদের ১৩ জনই ট্রুডোর লিবারেল পার্টির।

সেরা শিরোনাম

News Live Updates: চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ?
চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ?
CM Suvendu on Chorbagan Stampede :
"থিমের নামে প্যান্ডেলের ভিতরে অন্ধকার করে রেখে..", পুজোয় পদপিষ্ট হয়ে শিশু-সহ ১৯ জনের মৃত্যুতে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
ABP Ananda Top 10, 18 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 18 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
Suvendu on Chorbagan Stampede : চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget