এক্সপ্লোর

India Myanmar Relations: FMR প্রত্যাহারের পথে কেন্দ্র, অনুপ্রবেশ রুখতে মায়ানমার সীমান্তেও এবার কাঁটাতারের বেড়া

Amit Shah: সাম্প্রদায়িক হিংসা, অশান্তির জেরে লাগাতার উত্তপ্ত  মায়ানমার। প্রাণহানি এড়াতে সীমান্ত পেরিয়ে দলে দলে তাই মায়ানমার থেকে মানুষজন ভারতে প্রবেশ করছেন।

নয়াদিল্লি: লাগাতার অনুপ্রবেশের ঘটনা সামনে আসছে। এমন পরিস্থিতিতে কড়া পদক্ষেপের সিদ্ধান্ত। মায়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া বসনোর সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। পড়শি দেশ থেকে অনুপ্রবেশ আটকাতেই এমন সিদ্ধান্ত বলে জানানো হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) খোদ এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। তিনি জানিয়েছেন, আগামী দিনে বাংলাদেশ সীমান্তের মতোই নিরাপত্তা পেতে চলেছে ভারত-বাংলাদেশ সীমান্ত। (India Myanmar Relations)

সাম্প্রদায়িক হিংসা, অশান্তির জেরে লাগাতার উত্তপ্ত  মায়ানমার। প্রাণহানি এড়াতে সীমান্ত পেরিয়ে দলে দলে তাই মায়ানমার থেকে মানুষজন ভারতে প্রবেশ করছেন। সম্প্রতি মায়ানমার সেনার একটি দলও ভারতে ঢুকে আসে। তার পরই এই ঘোষণা করলেন শাহ। অসমে পুলিশ কম্যান্ডোদের একটি অনুষ্ঠানে গিয়ে ভারত-মায়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া বসানোর কথা জানান তিনি। বলেন, "বাংলাদেশ সীমান্তের মতো ভারত-মায়ানমার সীমান্তও নিরাপত্তা পেতে চলেছে। মুক্ত সীমান্তে বসবে কাঁটাতারের বেড়া।"

কেন্দ্রীয় সরকারের পরিসংখ্যান অনুযায়ী, গত তিন মাসে মায়ানমার থেকে কমপক্ষে ৬০০ সেনা ভারতে প্রবেশ করেছেন। মায়ানমারের পশ্চিমের রাখিন প্রদেশের আরাকান সশস্ত্র বাহিনীর কাছে পরাজিত হয়ে, সম্প্রতি মিজোরামের লংতলাই জেলায় এসে আশ্রয় নেন তাঁরা। সোশ্যাল মিডিয়াতেও সেই ছবি এবং ভিডিও ছড়িয়ে পড়ে। তাই মায়ানমার সীমান্তের নিরাপত্তা বৃদ্ধির উপর জোর দিচ্ছে কেন্দ্র। 

আরও পড়ুন: AIIMS OPD Shut Down: অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধন, অর্ধদিবস OPD পরিষেবা বন্ধ AIIMS-সহ একাধিক হাসপাতালে

এমনিতে ভারত এবং মায়ানমারের মধ্যে Free Movement Regime (FMR) চুক্তি রয়েছে, যার আওতায় ভারতের সঙ্গে পারিবারিক, সামাজিক এবং জাতিগত সংযোগ রয়েছে পড়শি দেশের যে সমস্ত মানুষের, ভিসা-পাসপোর্ট ছাড়া ভারতে প্রবেশ করতে পারেন তাঁরা। একই ভাবে ভারত থেকেও মায়ানমারে প্রবেশ করা সম্ভব।  তাই সীমান্তে কাঁটাতারের বেড়া বসানো হলে, সেই চুক্তি আর বৈধ থাকবে না। ভারতে ঢুকতে হলে মায়ানমারের নাগরিকদের বৈধ ভিসা এবং পাসপোর্ট দেখাতে হবে।

অরুণাচলপ্রদেশ থেকে মিজোরাম পর্যন্ত ভারত এবং মায়ানমারের মধ্যে ১৬০০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে। মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সীংহ দীর্ঘদিন ধরেই FMR তুলে দিয়ে, সীমান্তে কাঁটাতার বসানোর আর্জি জানিয়ে আসছিলেন। মায়ানমার থেকে উগ্রপন্থী, বেআইনি অভিবাসী এবং মাদক পাচারকারীরা ওই চুক্তিকে ব্যবহার করে ভারতে ঢুকে পড়ছেন এবং মণিপুরে অস্থিরতা তৈরি করছেন বলে দাবি করেন তিনি। 

যদিও মিজোরাম সরকার কেন্দ্রকে জানিয়েছে, সীমান্তে কাঁটাতারের বেড়া বসানোর বিরোধী তারা। মিজোরামের মুখ্যমন্ত্রী লাডুহোমা জানিয়েছেন, ইংরেজ আমলে সীমান্তরেখা টানা হয়। দুই তরফের মানুষজনই কাঁটাতারের ঘোর বিরোধী। কারণ দুই দিকেই পরস্পরের পরিবার, আত্মীয় রয়েছে। FMR বাতিলের পক্ষেও সায় নেই মিজোরামের, জানিয়েছেন লাডুহোমা। ১৯৭০ সালে FMR চালু করা হয়, যাতে দুই দেশের নাগরিকদের মধ্যে সংযোগ বজায় থাকে।

সেরা শিরোনাম

Malda: ঘাস কাটতে যাওয়া মহিলাকে খুনের অভিযোগ, চাঞ্চল্য ছড়াল মালদার হরিশ্চন্দ্রপুরে
ঘাস কাটতে যাওয়া মহিলাকে খুনের অভিযোগ, চাঞ্চল্য ছড়াল মালদার হরিশ্চন্দ্রপুরে
Uttar Pradesh News: ৪ মাসে ২২ জনের মৃত্যুদণ্ড দিয়েছিলেন! UP-র সেই বিচারকের আদালত থেকে সরল ১০০ খুনের মামলা
৪ মাসে ২২ জনের মৃত্যুদণ্ড দিয়েছিলেন! UP-র সেই বিচারকের আদালত থেকে সরল ১০০ খুনের মামলা
ABP Ananda Top 10, 20 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
ABP Ananda Top 10, 20 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
Jadavpur University: 'এত ভয় থাকলে ছাত্রভোট ঘোষণা করুন', যাদবপুরে অশান্তি প্রসঙ্গে পাল্টা বক্তব্য সৃজনের
'এত ভয় থাকলে ছাত্রভোট ঘোষণা করুন', যাদবপুরে অশান্তি প্রসঙ্গে পাল্টা বক্তব্য সৃজনের

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget