এক্সপ্লোর

COVID in United States: কোভিড রোগীর অর্ধেকই শিশু, বয়স পাঁচের নীচে, আতঙ্ক ছড়াচ্ছে আমেরিকায়

COVID in United States: হাসপাতালে ভর্তি কোভিড আক্রান্ত শিশুদের অধিকাংশেরই বয়স পাঁচের কম। নিউ ইয়র্কের হাসপাতালে যত কোভিড রোগী ভর্তি রয়েছেন, তার অর্ধেকেরই বয়স পাঁচের নীচে বলে পরিসংখ্যান সামনে এসেছে।

ওয়াশিংটন:  অতিমারির (Pandemic) ধাক্কায় প্রকট হয়ে ধরা দিয়েছিল স্বাস্থ্য ব্যবস্থার করুণ চিত্র। ওমিক্রন (COVID Variant Omicron) ঘিরে আতঙ্কের মধ্যে সেই ভয়াবহতাই ফিরে আসার সম্ভাবনা দেখা দিয়েছে আমেরিকায় (US/America)। তবে এ বার অতিমারি আঘাত হানতে পারে আরও গভীরে। কারণ ওমিক্রন এবং ডেল্টা (COVID Variant Delta), করোনার দুই রূপের প্রকোপ সে দেশের হাসপাতালে ভিড় বাড়ছে শিশুদের। এই মুহূর্তে আমেরিকার হাসপাতালগুলিতে ভর্তি কোভিড রোগীদের ৫৮ শতাংশই শিশু।

রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি বলে বিশ্বের সর্বত্রই শিশুদের টিকাকরণের একেবারে শেষ ধাপে রাখা হয়েছে। আমেরিকায় পাঁচ বছরের ঊর্ধ্বে সকলের টিকাকরণে অনুমোদন থাকলেও, তার চেয়ে কমবয়সিদের জন্য এখনও টিকা আসেনি। আর তাতেই আতঙ্ক গ্রাস করছে সকলকে। কারণ হাসপাতালে ভর্তি কোভিড আক্রান্ত শিশুদের অধিকাংশেরই বয়স পাঁচের কম। নিউ ইয়র্ক শহরের হাসপাতালে যত কোভিড রোগী ভর্তি রয়েছেন, তার অর্ধেকেরই বয়স পাঁচের নীচে বলে পরিসংখ্যান সামনে এসেছে। তাতেই প্রমাদ গুনছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

আমেরিকার বৃহত্তম শহর নিউ ইয়র্কেই (New York) টিকাকরণের (COVID-19 Vaccination) হার সবচেয়ে বেশি। কিন্তু অনীহার কারণেই হোক বা সচেতনতার অভাব, ৫ থেকে ১৭ বছর বয়সিদের মাত্র ৪০ শতাংশেরই সম্পূর্ণ টিকাকরণ হয়েছে সেখানে। সেখানে প্রাপ্তহয়স্কদের ৮০ শতাংশেরই টিকাকরণ সম্পূর্ণ হয়েছে। পাঁচের নীচে যাদের বয়স, তাদের টিকাকরণ শুরুই হয়নি। তাই ওই বয়সি শিশুদের হাসপাতালে ভর্তি হওয়ার হার বৃদ্ধিতে আতঙ্ক ছড়িয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, জ্বর, শ্বাসকষ্ট এবং ডিহাইড্রেশনের মতো উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে শিশুরা।

আরও পড়ুন: Ashraf Ghani Update: 'বিমানে পা রাখার আগেও বুঝিনি দেশ ছাড়ছি', তালিবান-আফগানিস্তান নিয়ে মুখ খুললেন আশরফ গনি

নিউ ইয়র্ক ইউনিভার্সিটির ল্যাঙ্গন হেলথ হসপিটাল সিস্টেম-এর শিশু সংক্রমণ বিশেষজ্ঞ রেবেকা মেডান বলেন, “শ্বাসকষ্ট ভুগছে আক্রান্ত শিশুরা। অক্সিজেন দিলে, তা নিতেও সমস্যা হচ্ছে। অতিরিক্ত হাউড্রেশন দরকার ওদের। এতটাই অসুস্থ হয়ে পড়েছে যে হাসপাতালে ভর্তি হতে হচ্ছে। বাবা-মায়েদের জন্য তা সত্যিই দুশ্চিন্তার।”

তবে ওমিক্রনের জেরেই শিশুরা অসুস্থ হয়ে পড়ছে কি না, এখনই তা বলা সম্ভব নয় বলে মনে করছেন ইউনিভার্সিটি অব রচেস্টার মেডিক্যাল সেন্টার-এর শিশুরোগ বিশেষজ্ঞ জেনিফআর নায়েক। তিনি বলেন, “ওমিক্রনের সংক্রমণ ছড়ানোর ক্ষমতা অনেক বেশি। তা ঘটছেও। সংক্রমিতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। হাসপাতালে শিশুদের ভর্তি হওয়াও বাড়ছে পাল্লা দিয়ে। পাঁচ বছরের কম বয়সিদের টিকাকরণ শুরু হয়নি এখনও। তাই তাদের সংক্রমিত হওয়ার সম্ভাবনা বেশি।”

তবে শুধু নিউ ইয়র্কই নয়, ওহায়ো, ফ্লোরিডা, নিউ জার্সি এবং ইলিনয়েও কোভিড আক্রান্ত শিশুদের হাসপাতালে ভর্তি হওয়ার ঘটনা বাড়ছে। গত চার সপ্তাহে ১৭-র নীচে বয়স এমন শিশুদের হাসপাতালে ভর্তি হওয়া ১২৫ শতাংশ বেড়েছে বলে জানিয়েছে ওহায়ো হসপিটাল অ্যাসোসিয়েশন। সিডিসি-র পরিসংখ্যান বলছে, ফ্লোরিডা, নিউ জার্সি এবং ইলিনয়ে হাসপাতালে শিশুভর্তির সাত দিনের গড় হার দ্বিগুণ হয়ে গিয়েছে। বড়দিন-বর্ষবরণ কাটিয়ে আগামী সপ্তাহের স্কুল খুললে সংক্রমণ আরও ঊর্ধ্বমুখী হতে পারে বলে আশঙ্কা দেখা দিয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bank of America : কর্মীদের ওজন কমাতে ২৩৫৭ কোটি টাকা খরচ করল এই ব্যাঙ্ক, বেতন কত দেয় ?
কর্মীদের ওজন কমাতে ২৩৫৭ কোটি টাকা খরচ করল এই ব্যাঙ্ক, বেতন কত দেয় ?
Donald Trump News: যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
Sajeeb Wazed Joy : 'আরও একটা পাকিস্তান হয়ে উঠছে বাংলাদেশ, এখনই থামানো না গেলে বিপদ', সতর্কবার্তা হাসিনা-পুত্রের
'আরও একটা পাকিস্তান হয়ে উঠছে বাংলাদেশ, এখনই থামানো না গেলে বিপদ', সতর্কবার্তা হাসিনা-পুত্রের
Sheikh Hasina : 'পর্দার আড়াল থেকে নির্দেশ', ছাত্র আন্দোলনে 'মাস্টারমাইন্ড'-এর কথা বলে চাঞ্চল্যকর অভিযোগ শেখ হাসিনার
'পর্দার আড়াল থেকে নির্দেশ', ছাত্র আন্দোলনে 'মাস্টারমাইন্ড'-এর কথা বলে চাঞ্চল্যকর অভিযোগ শেখ হাসিনার

ভিডিও

Bankura News: বাঁকুড়ার গঙ্গাজলঘাটিতে মৃত আশাকর্মীর বাড়িতে গেলেন Kunal Ghosh, Dola Sen | ABP Ananda
TMC News:
Har Ghar Tiranga Yatra: জাতীয় পতাকা নিয়ে পদযাত্রায় সামিল বহু মানুষ | ABP Ananda
NEET Paper Leak: 'NTA-র বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী',CBI-এর চার্জশিটে তথ্য, দাবি সূত্রের
Debraj Chakraborty: বিধাননগর পুরনিগমকে সামনে রেখে চলত দেবরাজের 'তোলাবাজি-চক্র', দাবি পুলিশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget