এক্সপ্লোর

Viral News: ভারতীয় রেলের সঙ্গে পাঁচ বছরের লড়াই শেষে 'প্রাপ্য' ৩৫ টাকা আদায় ব্যক্তির

Indian Railways Update: ভারতীয় রেলের সঙ্গে ৫ বছর ধরে লড়াই করে অবশেষে ফেরত পেলেন তাঁর ৩৫ টাকা। এছাড়া এই গোটা প্রক্রিয়ায় তাঁর সাহায্যে ভারতীয় রেল থেকে ৩ লক্ষ রেলযাত্রীকে তাদের টাকা ফেরত পেলেন। 

নয়াদিল্লি: কোটার (Kota) বাসিন্দার জয়জয়কার। ভারতীয় রেলের (Indian Railways) সঙ্গে পাঁচ বছরের দীর্ঘ লড়াই জিতেছেন তিনি। একইসঙ্গে উপকার করেছেন প্রায় ৩ লক্ষ রেলযাত্রীকে (travellers)। ব্য়াপারটা ঠিক কী? 

পাঁচ বছরের যুদ্ধ জয়

কোটার একজন ব্যক্তি ভারতীয় রেলের সঙ্গে ৫ বছর লড়াই করে অবশেষে ফেরত পেলেন তাঁর ৩৫ টাকা। এছাড়া এই গোটা প্রক্রিয়ায় তাঁর সাহায্যে ভারতীয় রেল থেকে ৩ লক্ষ রেলযাত্রীকে তাদের টাকা ফেরত পেলেন। 

কোটার বাসিন্দা সুজিত স্বামী (Sujeet Swami) ট্যুইট করে আরটিআই থেকে পাওয়া উত্তর থেকে উদ্ধৃত করেন। তিনি জানান, ভারতীয় রেল ২.৯৮ লক্ষ আইআরসিটিসি (IRCTC) ব্যবহারকারীকে ২.৪৩ কোটি টাকা ফেরত অনুমোদন করেছে। 

সুজিত স্বামী জানিয়েছেন যে তিনি প্রায় ৫০টি তথ্যের অধিকারের আবেদন (Right to Information application) দাখিল করেছেন এবং জিএসটি (GST) ব্যবস্থা কার্যকর হওয়ার আগে তাঁর টিকিট বাতিল করা সত্ত্বেও পরিষেবা কর (Service Tax) হিসাবে নেওয়া ৩৫ টাকা ফেরত পাওয়ার লড়াইয়ে চারটি সরকারি বিভাগে চিঠি পাঠিয়েছেন।

ওই ব্যক্তি জানান, তাঁর আরটিআইয়ের উত্তরে আইআরসিটিসি বা ইন্ডিয়ান রেলওয়ে কেটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন বলেছে ২.৯৮ লক্ষ ক্রেতা প্রত্যেক টিকিটে ৩৫ টাকা করে ফেরত পাবে। যার মোট পরিমাণ হচ্ছে ২.৪৩ কোটি টাকা। এঁদের মধ্যে অনেকেই হয়তো একের বেশি টিকিট কেটেছিলেন। 

'৩৫ টাকা রিফান্ডের দাবিতে প্রধানমন্ত্রী, রেলমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর, জিএসটি কাউন্সিল এবং অর্থমন্ত্রীকে ট্যাগ করে আমার বারবার করা ট্যুইটগুলি ২.৯৮ লক্ষ ব্যবহারকারীর টাকা ফেরতের অনুমোদনে মুখ্য ভূমিকা পালন করেছে,' এক সংবাদ সংস্থাকে বলেছেন সুজিত।

ঠিক কী ঘটেছিল?

৩০ বছর বয়সী এই ইঞ্জিনিয়ার গোল্ডেন টেম্পল মেলের ট্রেন টিকিট কেটেছিলেন কোটা থেকে নয়াদিল্লি যাওয়ার জন্য। ২০১৭ সালের এপ্রিলের মাসে টিকিট কাটেন। যাত্রার কথা ছিল ২ জুলাই, নতুন জিএসটি নিয়ম চালু হওয়ার ঠিক একদিন পরে। যদিও ৭৬৫ টাকা দিয়ে কাটা টিকিট তিনি ক্য়ান্সেল করেন এবং ফেরত পান ৬৬৫ টাকা। অর্থাৎ টিকিট বাতিল করার জন্য ৬৫ টাকার বদলে ১০০ টাকা কেটে নেওয়া হয় তাঁর। 

সুজিত স্বামীর দাবি, ওই বাড়তি ৩৫ টাকা তাঁর সার্ভিস ট্যাক্স হিসেবে নেওয়া হয়েছে। কিন্তু তিনি নয়া জিএসটি নিয়ম চালু হওয়ার আগেই টিকিট ক্যান্সেল করেছিলেন। সেই ৩৫ টাকা রিফান্ডের দাবিতে এতদিন বেজায় কাঠখড় পোড়াতে হয়েছে তাঁকে। একাধিকবার আরটিআইয়ের আবেদন করেন তিনি। অবশেষে জয় হয়েছে সুজিতের। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Messi With Yamal: ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
8th Pay Commission : ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
Kajol at Kolkata: শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
EPFO Interest: প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?

ভিডিও

Ghantakhanek Sange Suman(১৭.০৭.২৬) পর্ব ২ | রাজ্যসভায় তৃণমূলের দুই 'অরাজনৈতিক' সাংসদও এবার দল ছাড়ার পথে?
Ghantakhanek Sange Suman(১৭.০৭.২৬) পর্ব ১ | ২১ জুলাইয়ের আগে আরও ফাঁকা কালীঘাট-ক্যাম্প | ABP Ananda LIVE
Anandabazar Tourist Spot : ভ্রমণের স্বপ্নের শুরু, সব প্রশ্নের উত্তর এক ছাদের তলায়
LPG to PNG Shift : LPG নয়, যুদ্ধের আবহে হেঁশেলে আশা জোগাচ্ছে PNG
Kolkata Football League : ১০৮ বছর পুরনো ফুটবল ক্লাব খুঁজে পেল স্পনসর! উন্মোচন নতুন জার্সির

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Messi With Yamal: ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
8th Pay Commission : ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
Kajol at Kolkata: শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
EPFO Interest: প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
School Bus Accident : মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
CM Suvendu Adhikari :“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
Accident : ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
Embed widget