এক্সপ্লোর

Indian Railway: ট্রেনের X ফ্যাক্টর! শেষ কামরায় এমন চিহ্ন কেন থাকে?

Train Unknown Facts:অধিকাংশ সময়েই সাদা বা হলুদ রং দিয়ে লেখা থাকে। কিন্তু কেন এই অক্ষর? কেন লেখা হয় এমনভাবে?

কলকাতা: দূরপাল্লায় ট্রেনে চাপার সময় খেয়াল নাও হতে পারে। কিন্তু ট্রেন থেকে নামার পর গোটা ট্রেন চলে যাওয়ার সময় নিশ্চয়ই চোখে পড়েছে। অথবা প্ল্যাটফর্মে দাঁড়ানোর সময় যদি কোনও দূরপাল্লার ট্রেন চলে যায় তাহলে তো চোখে পড়তে বাধ্য- X

ট্রেনের একেবারে শেষ কামরার পিছনে বড় করে ইংরেজি X অক্ষরটি লেখা থাকে। অধিকাংশ সময়েই সাদা বা হলুদ রং দিয়ে লেখা থাকে। কিন্তু কেন এই অক্ষর? কেন লেখা হয় এমনভাবে? যাঁরা জানেন না তাঁদের অনেকের মনেই এমন প্রশ্ন দেখা দেয়। এই প্রশ্নের উত্তর দিয়েছে খোদ রেল কর্তৃপক্ষ। 

X হ্যান্ডেলে ভারতীয় রেলওয়ে এই নিয়ে লিখেওছিল। কেন শেষ কামরার একেবারে পিছনে একটি 'X' চিহ্ন থাকে, সেই উত্তরই দিয়েছিল ভারতীয় রেল। এর কারণ হিসেবে, ভারতীয় রেল জানিয়েছে যে এই চিহ্নটি বোঝায় যে ওই কোচটি ওই ট্রেনের শেষ কোচ। এর পরে আর কোনও কোচ অবশিষ্ট নেই। চিহ্নটি সাধারণত হলুদ এবং সাদা রঙের হয়। ওই ট্রেনের কামরার পিছনের এই 'X' চিহ্নটি একটি নিশ্চিতকরণ চিহ্ন, অর্থাৎ কোনও কামরা ফেলে না রেখেই ট্রেনটি পেরিয়ে গিয়েছে এটা বুঝে নেওয়া হয়। 

এ ছাড়া ট্রেনের শেষ কামরায় চিহ্নের উপস্থিতির আরেকটি তাৎপর্য রয়েছে। একটি ট্রেনের শেষ বগিতে X চিহ্নটি দুর্ঘটনা এড়ানোর জন্য়ও জরুরি বলে মনে করা হয়। ধরা যাক কোনও দূরপাল্লার ট্রেনে এমন চিহ্ন দেখা কামরা দেখা গেল না। তখন এটা মনে করা হয় যে কোনও কারণে কোথাও ট্র্যাকের উপর পড়ে রয়েছে সেটি। সেক্ষেত্রে ওই লাইনে যদি কোনও ট্রেন এসে যায় তাহলে দুর্ঘটনা ঘটতে পারে। ফলে খোঁজ শুরু হয় ওই কামরার।

রেল ক্রসিংয়ে যিনি থাকেন, স্টেশন ম্যানেজার যিনি থাকেন - আগেকার দিনে (বা এখন যেখানে হ্যান্ড সিগন্যাল দেখাতে হয়) সেখানে ওই কামরা দেখে বোঝা যায় যে সব কামরা ঠিক রয়েছে এবং পুরো ট্রেনটি চলছে। শেষ কোচে X চিহ্ন অনুপস্থিত থাকলে, স্টেশন মাস্টার একটি সতর্কবার্তা জারি করেন। 'এক্স' চিহ্ন যুক্ত শেষ বগি দেখেই স্টেশন মাস্টার আগের স্টেশনের স্টেশন মাস্টারকে অন্য ট্রেন ছাড়ার অনুমতি দেন।

এছাড়াও, ওই চিহ্নের সাথে লেখা LV অক্ষর দেখা যায়। এর অর্থ শেষ যানবাহন। এটি একটি ছোট বোর্ডে সাধারণত হলুদ রঙের উপর কালো রং দিয়ে হাইলাইট করা হয়। শেষ কামরার পিছনের দিকে লাগানো থাকে। X অক্ষরের ঠিক নীচে একটি লাল আলো দেওয়া থাকে। তারও একটি কারণ রয়েছে। রাতে, যখন অন্ধকার থাকে এবং X চিহ্নটি নজরে পড়ে না। তখন চিহ্নের নীচে লাল আলো দেখে শেষ কোচটি নির্ধারণ করা যায়।

আরও পড়ুন: রক্তাক্ত শেয়ার বাজার! সকাল ১০টায় ৭০০ পয়েন্ট নীচে Sensex! বেলাইন Nifty

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Cooch Behar News: ISI-এর চরবৃত্তির অভিযোগে কোচবিহারে ফের গ্রেফতার | ABP Ananda live
BJP Government | বিজেপিতে সাংগঠনিক তালিকায় বদল, Nitin Nabin-র নতুন সর্বভারতীয় টিম
Asish Banerjee Death : আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম | #abpananda
Malda News: মালদায় তৃণমূলের বিরুদ্ধেই তৃণমূলের ভোট, হাত মেলাল কংগ্রেস | ABP Ananda Live
Suvendu Adhikari: 'সিপিএম বলত পার্টির সরকার, আর ১৫ বছর বলত আমার সরকার',বললেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget