এক্সপ্লোর

আজ শুরু নবরাত্রির উদযাপন, দ্বিতীয়াতে পূজিতা দেবী ব্রহ্মচারিণী, কী এই রূপের মাহাত্ম্য ?

Chaitra Navaratri Day 2 : ব্রহ্মচারিণী মায়ের দ্বিতীয় রূপ। মা এখানে নিজেই সাধিকা ব্রহ্মচারিণী রূপে।

কলকাতা : আজ শুরু চৈত্র নবরাত্রি। ঠিক যেমন ভাবে পালিত হয় শরৎকালে নবরাত্রি। নিয়ম প্রায় একই। অনেকেই এই নয়দিন কঠিন সংযমে কাটান। নবরাত্রির একেকদিন দেবীর একেক রূপের পুজো হয়। দেবী দুর্গার শৈলপুত্রী রূপে পুজো শুরু হয়। তারপর একেক দিন একেক রূপে মায়ের পুজো।

দেবী দুর্গার নবদুর্গা রূপের দ্বিতীয় রূপ ব্রহ্মচারিণী। মহামায়া দুর্গার এই  রূপ হল তপস্বিনী । ব্রহ্মচারিণী মায়ের দ্বিতীয় রূপ। মা এখানে নিজেই সাধিকা ব্রহ্মচারিণী রূপে। নবরাত্রি উৎসবের দ্বিতীয় দিনে তাঁর পুজো করা হয়।  নবরাত্রির নয়দিন  যথাক্রমে মা শৈলপুত্রী, মা ব্রহ্মচারিণী, মা চন্দ্রঘণ্টা, মা কুষ্মাণ্ডা, মা স্কন্দমাতা, মা কাত্যায়নী, মা কালরাত্রি, মা মহাগৌরী এবং মা সিদ্ধিদাত্রীর পুজো হয় । 

'ব্রহ্মচারিণী' নামের অর্থ 'ব্রহ্মচর্য ব্রত অবলম্বনকারিণী'। তিনিই উমা। দেবী ব্রহ্মচারিণীর দুইটি হাত।  একহাতে তাঁর অক্ষমালা বা জপমালা । আরেক হাতে দেবী ধরে রাখেন কমণ্ডলু। দেবী জ্যোতির্ময়ী মূর্তিতে আবির্ভূতা। তাঁর ভৈরব চন্দ্রমৌলীশ্বর। জানা যায়, দেবী পার্বতীর হিমালয়ের ব্রহ্মচর্য ব্রতধারিণী বিগ্রহের কথা মনে রেখে এই নবদুর্গার দ্বিতীয়ায় পূজিতা দেবীর নাম ব্রহ্মচারিণী। দেবীপুরাণ মতে, সর্ববেদে বিচরণ করেন বলে দেবী পার্বতীর অপর নাম 'ব্রহ্মচারিণী'।

কাশী বা বারাণসী বেড়াতে গেলে  দুর্গাঘাট দেখতে যান অনেকেই। সেখানেই রয়েছে দেবী ব্রহ্মচারিণীর মন্দির। এখানে তাঁকে 'ছোটি দুর্গাজি'ওবলা হয়। মন্দিরটি বেশ ছোটো। দেবীপ্রতিমার উচ্চতাও ছোট। এখানে অনেকেই পুজো দেন। 

এক নজরে দেখে নেওয়া যাক, নবরাত্রির কোনদিন দেবীর কোন রূপের পুজো ? 


৯ এপ্রিল, মঙ্গলবার, প্রতিপদে ঘটস্থাপনা, চন্দ্র দর্শন ও শৈলপুত্রী পূজা। 
১০ এপ্রিল, বুধবার, দ্বিতীয়া ব্রহ্মচারিণী পূজা 
১১ এপ্রিল, বৃহস্পতিবার, তৃতীয়া, গৌরী পূজা, সৌভাগ্য তীজ, চন্দ্রঘন্টা পূজা
১২ এপ্রিল, শুক্রবার, চতুর্থী, কুষ্মাণ্ড পূজা, বিনায়ক চতুর্থী পূজা 
১৩ এপ্রিল, লক্ষ্মী পঞ্চমী, শনিবার পঞ্চমী নাগ পূজা, স্কন্দমাতা পূজা
১৪  এপ্রিল, রবিবার, যমুনা ছট, কাত্যায়নী পূজা
১৫  এপ্রিল, সোমবার, মহা সপ্তমী, কালরাত্রি পূজা
১৬ এপ্রিল, মঙ্গলবার, অষ্টমী, দুর্গা অষ্টমী, মহাগৌরী পূজা , অন্নপূর্ণা অষ্টমী, সন্ধি পূজা
১৭  এপ্রিল, বুধবার, নবমী, রাম নবমী, নবরাত্রি পারণ  

আরও পড়ুন - Poila Boisakh 2024: পয়লা বৈশাখের আগে চৈত্রেই ঘর সাফ করা জরুরি, কী কী না করলেই নয় ? 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget