এক্সপ্লোর

AI in Health Sector: হার্টের রোগ হবে? বহু আগে বলে দেবে AI! চমক নয়া গবেষণায়

AI predict Heart Attack:এক-দুদিন আগে নয়, অন্তত এক দশক আগে এই ঝুঁকির কথা জানা সম্ভব বলে দাবি করেছেন বিজ্ঞানীরা। এমনটা হলে সুযোগ থাকতেই সতর্ক হয়ে বাঁচানো যাবে বহু প্রাণ।

কলকাতা: এই যুগ যেন কৃত্রিম বুদ্ধিমত্তার (Artificial Intelligence) যুগ। কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) বা Artificial Intelligence- এর মাধ্যমে চেষ্টা চলছে অসাধ্যসাধনের। গান, আঁকা, লেখা থেকে শুরু করে বিজ্ঞানের কাজ- সর্বত্র ব্যবহার হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রযুক্তি। দৈনন্দিন কাজ থেকে শুরু করে হিসেবরক্ষা-অফিসের নানা কাজ যেমন হচ্ছে। তেমনই AI-কে চিকিৎসার কাজে নানাভাবে ব্যবহার করার কাজও শুরু হয়েছে। এবার সামনে এল আরও একটি চমকপ্রদ তথ্য।

যেহেতু AI প্রযুক্তি বিপুল বড় তথ্যভাণ্ডার (Data base), আইডেন্টিফাই প্যাটার্ন (Identify Pattern) দ্রুত খতিয়ে দেখে সম্ভাবনার কথা জানাতে পারে। সেই ক্ষমতা কাজে লাগিয়ে স্বাস্থ্যক্ষেত্রে বড়সড় লাফ দেওয়া যাবে বলে দাবি করছেন বিজ্ঞানীরা।

কেন এই দাবি:
বিজ্ঞানীরা দাবি করছেন,  Artificial Intelligence-এর মাধ্যমে কোনও এক ব্যক্তির হৃদরোগে (Heart Attack) আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে কিনা তার পূর্বাভাস জানা সম্ভব। এক-দুদিন আগে নয়, অন্তত এক দশক আগে এই ঝুঁকির কথা জানা সম্ভব বলে দাবি করেছেন বিজ্ঞানীরা। এমনটা হলে সুযোগ থাকতেই সতর্ক হয়ে বাঁচানো যাবে বহু প্রাণ।

একটি গবেষণাপত্রে এমন দাবি করা হয়েছে। British Heart Foundation-এর সাহায্যে হয়েছে এই গবেষণা। অনেক ব্যক্তি বুকে ব্যথায় (Chest Pain) ভোগেন, যাঁরা বোঝেনও না তাঁরা হৃদরোগের (Cardiac Arrest) বিপদে পড়বেন কিনা ফলে চিকিৎসাও করান না। এই AI প্রযুক্তির সাহায্যে সেই বিপদ চেনা সম্ভব বলে জানানো হয়েছে গবেষণাপত্রে। 
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ( University of Oxford)- অধ্যাপক Charalambos Antoniades-এর নেতৃত্বে এই গবেষণা হয়েছে। UK-এর আটটি হাসপাতালে নিয়মিত Cardiac CT Scan- করেন এমন ৪০ হাজার ব্যক্তির তথ্যের উপর গবেষণা করা হয়েছে। প্রায় আড়াই বছর ধরে দেখা হয়েছে তথ্য। দেখা গিয়েছে যাঁদের করোনারি ধমনী সরু তাঁরা যাঁদের এমন সমস্যা নেই তাঁদের তুলনায় হার্ট অ্যাটাকের (এমনকী মৃত্যুও) অন্তত দ্বিগুণ ঝুঁকির মধ্যে থাকেন।

কীভাবে ব্যবহার:
একটি নতুন AI টুল ব্যবহার করা হয়েছে, যেটি ধমনীর প্রদাহ (inflamed arteries) এবং ফ্যাটের (fat) পরিমাণের বদল মাপতে পারে এবং সেই তথ্য বিশ্লেষণ করতে পারে। তার সঙ্গেই ধমনী ক্রমশ সরু হয়ে আসা এবং বাকি বিপদসঙ্কেতও অনুধাবন করতে পারে। সংবাদ মাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, গবেষণা পত্রে জানানো হয়েছে যে ওই বিজ্ঞানীদের দল AI-থেকে পাওয়া ৭৪৪ জন রোগীর Risk Scores চিকিৎসক দলকে জানিয়েছে, তার ভিত্তিতে ওই রোগীদের চিকিৎসা পদ্ধতিতে পরিবর্তন করা হয়েছে। এটি আপাতত পাইলট প্রজেক্ট ছিল। ফলে এটা যদি পুরোমাত্রায় সফল হয় তাহলে হৃদরোগের চিকিৎসা ব্যবস্থায় বিশাল বড় মাপের পরিবর্তন আসবে বলে দাবি করছেন বিজ্ঞানীরা।

আরও পড়ুন: নয়া সাজে বাজারে আসছে রেনোঁ ডাস্টার! চমকে দেবে নয়া লুক

সেরা শিরোনাম

Tsunami Warning: তীব্র ভূমিকম্পে লন্ডভন্ড চারিদিক, পর পর ৮০টি আফটার শক, সুনামি সতর্কতা জারি পানামায়, ভেসে যেতে পারে বিস্তীর্ণ অঞ্চল
তীব্র ভূমিকম্পে লন্ডভন্ড চারিদিক, পর পর ৮০টি আফটার শক, সুনামি সতর্কতা জারি পানামায়, ভেসে যেতে পারে বিস্তীর্ণ অঞ্চল
Science News: নক্ষত্রের 'শব' থেকে জন্ম, ফিনিক্স গ্রহের সন্ধান মিলল, সৌরজগতের ভবিতব্যও কি একই?
নক্ষত্রের 'শব' থেকে জন্ম, ফিনিক্স গ্রহের সন্ধান মিলল, সৌরজগতের ভবিতব্যও কি একই?
Rare Snake Found: দুই মাথা, চার চক্ষু বিশিষ্ট বিরল সাপ উদ্ধার, ঘুরছিল খামারে, ভিডিও ভাইরাল, কী বলছে বিজ্ঞান?
দুই মাথা, চার চক্ষু বিশিষ্ট বিরল সাপ উদ্ধার, ঘুরছিল খামারে, ভিডিও ভাইরাল, কী বলছে বিজ্ঞান?
Space Telescope Falling Back: মহাকাশে পদস্খলন, পৃথিবীর দিকে ধেয়ে আসছে বৃহদাকার স্পেস টেলিস্কোপ, অক্টোবরেই আছড়ে পড়তে পারে
মহাকাশে পদস্খলন, পৃথিবীর দিকে ধেয়ে আসছে বৃহদাকার স্পেস টেলিস্কোপ, অক্টোবরেই আছড়ে পড়তে পারে

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gender Bias Warning: ভার্চুয়াল দুনিয়াতেও লিঙ্গবৈষম্য, একই কাজে পারিশ্রমিক কম মহিলা AI এজেন্টদের, উঠে এল গবেষণায়
ভার্চুয়াল দুনিয়াতেও লিঙ্গবৈষম্য, একই কাজে পারিশ্রমিক কম মহিলা AI এজেন্টদের, উঠে এল গবেষণায়
মহালয়ার সকালেই দেবীর উজাড় করা আশীর্বাদ, দুঃসময় কেটে সৌভাগ্যের শুরু এই ৫ রাশির
মহালয়ার সকালেই দেবীর উজাড় করা আশীর্বাদ, দুঃসময় কেটে সৌভাগ্যের শুরু এই ৫ রাশির
Saturday Astro: মহালয়ায় ৪ রাশির ভাগ্যে সবেতেই 'জ্যাকপট', 'অর্থের বৃষ্টি' ৩ রাশির জীবনে, কিন্তু সতর্ক থাকবেন কারা ? পড়ুন শনিবারের রাশিফল
মহালয়ায় ৪ রাশির ভাগ্যে সবেতেই 'জ্যাকপট', 'অর্থের বৃষ্টি' ৩ রাশির জীবনে, কিন্তু সতর্ক থাকবেন কারা ? পড়ুন শনিবারের রাশিফল
Ranji Trophy: রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
Cyclone Alert : পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
FD Interest Rate Hike: ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল এই দুই সংস্থা, এখন কত টাকা বেশি পাবেন ?
ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল এই দুই সংস্থা, এখন কত টাকা বেশি পাবেন ?
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
Embed widget