এক্সপ্লোর

Chandrayaan 3 Launch: খরচ প্রায় ৬১৫ কোটি টাকা, মহাকাশে নয়া উড়ান ভারতের, সামনের মাসেই উড়বে চন্দ্রযান-৩

ISRO: এই নিয়ে তৃতীয় বার চন্দ্রাভিযানে রকেট পাঠাচ্ছে ISRO. মহাকাশ গবেষণায় ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পদক্ষেপ।

নয়াদিল্লি: আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। তার পরই চাঁদের বুকে তৃতীয় অভিযান। বুধবার হল আনুষ্ঠানিক ঘোষণা। ভারতের মহাকাশ গবেষণা সংস্থা (ISRO) জানিয়েছে, সামনের মাসেই তৃতীয় চন্দ্রাভিযানে যাবে তাদের তৈরি রকেট। আগাামী ১৩ জুলাই, দুপুর ২টো বেজে ৩০ মিনিটে উৎক্ষপণ হবে চন্দ্রযান-৩-র। সব মিলিয়ে তৃতীয় চন্দ্রাভিযানে খরচ পড়ছে ৬১৫ কোটি টাকা (Chandrayaan 3 Launch)।

এই নিয়ে তৃতীয় বার চন্দ্রাভিযানে রকেট পাঠাচ্ছে ISRO. মহাকাশ গবেষণায় ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পদক্ষেপ। এর আগে ২০১৯ সালে চন্দ্রযান-২-র অভিযান সফল হয়নি। চাঁদের চারপাশে ঘুরপাক খাওয়া সম্ভব হলেও, ল্য়ান্ডার বিক্রমকে নিরাপদে চাঁদের মাটিতে নামানো যায়নি। বরং চাঁদের বুকে আছড়ে পড়েছিল সেটি। তবে এবার কোনও ঝুঁকি থাকছে না বলে খবর (Science News)।

তবে এবারের অভিযানে সাফল্য পাওয়া নিয়ে আত্মবিশ্বাসী ISRO. চন্দ্রযান-৩ চাঁদকে আরও ভাল ভাবে বুঝতে, তাকে অধ্যয়ন করতে সাহায্য় করবে বলে মত বিজ্ঞানীদের। নিরাপদে চাঁদের মাটিতে রোবট-চালিত রোভারকে নামানোর সব প্রস্তুতি সেরে রাখা হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে। শ্রীহরিকোটার সতীশ ধওয়ান স্পেস সেন্টার থেকে, GSLV Mark 3 লঞ্চ ভেহিকল থেকে রকেটের উৎক্ষেপণ হবে। 

আরও পড়ুন: Coronavirus Origin: জৈব অস্ত্র হিসেবে ব্যবহারই ছিল উদ্দেশ্য! অতিমারির নেপথ্যে উহানের গবেষণাগার! 'সত্যতা' জানাল US রিপোর্ট

ISRO সূত্রে জানা গিয়েছে, এবার দীর্ঘ সময় ধরে পরীক্ষা-নিরীক্ষা চালানো হয়েছে। কী কী ঝুঁকি থাকতে পারে, আগের বার কোথায় কোথায় গলদ থেকে গিয়েছিল, পঙ্খানুপুঙ্খ ভাবে সব খতিয়ে দেখা হয়। কোথাও কোনও ত্রুটি রাখা হয়নি। আগের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবর নিরাপত্তায় বিশেষ জোর দেওয়া হয়েছে।

এবার চন্দ্রযান-৩-তেও একটি ল্যান্ডার এবং রোভার থাকছে, ঠিক যেমনটি ছিল চন্দ্রযান-২-তে। সেগুলির নামও একই রয়েছে, ল্য়ান্ডার বিক্রম এবং রোভার প্রজ্ঞান।  তবে এবার কোনও অরবিটার রাখা হচ্ছে না, চাঁদের চারিদিকে ঘোরার জন্য। বরং এবার স্পেকট্রো-পোলরিমেট্রি অফ হ্যাবিটেবল প্ল্যানেট আর্থ (SHAPE) নামের একটি পেলোড থাকছে। এই সরঞ্জামটি চাঁদের কক্ষপথ থেকে পৃথিবীকে নিরীক্ষণ করে, তার সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য প্রেরণ করবে বিজ্ঞানীদের।

মিশনের একটি মূল সংযোজন হ'ল বাসযোগ্য প্ল্যানেট আর্থ (শেপ) পেলোডের স্পেকট্রো-পোলারিমেট্রি অন্তর্ভুক্ত করা। এই সরঞ্জামটি চন্দ্রের কক্ষপথ থেকে পৃথিবীর বর্ণালী এবং পোলারিমেট্রিক পরিমাপ অধ্যয়ন করবে, বিজ্ঞানীদের আমাদের বাড়ির গ্রহ সম্পর্কে মূল্যবান তথ্য সরবরাহ করবে।

এর আগে, ২০১৯ সালে চন্দ্রযান-২ অভিযানে বিপত্তি বাধে। পাখির পালকের মতো চাঁদের অবতরণ করাতে গেলেও, চাঁদের বুকে সজোরে আছড়ে পড়ে ল্য়ান্ডার বিক্রম। চাঁদের বুগে অবতরণের সময় নির্ধারিত গতিবেগে তারতম্যের কারণেই দুর্ঘটনা ঘটে বলে জানা যায় সেই সময়। তাই এবার আরও সাবধানী ISRO.

সেরা শিরোনাম

Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Kamchatka Earthquake: তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়া, একটানা সাইরেন, মোবাইলে ৯.৯ তীব্রতায় কম্পনের সতর্কবার্তা জাপানে, আতঙ্কের মধ্যেই জানা গেল…
তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়া, একটানা সাইরেন, মোবাইলে ৯.৯ তীব্রতায় কম্পনের সতর্কবার্তা জাপানে, আতঙ্কের মধ্যেই জানা গেল…
Science News: ঘড়ির কাঁটা থেকে ১ সেকেন্ড বাদ দেওয়ার ভাবনা, থমকে যেতে পারে গোটা বিশ্ব? ইন্টারনেট, লেনদেনে প্রভাব? আপনার জন্য কি চিন্তার?
ঘড়ির কাঁটা থেকে ১ সেকেন্ড বাদ দেওয়ার ভাবনা, থমকে যেতে পারে গোটা বিশ্ব? ইন্টারনেট, লেনদেনে প্রভাব? আপনার জন্য কি চিন্তার?
Keratin Treatment: হেয়ার স্ট্রেটনিং, কেরাটিন ট্রিটমেন্টে লুকিয়ে মারাত্মক বিপদ, বলছেন বিশেষজ্ঞরা, ভারতে এখনও পর্যন্ত একটি পণ্যই নিষিদ্ধ
হেয়ার স্ট্রেটনিং, কেরাটিন ট্রিটমেন্টে লুকিয়ে মারাত্মক বিপদ, বলছেন বিশেষজ্ঞরা, ভারতে এখনও পর্যন্ত একটি পণ্যই নিষিদ্ধ

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget