এক্সপ্লোর

Japan Moon Lander: চাঁদের বুকে নাকখত, উপগ্রহে পৌঁছেও এ কেমন আচরণ জাপানি চন্দ্রযানের! খোলসা হল কারণ

SLIM: গত ১৯ জানুয়ারি পালকের মতো চাঁদের মাটি ছুঁতে সফল হয় SLIM, তার জেরে চাঁদের পৌঁছনো পঞ্চম দেশ হিসেবে ইতিহাসে জায়গা করে নিয়েছে জাপান।

নয়াদিল্লি: পালকের মতো চাঁদের মাটি ছুঁলেও জাপানের চন্দ্রযানকে ঘিরে বিপত্তি দেখা দিয়েছে। গত ১৯ জানুয়ারি চাঁদের মাটি ছুঁয়েছে জাপানের চন্দ্রযান Smart Lander for Investigating Moon (SLIM). তার পর ১০ দিন হতে চললেও, চাঁদে বুকে এখনও অনুসন্ধানের কাজ শুরু করতে পারেনি SLIM. এমনকি নিজেকে সক্রিয় রাখতে চার্জও গ্রহণ করতে পারছে না। কেমন এই সমস্যা, তার কারণ জানা গেল এবার। জানা গিয়েছে, চাঁদের মাটি ছুঁয়ে ইতিহাস গড়েছে SLIM. কিন্তু চাঁদের মাটিতে নিজের পায়ে দাঁড়িয়ে নেই SLIM, বরং চাঁদের মাটি ছুঁয়েছে তার নাক। অর্থাৎ উল্টো হয়ে চাঁদের মাটি ছুঁয়েছে SLIM, তার জেরেই এত সমস্যা। (Japan Moon Lander)

গত ১৯ জানুয়ারি পালকের মতো চাঁদের মাটি ছুঁতে সফল হয় SLIM, তার জেরে চাঁদের পৌঁছনো পঞ্চম দেশ হিসেবে ইতিহাসে জায়গা করে নিয়েছে জাপান। কিন্তু চাঁদের মাটি ছোঁয়ার ঘণ্টা তিনেকের মধ্যেই SLIM-এর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। একেবারে নিষ্ক্রিয় হয়ে যায় এই মহাকাশযান। সৌর প্যানেলে কোনও সমস্যার জন্যই এমনটা ঘটেছে বলে প্রথমা ধারণা জন্মায় জাপানের বিজ্ঞানীদের। কিন্তি এবার আসল কারণ জানা গেল। (SLIM)

আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা NASA-র পাঠানো Lunar Reconnaissance Orbiter ইতিমধ্যেই SLIM-এর অবস্থান চিহ্নিত করতে সফল হয়েছে। এবার চাঁদের বুকে উল্টো হয়ে পড়ে থাকা SLIM-এর ছবি সামনে এল। SLIM যখন চাঁদের মাটি ছোঁয়, তার সঙ্গী একটি রোবট ল্যান্ডার থেকে আলাদা হয়ে যায়। ঠিক কোথায় সমস্যা হচ্ছে, বিজ্ঞানীদের সে ব্যাপারে অবগত করিয়েছে Sor-Q নামের ওই রোবটই। ক্যামেরায় ছবি তুলে সে দেখিয়েছে, চাঁদের মাটিতে উল্টো হয়ে পড়ে রয়েছে SLIM. তাই তার সৌর প্যানেলে সূর্যের আলো পৌঁছতে পারছে না। 

আরও পড়ুন: World Without Oxygen: মাত্র ১০ সেকেন্ড অক্সিজেন না থাকলেই ঘটবে এই ভয়ঙ্কর ঘটনাগুলি ! সবটা জানলে শিউরে উঠবেন

জাপান এ্যারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সি (JAXA) জানিয়েছে, এই অস্বাভাবিক পরিস্থিতিতে মূল ইঞ্জিনটির উপর প্রভাব পড়েছে। যে কারণে সৌর প্যানেলগুলি চার্জ হচ্ছে না। তবে ব্যাটারি পুরোপুরি নিঃশেষ হয়ে যাওয়ার আগের মুহূর্ত পর্যন্ত যে সমস্ত তথ্য সংগ্রহ করেছিল SLIM, যে যে ছবি তুলেছিল, সেগুলি হাতে এসেছে বলে জানিয়েছেন JAXA-র বিজ্ঞানীরা। কিন্তু SLIM-এর এমন অবস্থা হল কী করে? চাঁদের মাটিতে পা রাখার পরিবর্তে, উল্টে গেল কী করে, তা নিয়ে প্রশ্ন উঠছে। এর জন্য SLIM-এর দুই মূল থ্রাস্টারকে দায়ী করেছেন জাপানের বিজ্ঞানীরা। তাঁদের দাবি, সেগুলি সঠিক ভাবে কাজ না করাতেই, উল্টো হয়ে চাঁদের মাটি ছুঁয়েছে SLIM.

আমেরিকা, পূর্বতন সোভিয়েত ইউনিয়ন, চিন এবং ভারতের পর জাপানই চাঁদের মাটি ছোঁয়া পঞ্চম দেশ। চাঁদের বুকে শিওলি গহ্বরের কিনারায় অবতরণ করেছে SLIM. সেখানে উল্টো হয়ে পড়ে থাকা SLIM-এর ছবি তুলেছে তার সঙ্গী Sora-Q রোবট। ছবি তোলার পর, SLIM-এর আর এক সঙ্গী Lunar Excursion Vehicle 1(LEV-1) মারফত সেটি পৃথিবীতে পাঠায় Sora-Q. তবে চাঁদের বুকে SLIM উল্টো হয়ে পড়ে থাকলেও, আশা ছাড়ছেন না জাপানের বিজ্ঞানীরা। তাঁদের দাবি, সূর্যের আলো সৌর প্যানেলের উপর এসে না পড়া পর্যন্ত শীতঘুমে রয়েছে SLIM. কোনাকুনি সূর্যরশ্মি এসে পড়লেই আবার প্রাণ ফিরে পাবে সে, ডিগবাজি খেয়ে নিজের পায়ে দাঁড়াবে বলে আশাবাদী বিজ্ঞানীরা।

সেরা শিরোনাম

Science News: নক্ষত্রের 'শব' থেকে জন্ম, ফিনিক্স গ্রহের সন্ধান মিলল, সৌরজগতের ভবিতব্যও কি একই?
নক্ষত্রের 'শব' থেকে জন্ম, ফিনিক্স গ্রহের সন্ধান মিলল, সৌরজগতের ভবিতব্যও কি একই?
Rare Snake Found: দুই মাথা, চার চক্ষু বিশিষ্ট বিরল সাপ উদ্ধার, ঘুরছিল খামারে, ভিডিও ভাইরাল, কী বলছে বিজ্ঞান?
দুই মাথা, চার চক্ষু বিশিষ্ট বিরল সাপ উদ্ধার, ঘুরছিল খামারে, ভিডিও ভাইরাল, কী বলছে বিজ্ঞান?
Space Telescope Falling Back: মহাকাশে পদস্খলন, পৃথিবীর দিকে ধেয়ে আসছে বৃহদাকার স্পেস টেলিস্কোপ, অক্টোবরেই আছড়ে পড়তে পারে
মহাকাশে পদস্খলন, পৃথিবীর দিকে ধেয়ে আসছে বৃহদাকার স্পেস টেলিস্কোপ, অক্টোবরেই আছড়ে পড়তে পারে
USA 32 Satellite Explosion: মহাকাশে হঠাৎ বিস্ফোরণ, চুরমার হয়ে গেল আমেরিকার স্পাই স্যাটেলাইট, আক্রমণ না অন্য কিছু? কারণ ঘিরে ধোঁয়াশা
মহাকাশে হঠাৎ বিস্ফোরণ, চুরমার হয়ে গেল আমেরিকার স্পাই স্যাটেলাইট, আক্রমণ না অন্য কিছু? কারণ ঘিরে ধোঁয়াশা

ভিডিও

Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে
Mamata Banerjee | INDI জোটের আন্দোলনের মধ্যেই দিল্লি গেলেন মমতা
KMC News | চালু ওয়েভার স্কিম, ৬ মাস কার্যকর থাকবে পুরসভার এই স্কিম
CPM News | মিছিল করে যাওয়ার সময় সিপিএম কর্মীদের উপর হামলা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget