এক্সপ্লোর

LignoSat Probe: ক্ষতি হবে না পৃথিবীর, মহাকাশে হিমচাঁপা কাঠের তৈরি কৃত্রিম উপগ্রহ পাঠাচ্ছে জাপান

Wooden Satellite: পরিবেশবান্ধব মহাকাশযান এবং কৃত্রিম উপগ্রহ তৈরি করতে দীর্ঘদিন ধরেই গবেষণা চালাচ্ছিল জাপান।

নয়াদিল্লি: মহাকাশ অভিযানে নজির সৃষ্টির পথে জাপান। মহাশূন্যে কাঠের তৈরি কৃত্রিম উপগ্রহ পাঠাচ্ছে তারা। শীঘ্রই সেটির উৎক্ষেপণ হবে বলে খবর। হিমচাঁপা গাছের কাঠ দিয়ে তৈরি করা হয়েছে ওই কৃত্রিম উপগ্রহ (LignoSat Probe)। সেটি এতটাই মজবুত তার গঠন যে  একচুলও ফাটল ধরার অবকাশ নেই। চলতি বছরেই সেটি মহাকাশে প্রেরণ করা হবে বলে খবর। (Wooden Satellite)

পরিবেশবান্ধব মহাকাশযান এবং কৃত্রিম উপগ্রহ তৈরি করতে দীর্ঘদিন ধরেই গবেষণা চালাচ্ছিল জাপান। ধাতুর পরিবর্তে কাঠের কৃত্রিম উপগ্রহ তৈরির কাজে হাত দেয় তারা। সম্প্রতি সেই কাজে হাত দিয়ে সাফল্য পেয়েছে জাপান। কিয়োটো ইউনিভার্সিটির গবেষকরা এই অসাধ্য সাধন করেছেন। কাষ্ঠ সংস্থা সুমিতোমো ফরেস্ট্রি ওই কৃত্রিম উপগ্রহ তৈরির জন্য হিমচাঁপা গাছের কাঠ সরবরাহ করেছে তাঁদের।

আন্তর্জাতিক স্পেস স্টেশনের গবেষণায় একাধিক বার কাঠের তৈরি কৃত্রিম উপগ্রহের সম্ভাবনার কথা উঠে এসেছে। সেই ভাবনাকে বাস্তবায়িত করে দেখাচ্ছে জাপান। কাঠ দিয়ে তৈরি কৃত্রিম উপগ্রহের মডেলের ছবিও প্রকাশ করেছে তারা, যার নাম রাখা হয়েছে LignoSat Probe. জাপানের মহাকাশচারী তাকাও দোই বলেন, "পৃথিবীর বায়ুমণ্ডলে পুনরায় প্রবেশ করলে সব কৃত্রিম উপগ্রহই পুড়ে যায়, তা থেকে অ্যালুমিনিয়ামের কণা ছড়িয়ে যায়। বায়ুমণ্ডলের উপরিস্তরে বহু বছর ভেসে থাকে সেগুলি, যা পৃথিবীর পরিবেশকেও প্রভাবিত করে।"

আরও পড়ুন: ERS-2 Satellite: মানবজাতির সেবায় মহাশূন্যে ৩০ বছর, প্রশান্ত মহাসাগরের উপর দেহত্যাগ এই কৃত্রিম উপগ্রহের

সেই সমস্যা থেকে মুক্তি পেতেই কাঠের কৃত্রিম উপগ্রহ তৈরির কাজে হাত দেয় জাপান। বিভিন্ন ধরনের কাঠ নিয়ে চলে পরীক্ষা। শেষ পর্যন্ত মহাকাশে থাকার উপযুক্ত হিসেবে পরীক্ষায় উতরে যায় হিমচাঁপা গাছের কাঠ। কারণ ওই কাঠ সহজে ক্ষয়ে যায় না, ক্ষতিগ্রস্ত হয় না আবার ভরেরও পরিবর্তন হয় না তেমন।

এর পর ISS-এ ওই হিমচাঁপা কাঠ পাঠানো হয়। সেখানে এক বছর ধরে পরীক্ষা নিরীক্ষা চলে। তার পর ওই কাঠ আবার পৃথিবীতে ফেরত পাঠানো হয়। সামান্য ঘর্ষণ ছাড়া সেভাবে ক্ষতিগ্রস্ত হয়নি কাঠটি। তার পরই কাঠের কৃত্রিম উপগ্রহ তৈরির কাজ শুরু হয়। এই কৃত্রিম উপগ্রহ তৈরিতে নেতৃত্ব দিচ্ছিলেন কোজি মুরাতা। তাঁর দাবি, মহাকাশে অক্সিজেন নেই। তাই কাঠের কৃত্রিম উপগ্রহে আগুন ধরার সম্ভাবনা নেই।

মুহুর্মুহু মহাকাশ অভিযান নিয়ে সম্প্রতি জউদ্বেগ প্রকাশ করেন পরিবেশ বিজ্ঞানীরা। মহাকাশ থেকে পৃথিবীতে ফিরে আসা কৃত্রিম উপগ্রহগুলি থেকে বায়ুমণ্ডলে দূষণ ছড়াচ্ছে যেমন, তেমনই ওজোন স্তরেরও ক্ষতি হচ্ছে বলে জানান তাঁরা। কাঠের তৈরি কৃত্রিম উপগ্রহের ক্ষেত্রে সেই ঝুঁকি নেই। কাঠের তৈরি কৃত্রিম উপগ্রহ থেকে নির্গত জীবাণুবিয়োজিত উপাদান সহজেই পরিবেশে মিশে যেতে পারে। তাই এই উদ্যোগ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Six Planet Parade: অমাবস্যায় পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, রাতের আকাশে উল্কাবৃষ্টি, একসঙ্গে ৬ গ্রহের দর্শন, বুধবার মহাজাগতিক মিরাকল
অমাবস্যায় পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, রাতের আকাশে উল্কাবৃষ্টি, একসঙ্গে ৬ গ্রহের দর্শন, বুধবার মহাজাগতিক মিরাকল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
AI Created Viruses: ১৬টি নতুন ভাইরাস তৈরি করল AI, শুধু মানুষ নয়, এবার প্রকৃতিকেও টেক্কা, অপব্যবহার হবে না তো?
১৬টি নতুন ভাইরাস তৈরি করল AI, শুধু মানুষ নয়, এবার প্রকৃতিকেও টেক্কা, অপব্যবহার হবে না তো?
Total Solar Eclipse on August 12: পূর্ণগ্রাস সূর্যগ্রহণ ঘিরে বিভ্রান্তি, ছায়া কি উল্টো দিকে সরবে? কী জানালেন বিজ্ঞানীরা?
পূর্ণগ্রাস সূর্যগ্রহণ ঘিরে বিভ্রান্তি, ছায়া কি উল্টো দিকে সরবে? কী জানালেন বিজ্ঞানীরা?

ভিডিও

Saayoni Ghosh | কালীঘাট-তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর নেতৃত্বে খুলল সায়নীর পার্টি অফিসের নেমপ্লেট
BJP Monteswar : নিজের বিধানসভা এলাকাতেই BJP বিধায়কের গাড়িতে হামলা ! মন্তেশ্বরে প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব
Jharkhand Protest | উত্তপ্ত হল রাঁচি, প্রশ্নফাঁসকাণ্ডের বিক্ষোভে পড়ুয়াদের উপর জলকামান
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ৩ সপ্তাহের জন্য বিদেশে যাওয়ার অনুমতি সর্বোচ্চ আদালতের
Seventh pay commission | নবান্নে বৈঠকের আয়োজন, সপ্তম পে কমিশন নিয়ে বড় ঘোষণা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget