এক্সপ্লোর

Science News: সৌরঝড়ের আঘাতে ফাটল বৃহস্পতিতে, বিপদের খাঁড়া অন্য গ্রহের উপরও!

Space Science News: University of Reading-এর গবেষকরা এই তথ্য হাতে পেয়েছেন।

নয়াদিল্লি: আকারে,আয়তনে ধারেকাছে নেই সৌরজগতের অন্য কোনও গ্রহ। সূর্যও তাকে বাগে আনতে হিমশিম খায় বলেই এতদিন মনে করা হতো। কিন্তু সৌরজগতের বৃহত্তম গ্রহ বৃহস্পতিকে নিয়ে নয়া তথ্য হাতে পেলেন বিজ্ঞানীরা। জানা গেল, সূর্যের প্রচণ্ড তেজ সহ্য করতে না পেরে ফাটল ধরে বৃহস্পতির বুকে। খুব বেশিদিন আগে নয়, ২০১৭ সালেই এই ঘটনা ঘটে বলে জানা গেল। (Science News)

University of Reading-এর গবেষকরা এই তথ্য হাতে পেয়েছেন। তাঁরা জানিয়েছেন, ২০১৭ সালে প্রচণ্ড শক্তিশালী সৌরঝড় আছড়ে পড়ে বৃহস্পতির উপর। এর ফলে বৃহস্পতির চৌম্বকীয় ক্ষেত্রের সঙ্কোচন ঘটে এবং নাটকীয় ভাবে গ্রহের অর্ধেক অংশ জুড়ে তাপমাত্রা অত্যধিক বৃদ্ধি পায়। বৃহস্পতির বায়ুমণ্ডলের উপরিভাগের তাপমাত্রা ৫০০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যায়। এমনিতে বৃহস্পতির বায়ুমণ্ডলের তাপমাত্রা ৩৫০ ডিগ্রির কাছাকাছি। সৌরঝড়ের প্রকোপে সেই তাপমাত্রা আরও বেড়ে যায়। (Space Science News)

গত ৩ এপ্রিল Geophysical Research Letters জার্নালে প্রকাশিত গবেষণাপত্রে বলা হয়েছে, Keck টেলিস্কোপের পাশাপাশি, আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা NASA-র Juno মহাকাশযান এবং সোলার উইন্ড মডেলিং থেকে প্রাপ্ত তথ্য নিয়ে গবেষণা করেই বৃহস্পতির উপর সৌরঝড়ের প্রভাব অনুধাবন করা গিয়েছে। বিজ্ঞানীরা জানিয়েছেন, বৃহস্পতির চৌম্বকীয় ক্ষেত্রের সঙ্কোচন ঘটলে, দুই মেরুর তাপমাত্রা অত্যধিক বৃদ্ধি পায়। এর ফলে বায়ুমণ্ডলের উপরিভাগের প্রসারণ ঘটে এবং ফাটল বরাবর চুঁইয়ে বেরিয়ে আসে উষ্ণ বাতাস। বিষুবরেখা অভিমুখে উষ্ণ গ্যাস ছড়িয়ে পড়ে।

চৌম্বকীয় ক্ষেত্রই গ্রহকে সৌরঝড় থেকে রক্ষা করে। পৃথিবীর চৌম্বকীয় ক্ষেত্রও সৌরঝড় থেকে সকলকে রক্ষা করে। কিন্তু বৃহস্পতির মতো বড় গ্রহের উপর সৌরঝড়ের প্রভাব তেমন নেই বলেই এতদিন মত ছিল বিজ্ঞানীদের। কিন্তু ২০১৭ সালে সৌরঝড়ের প্রভাবে যেখানে বৃহস্পতির চৌম্বকীয় ক্ষেত্র সঙ্কুচিত হয়, বৃহস্পতির বায়ুমণ্ডলে ফাটল ধরে উষ্ণ গ্যাসের নির্গমন ঘটে, তাতে প্রমাদ গুনছেন বিজ্ঞানীরা। 

গবেষণায় বলা হয়েছে, মাসে দুই থেকে তিন বার করে বৃহস্পতির উপর সৌরঝড় আছড়ে পড়ে। সৌরঝড়ের দ্বারা আঘাতপ্রাপ্ত হয়ে বৃহস্পতি কী প্রতিক্রিয়া জানায়, এতদিন তা জানা ছিল না। এবার রহস্যের উদঘাটন হল। বিজ্ঞানীদের মতে, সৌরঝড় যদি বৃহস্পতির মতো গ্রহের বায়ুমণ্ডলে ফাটল ধরাতে পারে, সেক্ষেত্রে সৌরজগতের কোনও গ্রহই বিপদের বাইরে নয়। পৃথিবীর চৌম্বকীয় ক্ষেত্রই সকলকে সৌরঝড় থেকে রক্ষা করে আসছে। পৃথিবীর চৌম্বকীয় ক্ষেত্রের স্থান পরিবর্তন হলেও বিপদ নেমে আসতে পারে বলে আশঙ্কা।

সেরা শিরোনাম

Medical Science: ‘১০ বছর পর ক্যান্সারের অস্তিত্ব থাকবে না’, বড় ঘোষণা Anthropic কর্তার, AI-কে ভরসা করছেন ইলন মাস্কও
‘১০ বছর পর ক্যান্সারের অস্তিত্ব থাকবে না’, বড় ঘোষণা Anthropic কর্তার, AI-কে ভরসা করছেন ইলন মাস্কও
Animal Intelligence: পুরুষ গাধা ও ষাঁড়ের বিরল সম্পর্ক! ভিন্ন প্রজাতির মধ্যে সমপ্রেম কি সম্ভব? হতবাক বিজ্ঞানীরা
পুরুষ গাধা ও ষাঁড়ের বিরল সম্পর্ক! ভিন্ন প্রজাতির মধ্যে সমপ্রেম কি সম্ভব? হতবাক বিজ্ঞানীরা
NASA: মহাকাশ থেকে ধরা পড়ল ভয়াবহ ছবি! ভারত-পাকিস্তানের আকাশ ঢেকেছে বিষাক্ত ধোঁয়াশায়, নাসার স্যাটেলাইটে উদ্বেগজনক দৃশ্য
মহাকাশ থেকে ধরা পড়ল ভয়াবহ ছবি! ভারত-পাকিস্তানের আকাশ ঢেকেছে বিষাক্ত ধোঁয়াশায়, নাসার স্যাটেলাইটে উদ্বেগজনক দৃশ্য
Hubble Space Telescope: পৃথিবীতে আছড়ে পড়তে পারে হাবল টেলিস্কোপ! বাঁচাতে মরিয়া NASA, হাতে সময় কমছে প্রতিদিন
পৃথিবীতে আছড়ে পড়তে পারে হাবল টেলিস্কোপ! বাঁচাতে মরিয়া NASA, হাতে সময় কমছে প্রতিদিন

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget