এক্সপ্লোর

আইপিএলে এবার 'পাওয়ার প্লেয়ার' নিয়ম চালু করার পরিকল্পনা বিসিসিআইয়ের

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ চালু করে ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ড বা বিসিসিআই ইতিমধ্যেই ক্রিকেটের সংক্ষিপ্ততম এই ফরম্যাটে আমূল পরিবর্তন এনেছে। এবার টুর্নামেন্টকে আরও একধাপ এগিয়ে নিয়ে যেতে পাওয়ার প্লেয়ারের ধারণা রূপায়নের কথা ভাবছে আয়োজক সংস্থা।

নয়াদিল্লি: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ চালু করে ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ড বা বিসিসিআই ইতিমধ্যেই ক্রিকেটের সংক্ষিপ্ততম এই ফরম্যাটে আমূল পরিবর্তন এনেছে। এবার টুর্নামেন্টকে আরও একধাপ এগিয়ে নিয়ে যেতে পাওয়ার প্লেয়ারের ধারণা রূপায়নের কথা ভাবছে আয়োজক সংস্থা। আইপিএলের সর্বোচ্চ পরিচালন সংস্থা বিষয়টি নিয়ে ইতিমধ্যেই ভাবনাচিন্তা শুরু করেছে। সংবাদসংস্থার খবর অনুযায়ী, প্রত্যেকটি দলকে খেলার যে কোনও সময় কোনও উইকেট পতনের পর বা ওভারের শেষে একজন প্লেয়ারকে পরিবর্ত হিসেবে নামানোর অনুমতি দেওয়া হবে। বিসিসিআই-এর এক কর্তা সংবাদসংস্থাকে জানিয়েছেন, 'এই নিয়ম চালু হলে সেক্ষেত্রে কোনও দল প্রথম একাদশের নাম ঘোষণা করবে না। তারা ১৫ জনের নাম জানাবে এবং একজন খেলোয়াড়কে ম্যাচের যে কোনও সময় উইকেট পড়লে বা কোনও ওভারের শেষে পরিবর্ত হিসেবে নামাতে পারবে'। বোর্ডের ওই কর্তা বলেছেন, 'মনে করুন, শেষ ছয় বলে কোনও দলের ২০ রান দরকার আছে এবং আন্দ্রে রাসেলের মতো কোনও খেলেয়াড় ডাগ-আউটে বসে..কারণ তিনি খেলার জন্য ১০০ শতাংশ তৈরি নন এবং প্রকৃত প্রথম একাদশে নেই। কিন্তু নতুন নিয়ম চালু হলে তিনি ক্রিজে পরিবর্ত খেলোয়াড় হিসেবে নামার সুযোগ পাবেন। একইভাবে হয়ত শেষ ওভারে কোনও দলকে ছয় রান ডিফেন্ড করতে হবে এবং ওই দলের জসপ্রিত বুমরাহর মতো কোনও বোলার হয়ত ডাগ-আউটে রয়েছেন। তাহলে অধিনায়ক কী করবেন? ১৯ তম ওভারের শেষে বুমরাহকে আনবেন। এই ধারনার খেলাটাকে আমূল বদলে দেওয়ার সম্ভাবনা রয়েছে'। ওই রিপোর্ট থেকে জানা গিয়েছে যে, এই ধারনা ইতিমধ্যেই অনুমোদন পেয়ে গিয়েছে। কিন্তু আগামী মঙ্গলবার মুম্বইতে বোর্ডের সদর দফতরে আইপিএল গভর্নিং কাউন্সিলের বৈঠকে তা নিয়ে আলোচনা হবে। সবকিছু চূড়ান্ত হলে আসন্ন মুস্তাক আলি ট্রফিতে এই নিয়ম পরীক্ষামূলকভাবে চালু হবে।

সেরা শিরোনাম

IND vs SL: নয়াদিল্লি থেকে সরছে ভারত-শ্রীলঙ্কা ম্যাচ? জোর জল্পনা নিয়ে মুখ খুলল বোর্ড
নয়াদিল্লি থেকে সরছে ভারত-শ্রীলঙ্কা ম্যাচ? জোর জল্পনা নিয়ে মুখ খুলল বোর্ড
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Ranji Trophy: রঞ্জি অভিযানে শুরুতেই ব্যর্থ রাহুল, জয়সওয়ালরা, চিন্তা বাড়তে পারে গম্ভীরের?
রঞ্জি অভিযানে শুরুতেই ব্যর্থ রাহুল, জয়সওয়ালরা, চিন্তা বাড়তে পারে গম্ভীরের?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Indian Economy: বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
New York Durga Puja: নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Embed widget