এক্সপ্লোর

Paris Olympics 2024: 'দায়িত্ব দ্বিগুণ হয়ে গেল', দেশে ফিরে অনুরাগীদের ভালবাসায় আপ্লুত হকি দলের অধিনায়ক হরমনপ্রীত

Indian Hockey Team: ৫২ বছর পর অলিম্পিক্সের ইতিহাসে নাগাড়ে দুই অলিম্পিক্স থেকে পদক নিয়ে দেশে ফিরল ভারতীয় হকি দল।

প্যারিস: ৫২ বছর। পাঁচ দশকেরও বেশি সময় পর নাগাড়ে দুই অলিম্পিক্সে (Paris Olympics 2024) পদক জিতেছেন ভারতীয় দল। টোকিওর পর প্যারিসও ব্রোঞ্জ এসেছে ভারতীয় হকি দলের দখলে। এবার পদকজয়ী সেই হকি নায়কেরা দেশে ফিরলেন। নয়াদিল্লির ইন্দিরা গাঁধী আন্তর্জাতিক বিমানবন্দরে আজ সকালেই নামেন হরমনপ্রীত (Harmanpreet Singh), হার্দিকর, মনপ্রীত, শ্রীজেশরা।

ফুলের মালা চাপিয়ে, ঢাক, ঢোল বাজিয়ে নয়াদিল্লিতে স্বাগত জানানো হয় অলিম্পিক্স পদকজয়ীদের। সুখজিৎদের ঢোলের ছন্দে উচ্ছ্বাসে ভেসে ভাঙরা নাচেও মজতে দেখা যায়। স্বাভাবিকাবেই ভারতীয় হকি তারকাদের স্বাগত জানাতে বিমানবন্দরে আধিকারিক, সংবাদমাধ্যমের ভিড় ছিল। সকলের জন্য গলা টাঙানো মেডেল ক্যামেরার সামনে তুলে ধরেন হরমপ্রীতরা। পদকের রঙ যাই হোক না কেন, পদক নিয়ে দেশে ফিরতে পেরেই খুশি অধিনায়ক হরমনপ্রীত। ভারত সরকার, ওড়িশা সরকার, সাইকে কৃতজ্ঞতা জানান তারকা হকি খেলোয়াড়। 

দেশে নেমে ANI-কে হরমনপ্রীত বলেন, 'পদক তো পদকই হয়, আর দেশের জন্য পদক জিততে পারার থেকে অধিক গর্বের কিছু হয় না। আমরা ফাইনালে পৌঁছে সোনা জয়ের লক্ষ্যে ছিলাম। তবে সেই স্বপ্ন দুর্ভাগ্যবশত পূরণ হয়নি। তবে খালি হাতে কিন্তু ফিরিনি আমরা। নাগাড়ে দুই পদক জয়টাও বড় কৃতিত্ব বটে। আমাদের যে পরিমাণ ভালবাসা দেওয়া হচ্ছে, সেটা দেখে দারুণ লাগছে।'

অলিম্পিক্সের ব্রোঞ্জ পদকের ম্যাচ খেলেই দুই দশকের কেরিয়ারে ইতি টানেন ভারতীয় গোলরক্ষক পিআর শ্রীজেশ। দীর্ঘদিনের সতীর্থর অবসর বেশ আবেগঘন ছিল বলেই জানান হরমনপ্রীত। 'ও তো নিজের শেষ ম্যাচ খেলছিল, তাই গোটাটাই ওর জন্য ভীষণ আবেগের ছিল। ও অবসর নিয়েছে বটে, তবে আমাদের সঙ্গে থাকবে। আমি ভারত সরকার, ওড়িশা সরকার এবং সাইকে আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ জানাতে চাই। আমরা যে পরিমাণ ভালবাসা বর্তমানে পাচ্ছি, তাতে কিন্তু আমাদের দায়িত্ব দ্বিগুণ হচ্ছে। যখন যেখানেই খেলি না কেন, আমরা দেশের জন্য পদক জয়ের চেষ্টা করব।' বলেন ভারতীয় অধিনায়ক। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: ইউরোর পর অলিম্পিক্সেও সেরা স্পেন, ফ্রান্সকে হারিয়ে সোনা জিতল লা রোহা 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন, পর্ব ১ (১৭.০৮.২৬): 'বিজেপির কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস', বললেন কুণাল
Sange Suman: 'দলেই ব্ল্যাকমেল' নাকি 'মিথ্যে অভিযোগ'? BJP-র কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস : কুণাল
Jorabagan House Collapse: টানা বৃষ্টির জেরে কলকাতার জোড়াবাগানে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ
Mamata Banerjee: ‘জঘন্যতম একটা রাজত্ব চলছে...’, বাবাকে খুন, CJP নেতার সঙ্গে ফোনে কথা বললেন মমতা
Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget