এক্সপ্লোর

Financial Fraud: আপনার ফোন নম্বর বন্ধ করে দেবে টেলিকম মন্ত্রক ? জানুন আসল সত্যি

Financial Fraud On Name Of DoT: কেন্দ্রীয় টেলিকম মন্ত্রক থেকে হঠাৎ ফোন। বন্ধ হয়ে যাবে ফোন নম্বর। এটি কি আদৌ সত্যি ঘটনা?

Financial Fraud On Name Of DoT: কেন্দ্রীয় টেলিকম মন্ত্রক থেকে একটি ফোন এসেছে। ফোনের ওপারের ব্যক্তি গম্ভীর স্বরে জানাচ্ছেন আপনার ফোন নম্বর বন্ধ করে দেওয়া হবে। কারণ কোনও এক অবৈধ কাজে সেটি ব্যবহার করা হচ্ছে। সরকারের সঙ্গে সহায়তা না করলে আরও বড় পদক্ষেপ নেওয়া হতে পারে। এই শুনে অনেকেই ভয় পেয়ে নিজের ব্যক্তিগত তথ্য দিয়ে ফোনের ওপারে থাকা ‘সরকারকে’ সাহায্য করছেন। আর তার কিছুক্ষণ বাদেই অ্যাকাউন্ট থেকে গায়েব বিশাল অঙ্কের টাকা। সম্প্রতি এই ধরনের প্রতারণার ব্যাপারেই সতর্ক করেছে কেন্দ্রীয় টেলিকম মন্ত্রক। কারণ যে ফোনটা আসে, তা মোটেই কেন্দ্রীয় টেলিকম মন্ত্রক থেকে আসে না। কেন্দ্রীয় টেলিকম মন্ত্রক কাউকে ব্যক্তিগতভাবে এই ধরনের ফোন করে না। সম্প্রতি এই বিষয়ে ফের তারা একটি বিজ্ঞপ্তি দেয়।

প্রতারকদের নানা ফাঁদ

এর আগে সাধারণভাবে মোবাইলের ওটিপি চেয়ে নিয়ে প্রতারকরা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিত। কিন্তু বর্তমানে সচেতনতা বেড়েছে। যার ফলে এই ধরনের ঘটনা কমেছে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে নিজেদের আপডেট করেছে প্রতারকেরা। নতুন নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা। কখনও ইনকাম ট্যাক্স অফিসার সেজে আবার কখনও পুলিশি ভয় দেখিয়ে টাকা নেয় তাঁরা। এছাড়াও, রয়েছে বেশ কিছু অনলাইন খেলা ও বিনোদনের সাইট। সেখানেও মিথ্যে প্রতিশ্রুতির বিনিময়ে লাখ লাখ টাকা কামাচ্ছে প্রতারকেরা।

কীভাবে বুঝবেন প্রতারকের ফোন ? 

প্রতারকের কাছ থেকে ফোন এসেছে, তা বোঝার বেশ কিছু উপায় রয়েছে।

১. ফোন হোয়াটসঅ্যাপে আসছে কিনা লক্ষ রাখুন।

২. কোনও ব্যক্তিগত নম্বর থেকে আসছে কিনা।

৩. নম্বরের শুরুতে +৯২ রয়েছে কিনা।

৪. কোনওভাবে আর্থিক তথ্য চাইছে কিনা।

৫. সমাধান হিসেবে টাকা পাঠাতে বলছে কিনা।

৬. আসল পরিচয় জানতে চাইলে কথা ঘোরাচ্ছে কিনা।

প্রতারকের ফোন পেলে কী করবেন ?

১. ফোন নম্বরটি নিয়ে কেন্দ্রীয় টেলিকম মন্ত্রকের সঞ্চার সাথী পোর্টালে গিয়ে অভিযোগ জানাতে হবে। সেখানে গিয়ে চক্ষু বিকল্পটিতে তথ্য দিয়ে অভিযোগ জমা করতে হবে।

২. সাইবার ক্রাইম পোর্টালে গিয়ে অভিযোগ দায়ের করতে পারেন।

৩. স্থানীয় থানায় প্রাথমিক অভিযোগ দায়ের করতে পারেন।

আরও পড়ুন - Google One VPN: বড় সিদ্ধান্ত গুগলের ! ২০ জুন থেকে বন্ধ হয়ে যাবে এই অ্যাপ

আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Orkut: 'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
Samsung Galaxy A08 : ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
boAt Aavante Bar : ২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?
২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget