এক্সপ্লোর

UGC NET 2025 Exam: এবছর UGC NET জুন মাসের পরীক্ষা কবে শুরু? আবেদনের শেষ তারিখ কবে?

UGC NET 2025: আবেদনকারীদের অতি অবশ্যই মাস্টার ডিগ্রিতে ৫৫ শতাংশ নম্বর পেতে হবে। সংরক্ষিত শ্রেণির ক্ষেত্রে ৫০ শতাংশ নম্বর পেতে হবে।

UGC NET 2025 Exam: ইউজিসি নেট জুন ২০২৫- এর পরীক্ষার (UGC NET 2025 June Exam) নোটিফিকেশন প্রকাশ করেছে এনটিএ (NTA), ন্যাশনাল টেস্টিং এজেন্সি। পরীক্ষার জন্য অ্যাপ্লিকেশন প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে। ভারতীয় বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলিতে অ্যাসিসট্যান্ট প্রফেসর পদে নিয়োগের জন্য ইউজিসি নেট পরীক্ষা হয়ে থাকে। এছাড়াও 'জুনিয়র রিসার্চ ফেলোশিপ অ্যান্ড অ্যাসিসট্যান্ট প্রফেসর' এই পদে নিযুক্ত হওয়ার জন্যও প্রার্থীদের যোগ্যতা নির্বাচন করা হয় এই ইউজিসি নেট পরীক্ষার মাধ্যমেই। যাঁরা এই পরীক্ষায় বসার জন্য আবেদন করবেন, তাঁরা সবার আগে এনটিএ দ্বারা প্রকাশিত বুলেটিন ভালভাবে পড়ে নেবেন। কারণ যাবতীয় খুঁটিনাটি তথ্য সেখানেই দেওয়া রয়েছে। পরীক্ষা পদ্ধতি, আবেদনকারীদের যোগ্যতা, গুরুত্বপূর্ণ তারিখ এবং আবেদন প্রক্রিয়া সম্পর্কিত যাবতীয় খুঁটিনাটি তথ্য পাওয়া যাবে ওই বুলেটিনে। প্রার্থীরা কেবলমাত্র অনলাইনেই আবেদন করতে পারবেন ইউজিসি নেট জুন ২০২৫- এর পরীক্ষার জন্য। অন্য কোনও মাধ্যমে অ্যাপ্লিকেশম ফর্ম গ্রহণ করা হবে না। 

গুরুত্বপূর্ণ তারিখ 

  • অ্যাপ্লিকেশন উইন্ডো খোলা থাকবে ১৬ এপ্রিল, ২০২৫ থেকে ৭ মে, ২০২৫ (রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত) পর্যন্ত 
  • অ্যাপ্লিকেশন ফি জমা দেওয়ার শেষ তারিখ - ৮ মে, ২০২৫ (রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত) 
  • কারেকশন উইন্ডো খোলা থাকবে- ৯ মে থেকে ১০ মে, ২০২৫ পর্যন্ত 
  • অ্যাডমিট কার্ড কবে দেওয়া হবে তা এনটিএ- এর অফিশিয়াল ওয়েবসাইটে পরে ঘোষণা করা হবে 
  • পরীক্ষার দিন- ২১ জুন, ২০২৫ থেকে ৩০ জুন, ২০২৫ 
  • রেজাল্টের দিন পরবর্তীতে ঘোষণা করা হবে 

ইউজিসি নেট পরীক্ষার পরিকাঠামো কেমন হবে 

  • ইউজিসি নেট জুন ২০২৫- এর পরীক্ষায় কম্পিউটার বেসড টেস্ট বা সিবিটি ফরম্যাটে পরীক্ষা নেওয়া হবে। দুটো পর্বে পরীক্ষা হবে। 
  • পেপার ১- টিচিং অ্যান্ড রিসার্চ অ্যাপ্টিটিউড, রিজনিং এবিলিটি, কম্প্রিহেনশন, সাধারণ জ্ঞান- এগুলি যাচাই করা হবে এই পর্বের পরীক্ষায়। 
  • পেপার ২- সাবজেক্ট স্পেসিফিক পেপার, এখানে পরীক্ষার্থী পছন্দের বিষয় বেছে নেওয়া সুযোগ পাবেন। 
  • দুটো পর্বের পরীক্ষাতেই মাল্টিপল চয়েজ কোয়েশ্চেন বা এমসিকিউ প্রশ্ন থাকবে। এই দুই পর্বের পরীক্ষার মাঝে কোনও বিরতি থাকবে না। 

আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা এবং বয়সের সীমাবদ্ধতা 

শিক্ষাগত যোগ্যতা - আবেদনকারীদের অতি অবশ্যই মাস্টার ডিগ্রিতে ৫৫ শতাংশ নম্বর পেতে হবে। সংরক্ষিত শ্রেণির ক্ষেত্রে ৫০ শতাংশ নম্বর পেতে হবে। মাস্টার ডিগ্রি করা না থাকলে সমতুল্য কোনও পরীক্ষা দিতে হবে ইউজিসি অনুমোদিত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে। 

বয়সের সীমাবদ্ধতা - জুনিয়র রিসার্চ ফেলোশিপের ক্ষেত্রে বয়স ৩০ বছরের বেশি হলে আবেদন করা যাবে না। এই বয়স ধার্য করা হবে ১ জুন, ২০২৫ অনুসারে। সংরক্ষিত শ্রেণির আবেদনকারীদের ক্ষেত্রে সরকারের নিয়ম অনুসারে বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় থাকবে। অন্যদিকে অ্যাসিসট্যান্ট প্রফেসরের ক্ষেত্রে বয়সের কোনও ঊর্ধ্বসীমা নেই। এনটিএ- এর https://ugcnet.nta.ac.in এই অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন জানানো যাবে। 

এক্সামিনেশন ফি কাদের জন্য কত টাকা ধার্য করা হয়েছে 

  • জেনারেল বা অসংরক্ষিত শ্রেণির আবেদনকারী - ১১৫০ টাকা 
  • ইকোনমিকালি উইকার সেকশন / ওবিসি - এনসিএল - ৬০০ টাকা 
  • তফশিলি জাতি, তফশিলি উপজাতি, বিশেষভাবে সক্ষম, তৃতীয় লিঙ্গ - ৩২৫ টাকা  

ডিসক্লেমার :  পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে  সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা। 

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

IIT Kharagpur Postgraduate Medical Courses: উচ্চশিক্ষায় বড় পরিবর্তন, IIT খড়গপুরে স্নাতকোত্তর মেডিক্যাল কোর্স চালু হচ্ছে, কারা সুযোগ পাবেন?
উচ্চশিক্ষায় বড় পরিবর্তন, IIT খড়গপুরে স্নাতকোত্তর মেডিক্যাল কোর্স চালু হচ্ছে, কারা সুযোগ পাবেন?
Success Story: বাবার ছোট্ট পানের দোকান, UPPSC জুডিশিয়াল সার্ভিসের পরীক্ষায় পাশ করে স্বপ্নপূরণ বিচারক নিশি গুপ্তার
বাবার ছোট্ট পানের দোকান, UPPSC জুডিশিয়াল সার্ভিসের পরীক্ষায় পাশ করে স্বপ্নপূরণ বিচারক নিশি গুপ্তার
Railway Jobs: সরকারি চাকরির বড় সুযোগ, ৪৬০০ পদে হচ্ছে নিয়োগ, লাগবে কেবল এই যোগ্যতা
সরকারি চাকরির বড় সুযোগ, ৪৬০০ পদে হচ্ছে নিয়োগ, লাগবে কেবল এই যোগ্যতা
Success Story: ট্রেন দুর্ঘটনায় হারিয়েছিলেন দুই পা, এক হাত! তবু স্বপ্ন হারাননি সুরজ, দ্বিতীয়বার UPSC পাশ করে ফের নজির
ট্রেন দুর্ঘটনায় হারিয়েছিলেন দুই পা, এক হাত! তবু স্বপ্ন হারাননি সুরজ, দ্বিতীয়বার UPSC পাশ করে ফের নজির

ভিডিও

Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি
West Bardhaman News | লাউদোহায় জমি বিবাদ ঘিরে পিটিয়ে খুনের অভিযোগ, গ্রেফতার ২ বিজেপি কর্মী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget