এক্সপ্লোর

Maruti Swift vs Fronx: সুইফট নাকি ফ্রঙ্কস, মারুতির কোন মডেলটি বেশি জোরদার ?

Car News: মারুতি ফ্রঙ্কস দৈর্ঘ্যে অনেকটাই বড় (Maruti Swift vs Fronx), চওড়া এবং লম্বা মারুতি সুইফট-এর তুলনায়। এই রেঞ্জে গ্রাউন্ড ক্লিয়ারেন্সের থেকে সুইফটের হ্যাচব্যাক মডেলটি অনেক বেশি উন্নত।

সোমনাথ চট্টোপাধ্যায়: ১০ লাখ টাকার বাজেটের মধ্যে নতুন সুইফট একটা ক্রাউডেড সেগমেন্টে ঢুকে পড়েছে। মারুতি সুজুকির আরও অনেক জনপ্রিয় মডেল বাজারে থাকলেও এই নতুন সুইফট মডেল অনেক বেশি চাহিদা বাড়িয়ে তুলেছে গাড়িপ্রেমীদের (Maruti Swift vs Fronx) মধ্যে। আর এর পাশাপাশি টেক্কা দেবার মত যদি কোনও মারুতির অন্য মডেল এসে থাকে, তাহলে তা হবে মারুতি ফ্রঙ্কস। বহুদিন ধরেই মারুতি ফ্রঙ্কস গাড়িপ্রেমীদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে। এর ১.২ লিটার পেট্রোল ইঞ্জিন এখন অনেক বেশি সাশ্রয়ী ভার্সন হয়ে উঠেছে। সুইফটের মতই এর দাম, ফলে একই দামের ব্র্যাকেটে এই ফ্রঙ্কসের সঙ্গে সুইফট ২০২৪-এর তুলনা করে দেখা যাক, কোন মডেলটি বেশি জোরদার।

কোন গাড়িটা বেশি বড়

মারুতি ফ্রঙ্কস দৈর্ঘ্যে অনেকটাই বড় (Maruti Swift vs Fronx), চওড়া এবং লম্বা মারুতি সুইফট ২০২৪-এর তুলনায়। SUV হওয়ার কারণে এই রেঞ্জে গ্রাউন্ড ক্লিয়ারেন্সের থেকে সুইফটের হ্যাচব্যাক মডেলটি অনেক বেশি উন্নত। ডিজাইন ডিরেকশন এর আলাদা হলেও দুটি গাড়ির ক্ষেত্রেই লুক বেশ আকর্ষণীয়।

কোন গাড়িতে বেশি ফিচার্স আছে

মারুতি ফ্রঙ্কসে রয়েছে ৩৬০ ডিগ্রি ক্যামেরা, হেডস আপ ডিসপ্লে, কানেক্টেড কার টেক এবং আরও অনেক ফিচার্স যেখানে মারুতি সুইফট ২০২৪ মডেলে ফিচার্সের মধ্যে আছে স্ট্যান্ডার্ড ইকুইপমেন্ট, ৬টা এয়ারব্যাগ, ৯ ইঞ্চির টাচস্ক্রিন এবং একটা রেগুলার রিয়ার ক্যামেরা।

কোন মডেলটি বেশি জোরদার

মারুতি ফ্রঙ্কসে (Maruti Swift vs Fronx) রয়েছে একটা ১.২ লিটার পেট্রল ইঞ্জিন এবং একটা বুস্টারজেট ১.০ টার্বো পেট্রোল ইঞ্জিন। এই টার্বো পেট্রোল ইঞ্জিনে রয়েছে অনেক বেশি শক্তি, ১০০ বিএইচপি ক্ষমতা যেখানে ১.২ লিটারে থাকবে ৮৮ বিএইচপি ক্ষমতা। এর মাইলেজেও অনেক ফারাক থেকে যায়। ২০.০১ থেকে ২২.৮৯ কিমি প্রতি লিটারে যায় এই ইঞ্জিন। অন্যদিকে নতুন সুইফটে থাকছে ৩ সিলিন্ডারের জেড সিরিজের একটি ইঞ্জিন। এতে ফ্রঙ্কসের থেকে কম শক্তি উৎপন্ন হয়। কিন্তু এর মাইলেজ অনেক বেশি ৫.৮ কিমি প্রতি লিটারে।

কোন গাড়ির দাম বেশি

মারুতি ফ্রঙ্কসের (Maruti Swift vs Fronx) দাম শুরু হয় যেখানে ৭.৫ লাখ টাকা থেকে সেখানে ১.২ লিটার এএমটি ইঞ্জিনের দাম রাখা হয়েছে ৯.৩ লাখ টাকা। সেক্ষেত্রে টার্বো ভ্যারিয়ান্টের অটোমেটিক ফর্মের জন্য দাম হয়েছে ১৩ লাখ টাকা। তবে মারুতি সুইফট ২০২৪-এর দাম অনেকটাই কম। ৬.৪ লাখ টাকা থেকে শুরু এর দাম। তবে এর টপ এন্ড এ এমটি ভার্সনের দাম রাখা হয়েছে ৯.৬ লাখ টাকা। মারুতি ফ্রঙ্কসে স্পেস অনেক বেশি ছিল, আর এখানে ফিচার্স অনেক বেশি সুইফট মডেলে। সেফটি ইকুইপমেন্টের থেকেও এই মারুতি সুইফটের দক্ষতা তুলনায় অনেক বেশি।

আরও পড়ুন: 2024 Maruti Suzuki Swift : দশ দিনে ১০ হাজার বুকিং পার, নতুন মারুতি সুইফটে ভরসা করছেন ক্রেতারা

সেরা শিরোনাম

Honda 0 Alpha electric SUV : ডিসেম্বরেই ভারতের বাজারে আসছে হন্ডা ইলেকট্রিক আলফা, ডিজাইন দেখলেই মুগ্ধ হবেন
ডিসেম্বরেই ভারতের বাজারে আসছে হন্ডা ইলেকট্রিক আলফা, ডিজাইন দেখলেই মুগ্ধ হবেন
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
JSW T2 Hybrid SUV : ফরচুনার, থারের চিন্তা বাড়ল, আসছে JSW T2 Hybrid, নজর কাড়ছে, কবে বাজারে ?
ফরচুনার, থারের চিন্তা বাড়ল, আসছে JSW T2 Hybrid, নজর কাড়ছে, কবে বাজারে ?
Honda Elevate Facelift : ফেসলিফ্টে চমক, হন্ডা নিয়ে এল নতুন এলিভেট, কী কী বদল, কত দাম ?
ফেসলিফ্টে চমক, হন্ডা নিয়ে এল নতুন এলিভেট, কী কী বদল, কত দাম ?

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget