এক্সপ্লোর

Byju News Update : ফের কর্মী ছাঁটাইয়ের পথে Byju ?

Education-Technology Giant: সংস্থার ২৮০টি সেন্টারে সেলস ও মার্কেটিং থেকে দু'জন করে কর্মীকে ছাঁটাই করার কথা বলা হয়েছে

নয়া দিল্লি : মাস ছ'য়েক আগেই ৫ হাজার কর্মী ছাঁটাই করেছিল। এবার আরও কর্মী সংকোচনের পথে Byju।  The Morning Context-সূত্রে এমনই খবর। সংস্থার ২৮০টি সেন্টারে সেলস ও মার্কেটিং থেকে দু'জন করে কর্মীকে ছাঁটাই করার কথা বলা হয়েছে মার্কেটিং ম্যানেজারদের। এমনই খবর সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রের।

এছাড়া দেড়শোজন মার্কেটিং ম্যানেজারও কাজ হারাতে পারেন। এর জেরে সংস্থার সেলস ও মার্কেটিং বিশাল ধাক্কা খাবে বলে আশঙ্কা করা হচ্ছে। জানা যাচ্ছে, ইতিমধ্যেই সেলসের একাধিক সিনিয়র ম্যানেজার এবং জেনারেল ম্যানেজার ফার্মের বেঙ্গালুরু সদর দফতর ছাড়তে শুরু করেছেন। তবে, রিপোর্ট অনুযায়ী, যাঁদের ছাঁটাই করা হবে, তাঁদের দুই মাসের বেতন দিয়ে দেওয়া হবে। 

গত ফেব্রুয়ারি মাসেই কর্মী ছাঁটাই করেছিল edtech company Byju। এর আগেও কর্মী ছাঁটাই করেছে Byju কর্তৃপক্ষ। গতবছর অক্টোবর মাসে কর্মী ছাঁটাই করেছিল এই সংস্থা। নতুন পর্যায়ে ওয়ার্কফোর্স ১৫ শতাংশ কমিয়ে দিয়েছে Byju কর্তৃপক্ষ। প্রায় ১০০০ কর্মী চাকরি হারিয়েছেন এই পর্যায়ের কর্মী ছাঁটাই প্রক্রিয়ায়। কয়েক মাসে আগেই ২৫০০ কর্মী চাকরি খুইয়েছিলেন Byju সংস্থা থেকে। সেই তালিকায় যুক্ত হন আরও এক হাজার কর্মী। 

সাম্প্রতিক ছাঁটাই প্রক্রিয়ায় ইঞ্জিনিয়ারিং টিম থেকে ৩০০ জনকে ছাঁটাই করা হয় Byju সংস্থায়। এর পাশাপাশি লজিস্টিক্স টিমের কর্মক্ষমতা ৫০ শতাংশ কমে গিয়েছে। সমস্ত ফ্রেশারদেরও সরিয়ে দেওয়া হয়েছে এই edtech কোম্পানি থেকে। যেসব কর্মীদের ছাঁটাই করা হয়েছে তাঁদের কোনও অফিশিয়াল মেলও পাঠানো হয়নি। এই তথ্য ফাঁস হয়েছে অনলাইনে, শুরু হয়েছে জলঘোলাও। আর তাই হোয়াটসঅ্যাপ কলে কর্মীদের ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেয় Byju কর্তৃপক্ষ। 

এর আগে অভিযোগ উঠেছিল, যুক্তি এবং ভিত্তিহীন কারণে কর্মীদের ছাঁটাই করা হয়েছে। অনেককে উপরমহল থেকে বলা হয় তাঁরা কোম্পানিকে যথেষ্ট আয় দিতে পারছে না। তাই তাঁদের ছাঁটাই করা হচ্ছে। আবার Byju থেকে ছাঁটাই হয়ে যাওয়া অনেক কর্মী বলেন কোম্পানির তরফে তাঁদের জানানো হয়েছে যে সংস্থায় আর্থিক সমস্যা চলছে। আর তাই কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারণ ভবিষ্যতের জন্য সংস্থা আর্থিক সাশ্রয় করতে চায়।

গতবছর থেকে একাধিক প্রযুক্তি সংস্থা এই একই পথে হাঁটছে। তবে এর মাঝেও ইন্টেলের মতো সংস্থা কর্মী ছাঁটাই করেনি। বরং পরিস্থিতি সামাল দেওয়ার জন্য বেতন কমানো হয়েছে সবস্তরে। প্রায় ২৫ শতাংশ পর্যন্ত বেতন কমানো হয়েছে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

UPI Transaction Bill : UPI লেনদেনে এবার লাগবে টাকা ? লোকসভায় পাস বিল
UPI লেনদেনে এবার লাগবে টাকা ? লোকসভায় পাস বিল
RBI Repo Rate: বদলায়নি রেপো রেট, তাহলে কি কমবে আপনার হোম লোনের ইএমআই?
বদলায়নি রেপো রেট, তাহলে কি কমবে আপনার হোম লোনের ইএমআই?
Invest in SIP: মাসে ২০ হাজার টাকা বেতন? সঠিক পরিকল্পনায় SIP করলেই কিন্তু জমাতে পারবেন ১ কোটি টাকা
মাসে ২০ হাজার টাকা বেতন? সঠিক পরিকল্পনায় SIP করলেই কিন্তু জমাতে পারবেন ১ কোটি টাকা
FD Interest Rates : ৩ বছরের এফডিতে আপনি পাবেন ৮.৩ শতাংশ পর্যন্ত সুদ, এই ব্য়াঙ্কগুলিতে বাম্পার ইন্টারেস্ট
৩ বছরের এফডিতে আপনি পাবেন ৮.৩ শতাংশ পর্যন্ত সুদ, এই ব্য়াঙ্কগুলিতে বাম্পার ইন্টারেস্ট

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget