এক্সপ্লোর

Gautam Adani Fraud Case: ঘুষ ও দুর্নীতির অভিযোগ নস্যাৎ করল আদানি গ্রুপ, আইনি সহায়তা নেবে সংস্থা

Adani Group: আদানি গ্রুপের মুখপাত্র জানিয়েছেন মার্কিন বিচার বিভাগ ও মার্কিন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আদানি গ্রিনের পরিচালকদের বিরুদ্ধে যে ঘুষ ও দুর্নীতির অভিযোগ এনেছে তা ভিত্তিহীন।

Gautam Adani Allegations: গৌতম আদানি এবং আদানি গ্রুপের সমস্ত ডিরেক্টরদের বিরুদ্ধে মার্কিন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের করা অভিযোগ সম্পূর্ণ প্রত্যাখ্যান করেছে আদানি গ্রুপ। এই গ্রুপের (Adani Group) মুখপাত্র আজ বৃহস্পতিবার ২১ নভেম্বর সংবাদসংস্থার উদ্দেশে একটি বিবৃতি জারি করে স্পষ্টই জানিয়েছেন এই যে অভিযোগ (Gautam Adani) আদপে সম্পূর্ণ ভিত্তিহীন এবং এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। আদানি গ্রুপ জানিয়েছে এই অভিযোগের বিরুদ্ধে সমস্ত রকম আইনি সহায়তা নেবে সংস্থা।

অভিযোগ অস্বীকার করেছে আদানি গ্রুপ

আদানি গ্রুপের মুখপাত্র আজ বৃহস্পতিবার ২১ নভেম্বর বিবৃতি জারি করে জানিয়েছেন মার্কিন বিচার বিভাগ এবং মার্কিন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আদানি গ্রিনের পরিচালকদের বিরুদ্ধে যে ঘুষ ও দুর্নীতির অভিযোগ এনেছেন তা সম্পূর্ণ ভিত্তিহীন এবং সেই অভিযোগ কঠোরভাবে নস্যাৎ করা হয়েছে। মার্কিন বিচার বিভাগের তরফে জানানো হয়েছে যে সমস্ত অভিযোগ আনা হয়েছে গৌতম আদানি সহ আরও ৭ জনের বিরুদ্ধে তা একান্তই অভিযোগ এবং দোষী প্রমাণিত না হওয়া পর্যন্ত সন্দেহভাজন সকলকেই নিরপরাধ বলেই মানা হবে। এই অভিযোগের সমাধানের জন্য সমস্ত রকম আইনি সহায়তা নেওয়া হবে আদানি গ্রুপের পক্ষ থেকে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, আদানি গ্রুপ সর্বদা অনুশাসন, স্বচ্ছতা এবং সর্বোচ্চ নিয়ামকের সম্মতি নিয়ে নিজেদের মান বজায় রাখতে বদ্ধপরিকর ছিল। সমস্ত স্টেকহোল্ডার, সহযোগী, কর্মীদের জানানো হয়েছে যে এই সংস্থা সম্পূর্ণ আইন মেনেই কার্যক্রম পরিচালনা করে থাকে, আইনবিরোধী কোনো কর্মকান্ডে আদানি গ্রুপ জড়িত নয়।

স্টক এক্সচেঞ্জকে বিবৃতি

এর আগেই মার্কিন বিচার বিভাগের আনা এই অভিযোগের ভিত্তিতে ব্যাখ্যা চেয়েছিল স্টক এক্সচেঞ্জ আর তার জবাবে রেগুলেটরি ফাইলিংয়ের অধীনে বিবৃতি দিয়েছিল আদানি গ্রিন এনার্জি সংস্থা। সেখানেই বলা হয় যে আদানি গ্রিন এনার্জি ৬০০ মিলিয়ন ডলারের মার্কিন বন্ড আনার পরিকল্পনা রদ করেছে।

আসল ঘটনা কী ?

আমেরিকার নিউইয়র্ক আদালতে গৌতম আদানি সহ ৭ জনের বিরুদ্ধে ২২৫০ কোটি টাকার ঘুষ ও দুর্নীতির অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়েছে যে গৌতম আদানি এবং আদানি গ্রিনের পরিচালকরা মার্কিন মুলুকে আগামী ২০ বছরে ২ বিলিয়ন ডলার মূল্যের সৌরবিদ্যুৎ কেন্দ্রের বরাত পেতে আধিকারিকদের ২৫০ মিলিয়ন ডলার ঘুষ দিয়েছেন।  

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: Adani Group: ৬০০ মিলিয়ন ডলারের বন্ড রদ, ঘুষ দেওয়ার অভিযোগ নিয়ে কী জানাল আদানি গ্রুপ ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

PPF Investment : PPF-এ মাসে ৫ হাজার জমিয়ে পেতে পারেন ৩ কোটি, হিসেব রইল এখানে
PPF-এ মাসে ৫ হাজার জমিয়ে পেতে পারেন ৩ কোটি, হিসেব রইল এখানে
Best Stocks To Buy : সোমবার বাজারে তোলপাড় ফেলতে পারে এই তিন স্টক, বলছেন বাজার বিশেষজ্ঞরা
সোমবার বাজারে তোলপাড় ফেলতে পারে এই তিন স্টক, বলছেন বাজার বিশেষজ্ঞরা
Online Scam: আপনার সঙ্গে অনলাইন স্ক্যাম হলে টাকা কি আপনার ব্যাঙ্ক দেবে? নাকি আপনারই পকেট থেকে যাবে?
আপনার সঙ্গে অনলাইন স্ক্যাম হলে টাকা কি আপনার ব্যাঙ্ক দেবে? নাকি আপনারই পকেট থেকে যাবে?
UPI Transactions : UPI ব্যবহার করতে কি টাকা দিতে হবে ? যা জানিয়ে দিল কেন্দ্র...
UPI ব্যবহার করতে কি টাকা দিতে হবে ? যা জানিয়ে দিল কেন্দ্র...

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget