এক্সপ্লোর

IPO Alert: বিনিয়োগকারীদের নজরে এই IPO, লিস্টিংয়ের দিনেই ৫০ শতাংশ মুনাফার ইঙ্গিত

Ganesh Limited Infraworld Limited IPO: গণেশ ইনফ্রাওয়ার্ল্ড লিমিটেড সংস্থার আইপিও বাজারে আসার প্রথম দিনেই ১.৪৮ গুণ সাবস্ক্রিপশন এসেছে। খুচরো বিনিয়োগকারীদের মধ্যে এই আইপিওর সাবস্ক্রিপশন হয়েছে ২.৪৩ গুণ।

Ganesh Infraworld IPO: ভারতের শেয়ার বাজারে প্রবল উত্থান পতনের মাঝেই একটি আইপিও বিনিয়োগকারীদের মুখে হাসি ফোটাচ্ছে। এই আইপিওর বর্তমান জিএমপি বলছে আইপিওর লিস্টিং হলে বিনিয়োগকারীদের ৪৮ শতাংশ (IPO Listing) মুনাফা হবে একদিনেই। লিস্টিংয়েই পকেট ভরবে বিনিয়োগকারীদের। আইপিওর (Ganesh Infraworld IPO) নাম গণেশ ইনফ্রাওয়ার্ল্ড লিমিটেড আইপিও। এই আইপিওতে (IPO Alert) বিনিয়োগ করার শেষ দিন ছিল গতকাল ৩ ডিসেম্বর, আর এই আইপিওর সাবস্ক্রিপশন শুরু হয়েছিল ২৯ নভেম্বর।

প্রথম দিনেই এসেছে ১.৪৮ গুণ সাবস্ক্রিপশন

গণেশ ইনফ্রাওয়ার্ল্ড লিমিটেড সংস্থার আইপিও বাজারে আসার প্রথম দিনেই ১.৪৮ গুণ সাবস্ক্রিপশন এসেছে। খুচরো বিনিয়োগকারীদের মধ্যে এই আইপিওর সাবস্ক্রিপশন হয়েছে ২.৪৩ গুণ, একইসঙ্গে অপ্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা এই আইপিওতে বিড করেছেন ১.২৪ গুণ। এই আইপিওতে সম্পূর্ণ নতুন শেয়ার ছাড়া হবে ১.১৮ কোটি যার মোট মূল্য রয়েছে ৯৮.৬ কোটি টাকা।

জিএমপি কত চলছে

গণেশ ইনফ্রাওয়ার্ল্ডের বর্তমান জিএমপি সম্পর্কে বলতে গেলে ২ ডিসেম্বর এই জিএমপি ছিল ৪০। অর্থাৎ এই আইপিওর লিস্টিং হলে প্রায় ৪৯ শতাংশ মুনাফার ইঙ্গিত রয়েছে। প্রতি শেয়ারে ৪০ টাকার মুনাফা হবে বিনিয়োগকারীদের। এই আইপিওতে প্রতি শেয়ারের প্রাইসব্যান্ড রাখা হয়েছে ৭৮ থেকে ৮৩ টাকার মধ্যে।

সংস্থার ব্যবসা

গণেশ ইনফ্রাওয়ার্ল্ড লিমিটেড সংস্থা মূলত ইন্ডাস্ট্রিয়াল কনস্ট্রাকশন প্রজেক্ট, রেসিডেনশিয়াল ও কমার্শিয়াল বিল্ডিং, পাওয়ার প্রজেক্ত, রোড কনস্ট্রাকশন, রেল রোড ইনফ্রাস্ট্রাকচার, ওয়াটার সাপ্লাই ইত্যাদি কাজের সঙ্গে যুক্ত। ২০২৪ অর্থবর্ষে এই সংস্থার রাজস্ব আদায় হয়েছে ৫১.২৬ কোটি টাকার এবং কর বাদ দিয়ে মুনাফা হয়েছে ৩.৯৮ কোটি টাকার।

( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: Multibagger Stock: এক বছরে ৪০ হাজার টাকা থাকলে পেতেন ১২ লাখ, এই মাল্টিব্যাগার স্টকের নাম জানেন ?

সেরা শিরোনাম

Canva Layoffs : দীপাবলির আগেই হাজারের বেশি কর্মী ছাঁটাই করল এই কোম্পানি, ক্ষতিপূরণ বাবদ ম্যাকবুক, ৬ মাসের বেতন
দীপাবলির আগেই হাজারের বেশি কর্মী ছাঁটাই করল এই কোম্পানি, ক্ষতিপূরণ বাবদ ম্যাকবুক, ৬ মাসের বেতন
Stock Market Jumped: এক ঘণ্টায় ৭ লাখ কোটি টাকা বিনিয়োগকারীদের অ্য়াকাউন্টে, ভারতের শেয়ার বাজারে রকেট গতি
এক ঘণ্টায় ৭ লাখ কোটি টাকা বিনিয়োগকারীদের অ্য়াকাউন্টে, ভারতের শেয়ার বাজারে রকেট গতি
Gold Price: ধনতেরসের আগে সোনার দাম পৌঁছল রেকর্ড উচ্চতায়? না কি কমল অনেকটাই? আজ কত হল?
ধনতেরসের আগে সোনার দাম পৌঁছল রেকর্ড উচ্চতায়? না কি কমল অনেকটাই? আজ কত হল?
Stock Market Cheers : খুলতেই ১৪০০ পয়েন্ট লাফাল শেয়ার বাজার, আমেরিকার মিডটার্মে ট্রাম্প ধাক্কা খেতেই দুরন্ত ছুট
খুলতেই ১৪০০ পয়েন্ট লাফাল শেয়ার বাজার, আমেরিকার মিডটার্মে ট্রাম্প ধাক্কা খেতেই দুরন্ত ছুট

ভিডিও

Census 2027: ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে জনগণনার কার্যক্রম, রাজ্যে পিছোচ্ছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক
Firhad Hakim |
Strait of Hormuz: ভারতের জন্য সুখবর! পণ্যবাহী জাহাজের জন্য হরমুজ প্রণালী খুলল ইরান
Baduria TMC-BJP Clash | তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান ঘিরে প্রকাশ্য়ে বিজেপির গোষ্ঠীকোন্দল
Suvedu Adhikari on DA |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget