এক্সপ্লোর

Stock Market: ধস নামল বাজারে, দিনের শুরুতেই ১২০০ পয়েন্ট ভাঙল সেনসেক্স- কোন কোন শেয়ারে নজর ?

Stock Market Crash: ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের নিফটি ৫০ সূচক ৩৪৪.০৫ পয়েন্ট পড়ে ২৫,৪৫২.৮৫-এর স্তরে খুলেছিল আজকের সকালে। ১.৩৩ শতাংশ ধস নেমেছে নিফটিতেও। ক্রমেই ভাঙছে নিফটি সূচক।

Sensex Today: ইরান ইজরায়েলের যুদ্ধ শুরু হয়ে গিয়েছে। আর তার প্রভাব পড়ছে দেশের বাজারেও। আজ বৃহস্পতিবার ৩ অক্টোবর বাজার খুলতেই বিরাট ধস নামে সূচকে। এক ধাক্কায় ১২০০ পয়েন্ট ভেঙে যায় সেনসেক্স (Stock Market Crash)। ১.৫০ শতাংশ পড়ে সকালের সেশনেই সেনসেক্স চলে আসে ৮৩০০২.৭৯-এর স্তরে। মূলত দুটি কারণে এই বড় ধস (Share Market) নেমেছে আজকের বাজারে। ফিউচারস অ্যান্ড অপশনস নিয়ে সেবির নতুন ফ্রেমওয়ার্ক এবং ইরান ইজরায়েলের যুদ্ধের আবহ এই নিয়েই বাজার টালমাটাল।

নিফটি ৫০ সূচকে কী অবস্থা

ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের নিফটি ৫০ সূচক ৩৪৪.০৫ পয়েন্ট পড়ে ২৫,৪৫২.৮৫-এর স্তরে খুলেছিল আজকের সকালে। ১.৩৩ শতাংশ ধস নেমেছে নিফটিতেও। ক্রমেই ভাঙছে নিফটি সূচক। অন্যদিকে ব্যাঙ্ক নিফটিও সকালের সেশনে ৫০০-৬০০ পয়েন্ট নেমে এসেছিল।

নিফটির শেয়ারে কী হাল

ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক নিফটি ৫০-র মোট ৫০টি শেয়ারের মধ্যে আজ সকালে ৪৬টি শেয়ারেই পতন এসেছে। ইরান-ইজরালের যুদ্ধের প্রভাব এবং ফিউচারস-অপশনস নিয়ে সেবির নির্দেশ এই দুই কারণে পতনের আবহ রয়েছে আজকের বাজারে।

কেমন চলছে সেনসেক্স এবং নিফটি সূচক

এখন বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক সেনসেক্সের ৩০টি শেয়ারের মধ্যে ২২টি শেয়ারে পতন দেখা যাচ্ছে। শুধুমাত্র ৮টি শেয়ারের দাম বেড়েছে আজ। এর মধ্যে জে এস ডব্লিউ স্টিল, টাটা স্টিল, এনটিপিসি, এসবিআই, ইনফোসিস, আল্ট্রাটেক সিমেন্ট, সান ফার্মা, ইন্ডাসইন্ড ব্যাঙ্ক, টাইটান ইত্যাদি স্টকের দাম বাড়ছে আজ। অন্যদিকে এশিয়ান পেইন্টস, এল অ্যান্ড টি, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, কোটাক ব্যাঙ্ক, মারুতি, এইচডিএফসি ব্যাঙ্ক, অ্যাক্সিস ব্যাঙ্ক এবং বাজাজ ফিনসার্ভের শেয়ারের দাম কমছে এখন।

বাজার মূলধন কমেছে বম্বে স্টক এক্সচেঞ্জের

এখন বম্বে স্টক এক্সচেঞ্জের বাজার মূলধন ৪৭১.৮২ লক্ষ কোটি টাকা। বিনিয়োগকারীরা আজ সকালেই মাত্র ২০ মিনিটের মধ্যেই হারিয়েছেন ৫ লক্ষ কোটি টাকার সম্পদ। এর আগে বাজার মূলধন ছিল ৪৭৬ কোটি টাকারও বেশি।

কোন সেক্টরে কী হাল

নিফটি সূচকে আজকের বাজারে মিডিয়া, মেটাল ও ফার্মা সেক্টর ছাড়া অন্য সমস্ত সূচকেই পতন এসেছে। এফএমসিজি, ব্যাঙ্ক, অটো, রিয়েলটি, অয়েল অ্যান্ড গ্যাস ইত্যাদি সেক্টরে বিরাট পতন এসেছে এবং আইটি সূচকে সবথেকে বেশি পতন দেখা গিয়েছে।  

( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)

আরও পড়ুন: KRN IPO: ২০০ বারেরও বেশি সাবস্ক্রাইব হয়েছে, লিস্টিংয়ে আজ দুরন্ত লাভ দিতে পারে এই আইপিও

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকছে না, কী কী করলে টাকা পাবেন আপনি?
অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকছে না, কী কী করলে টাকা পাবেন আপনি?
SBI Har Ghar Lakhpati Scheme: প্রতি মাসে সামান্য সঞ্চয়েই এবার লাখ টাকার সঞ্চয় সহজেই, SBI-এর এই স্কিমে এবার বাজিমাত
প্রতি মাসে সামান্য সঞ্চয়েই এবার লাখ টাকার সঞ্চয় সহজেই, SBI-এর এই স্কিমে এবার বাজিমাত
Employees' Provident Fund Organisation: বিয়ে করলেই বাতিল হতে পারে আগে করা নমিনেশন, EPFO-এর নতুন এই নিয়ম জানেন কি?
বিয়ে করলেই বাতিল হতে পারে আগে করা নমিনেশন, EPFO-এর নতুন এই নিয়ম জানেন কি?
Invest to Make 1 Cr: দৈনিক ১০০ টাকা বিনিয়োগ, তাতেই হয়ে যাবেন কোটিপতি, শুধু এই ফর্মুলা জানলেই কেল্লাফতে
দৈনিক ১০০ টাকা বিনিয়োগ, তাতেই হয়ে যাবেন কোটিপতি, শুধু এই ফর্মুলা জানলেই কেল্লাফতে

ভিডিও

Malda News | মালদায় উদ্ধার কোটি কোটি টাকা, এত টাকার মালিক কে? ABP Ananda LIVE
Tulu Mondal | 'ক্রিমিনাল সিন্ডিকেট'-এর দায়িত্বে ছিল, এবার গ্রেফতার টুলুর ম্যানেজার | Birbhum News
Terrorist in Burdwan News | ইনস্টাগ্রামে 'ফাঁদ'! তরুণ তরুণীদের মগজ ধোলাই করত অর্পিতা?
Indranil Khan| মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টার সঙ্গে ব্যাডমিন্টন খেললেন ক্রীড়ামন্ত্রী | Subrata Gupta
Malda Money Recovered: কাঁড়ি কাঁড়ি টাকা, গুনতে আনা হল মেশিন, মালদায় উদ্ধার কত কোটি?| ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget