এক্সপ্লোর

UPI পিন দিলেই টাকা উধাও ! 'জাম্পড ডিপোজিট স্ক্যাম' নিয়ে মুখ খুলল কর্তৃপক্ষ, ভয় আছে কি ?

Online Money Transfer: যা নিয়ে এবার মুখ খুলেছে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI)। আপনার UPI কতটা সুরক্ষিত তা বলেছে তারা।  

 

Online Money Transfer: সাম্প্রতিক এই প্রতারণা (Money Fraud) ঘিরে ঘুম ছুটেছে দেশবাসীর। UPI পেমেন্ট সিস্টেমে জালিয়াতির ঘটনায় চিন্তা বেড়েছে আম আদমির। রিপোর্ট বলছে, দক্ষিণ ভারতে UPI পিন দিতেই উধাও হয়েছে টাকা। যা নিয়ে এবার মুখ খুলেছে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI)। আপনার UPI কতটা সুরক্ষিত তা বলেছে তারা।  

 জাম্পড ডিপোজিট স্ক্যাম ঘিরেই সব আতঙ্ক
 গত কয়েকদিন ধরেই শিরোনামে রয়েছে এই প্রতারণার ঘটনা। এখন UPI প্রস্তুতকারী সংস্থা ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI) এই বিষয়ে স্পষ্টীকরণ দিয়েছে। NPCI বলেছে, UPI প্ল্যাটফর্মে এখনও পর্যন্ত এমন কোনও জালিয়াতির ঘটনা রিপোর্ট করা হয়নি। NPCI জানিয়েছে, UPI হল একটি ডিভাইস ভিত্তিক পেমেন্ট সিস্টেম, যা ব্যবহারকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্টকে ব্যক্তির রেজিস্টার্ড মোবাইল নম্বর ও ডিভাইসের সঙ্গে সংযুক্ত করে। এটি সম্পূর্ণ নিরাপদ।

জাম্পড ডিপোজিট স্ক্যাম কী?
কয়েকদিন আগে তামিলনাড়ু পুলিশ এই বিষয়ে একটি সতর্কবার্তা ঘোষণা করেছিল। এই কেলেঙ্কারিতে সাইবার ঠগরা প্রথমে ওই ব্যক্তির অ্যাকাউন্টে কিছু টাকা পাঠায়। এর পরে, তারা অবিলম্বে সেই ব্যক্তির অ্যাকাউন্ট থেকে টাকা তোলার রিকোয়েস্ট সেন্ড করে। টাকা পাওয়ার পর লোকেরা সাধারণত তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করতে UPI অ্যাপ খোলে। এর জন্য, তারা তাদের পিন প্রবেশ করার সঙ্গে সঙ্গে প্রতারকদের টাকা তোলার রিকোয়েস্ট অনুমোদিত হয়ে যায় । যার ফলে অজান্তেই ওই ব্যক্তির অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে যায় টাকা। 

NPCI কী বলেছে?
NPCI তার বিবৃতিতে বলেছে , UPI প্ল্যাটফর্মে এমন কোনও ঘটনা ঘটেনি। মিডিয়া রিপোর্টে কিছু প্রযুক্তিগত ত্রুটির কথা বলা হয়েছে, যে কারণে ইউপিআই প্ল্যাটফর্ম নিয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি ও ভয় ছড়িয়েছে। UPI অ্যাপ বা কোনও ব্যাঙ্ক অ্যাপ খোলার মাধ্যমে কোনও লেনদেন অনুমোদিত হয় না। ব্যবহারকারী যদি তার UPI পিন না দেন, তাহলে কোনও লেনদেন সম্পন্ন করা যাবে না। ব্যবহারকারীরা কেবল নিজেরাই এখানে লেনদেন করতে পারবেন। 

NPCI বলেছে যে কোনও বহিরাগত দল কোনও ব্যবহারকারীর অ্যাকাউন্ট থেকে টাকা তোলার অনুরোধ করতে পারে না। শুধুমাত্র ব্যবহারকারী কোনও লেনদেন বা টাকা তুলতে পারে। শুধুমাত্র পিন নম্বর দিলেই কোনও টাকা তোলার রিকোয়েস্ট অনুমোদিত হয় না।

আরও পড়ুন এখানে:  Cyber Fraud: এবার সুপ্রিম কোর্টের নামে জালিয়াতি, এই ধরনের ওয়েবসাইট থেকে সাবধান ! খালি হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট

সেরা শিরোনাম

Gold Price Today: কলকাতায় সোনার দামে বড় বদল! পুজো শুরুর আগে ২২ ক্যারেটের বিক্রির দর কত?
কলকাতায় সোনার দামে বড় বদল! পুজো শুরুর আগে ২২ ক্যারেটের বিক্রির দর কত?
Starlink VS Jio VS Airtel : Jio, Airtel-এর থেকে সস্তা হবে স্টারলিঙ্কের প্ল্যান ? মাসে কত পড়বে, হিসেব কী বলছে ?
Jio, Airtel-এর থেকে সস্তা হবে স্টারলিঙ্কের প্ল্যান ? মাসে কত পড়বে, হিসেব কী বলছে ?
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget