এক্সপ্লোর

Rujira Banerjee: লেনদেন নিয়ে কিছু জানেন? টাকার উৎস কী? সাড়ে ৮ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ, ED-র দফতর থেকে বেরোলেন রুজিরা

SSC Case: ED সূত্রে জানা গিয়েছে, বুধবার সকাল থেকে মোট দু'দফায় জিজ্ঞাসাবাদ করা হয় রুজিরাকে।

কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে (Rujira Banerjee) জিজ্ঞাসাবাদ করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। নিয়োগ দুর্নীতিতে এই প্রথম জিজ্ঞাসাবাদ করা হল রুজিরাকে। দীর্ঘ সাড়ে আট ঘণ্টা ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ করল ED.  ED সূত্রে খবর, মূলত লিপস অ্যান্ড বাউন্ডস নিয়েই তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। (SSC Case)

ED সূত্রে জানা গিয়েছে, বুধবার সকাল থেকে মোট দু'দফায় জিজ্ঞাসাবাদ করা হয় রুজিরাকে। এদিন তাঁর বয়ানও রেকর্ড করা হয়। প্রায় সাড়ে আট ঘণ্টা ধরে চলে ম্যারাথন জিজ্ঞাসাবাদ। লিপস অ্যান্ড বাউন্ডসের প্রাক্তন ডিরেক্টর রুজিরা বন্দ্যোপাধ্যায়। এই কোম্পানির সিইও অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাত সাড়ে ৭টা নাগাদ সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে যান রুজিরা।

এদিন সকাল ১১টা বাজার আগেই সল্টলেকের CGO কমপ্লেক্সে পৌঁছে যান রুজিরা। দুপুর পৌনে ১২টা নাগাদ শুরু হয় জিজ্ঞাসাবাদ। এর আগে, এই মামলায় তদন্তকারী অফিসার মিথিলেশ কুমার মিশ্রকে সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অমৃতা সিন্হা। আদালতের নির্দেশেই মুকেশ কুমার নামে এক নতুন অফিসারকে এই মামলার IO হিসেবে অ্যাপয়েন্ট করে। সেই মুকেশ কুমার এবং এক মহিলা অফিসার এদিন রুজিরাকে জিজ্ঞাসাবাদ করে বলে ইডি সূত্রে খবর।

চলতি বছরের ২১ অগাস্ট, লিপস অ্যান্ড বাউন্ডসের আলিপুরের অফিসে টানা ১৮ ঘণ্টা ধরে অভিযান চালিয়েছিল ইডি। তল্লাশিতে ১ হাজার পাতার নথি উদ্ধার হয় বলে জানা যায়। ইডি সূত্রে দাবি, তাতে বেশ কিছু তথ্য-প্রমাণ মিলেছে। সন্দেহজনক লেনদেন চোখে পড়ে। সেই সবের ভিত্তিতেই তলব করা হয় রুজিরা কে।

আরও পড়ুন: Kolkata News: 'TMC-র সঙ্গে গোপন সম্পর্ক'-র পর্দাফাঁস ? দলের নেতাকেই কাঠগড়ায় তুললেন BJP কর্মীরা

ইডি সূত্রে খবর, এদিন রুজিরা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করা হয়, কোন সাল থেকে কত সাল পর্যন্ত তিনি লিপস অ্যান্ড বাউন্ডসের ডিরেক্টর ছিলেন? কোম্পানির ডিরেক্টর হিসেবে তাঁর কী ভূমিকা ছিল? কী ধরনের পরিষেবা দেয় লিপস অ্যান্ড বাউন্ডস? ডিরেক্টর হিসেবে কোম্পানির আর্থিক লেনদেনের বিষয়ে তিনি কিছু জানেন কিনা? লিপস অ্যান্ড বাউন্ডের আর কতগুলি সহযোগী সংস্থা আছে? তিনি ওই কোম্পানিতে কোনও বিনিয়োগ করেছিলেন কিনা? করে থাকলে, সেই টাকার উৎস কী?

এর আগে, একই মামলায় গত  ৬ অক্টোবর অভিষেকের মা লতা বন্দ্যোপাধ্যায় এবং ৭ অক্টোবর অভিষেকের বাবা অমিত বন্দ্যোপাধ্যায়কে তলব করে ED. ৯ অক্টোবর সংস্থার CEO অভিষেক এবং এদিন তাঁর স্ত্রী রুজিরাকে তলব করেছিল ED। বাকিরা কেউ হাজিরা না দিলেও, অভিষেক-পত্নী এদিন ইডির জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলেন।

এ প্রসঙ্গে তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ বলেন, "অভিষেক বন্দোপাধ্যায়কে নিশানা করে যে চক্রান্ত চলছে, তার জন্যই রুজিরাকে ডাকা৷ আগে চার বার গিয়েছেন, এবার পাঁচ বার হল৷ এসব করে লাভ হবে না৷ অভিষেককে আসলে ভয় পাচ্ছেন৷ অভিষেক বিজেপি-র গলার কাঁটা। রুজিরা তদন্তে সহযোগিতাই করছেন৷"

অতীতে কয়লা পাচার মামলায় অভিষেক-জায়া রুজিরাকে একাধিকবার জিজ্ঞাসাবাজ করেছে দুই কেন্দ্রীয় সংস্থা।
২০২১ সালের ২৩ ফেব্রুয়ারি, অভিষেকের বাড়িতে গিয়ে, CBI তাঁর স্ত্রী রুজিরাকে জিজ্ঞাসাবাদ করে। ২০২২-এর ১৪ জুন ফের শান্তিনিকেতনে গিয়ে রুজিরাকে সাত ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করে CBI। গত বছরের ২৩ জুন, কয়লা পাচার মামলায় প্রথমবার ED-র জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন অভিষেকের স্ত্রী। চলতি বছরের ৮ জুন, কয়লা পাচার মামলায় দ্বিতীয়বার অভিষেকের স্ত্রী রুজিরাকে সাড়ে তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে ED. নিয়োগ দুর্নীতি মামলায় এই প্রথম ED-র তলবে হাজিরা দিলেন রুজিরা। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : ফের বিজেপির বিক্ষোভের মুখে 'কালীঘাট-তৃণমূল'-এর সাংসদ সৌগত রায়
ফের বিজেপির বিক্ষোভের মুখে 'কালীঘাট-তৃণমূল'-এর সাংসদ সৌগত রায়
Calcutta High Court: কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
Mamata Banerjee: আইপ্যাকের অফিসে ইডির তল্লাশিতে বাধা, ফাইল চুরির অভিযোগ, সিবিআই তদন্তে আপত্তি নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের
আইপ্যাকের অফিসে ইডির তল্লাশিতে বাধা, ফাইল চুরির অভিযোগ, সিবিআই তদন্তে আপত্তি নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের
Annapurna Yojona : 'কালকের মধ্যে টাকা পেয়ে যাবেন' অন্নপূর্ণা-র টাকা নিয়ে কাদের বললেন মুখ্যমন্ত্রী ?
'কালকের মধ্যে টাকা পেয়ে যাবেন' অন্নপূর্ণা-র টাকা নিয়ে কাদের বললেন মুখ্যমন্ত্রী ?

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget