এক্সপ্লোর

Hindu Monk Arrest Update: 'যে ঘটনা ঘটেছে...', বাংলাদেশে হিন্দু সন্ন্যাসীর গ্রেফতারি নিয়ে তৃণমূলের অবস্থান স্পষ্ট করলেন অভিষেক

Bangladesh News: ISKCON-এর সন্ন্যাসীর গ্রেফতারির প্রতিবাদে উত্তাল বাংলাদেশ। তাঁর মুক্তির দাবিতে চট্টগ্রামে মিছিলের আগেই পুলিশের ধরপাকড় শুরু হয়েছে।

কলকাতা : সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস প্রভুর নিঃশর্ত মুক্তির দাবিতে পথে নেমেছে বিজেপি। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপির বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের দফতর অভিযান চলছে। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠতে শুরু করেছে, বাংলাদেশের পরিস্থিতি নিয়ে তৃণমূল কেন চুপ রয়েছে ? কেন কিছু বলছে না ? এনিয়ে বিজেপির তোলা অভিযোগের পরিপ্রেক্ষিতে এবার দলের অবস্থান স্পষ্ট করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে তাঁর সেই বিবৃতি পোস্ট করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ।

বাংলাদেশের ঘটনা প্রসঙ্গে এদিন অভিষেক বলেন, "প্রথমত এটা রাজ্যের বিষয় নয়। দেশের বিষয়। আন্তর্জাতিক বিষয়। আন্তর্জাতিক বিষয় হলে কেন্দ্রীয় সরকারের বিষয় যেহেতু, মানুষ কেন্দ্রীয় সরকারকে জনাদেশ দিয়েছে। আমরা আমাদের দলের অবস্থান একাধিকবার স্পষ্ট করেছি। যে কোনও আন্তর্জাতিক বিষয়ে কেন্দ্রীয় সরকার যে অবস্থান নেবে, সেটাকে দলগতভাবে তৃণমূল কংগ্রেস সমর্থন করবে দেশের স্বার্থে। কিন্তু, যে ঘটনা ঘটেছে একেবারে সমর্থনযোগ্য নয়। অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং নিন্দনীয়। আমি এতটুকু বলতে পারি।"

 


ISKCON-এর সন্ন্যাসীর গ্রেফতারির প্রতিবাদে উত্তাল বাংলাদেশ। তাঁর মুক্তির দাবিতে চট্টগ্রামে মিছিলের আগেই পুলিশের ধরপাকড় শুরু হয়েছে। ঠাকুরগাঁওয়ে সংখ্যালঘুদের প্রতিবাদ মিছিলে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। চট্টগ্রামের সরাইপাড়ায় আওয়ামি লিগের নেতা-কর্মীদের আটক করেছে পুলিশ। চট্টগ্রামে জরুরি অবস্থা চেয়ে আদালতে আবেদন জানান এক আইনজীবী। অ্যাটর্নি জেনারেলকে ডেকে সরকারের অবস্থান জানাতে বলল আদালত। এই পরিস্থিতিতে চট্টগ্রামে জামাতের বিরুদ্ধে সংখ্যালঘুদের ধর্মীয় প্রতিষ্ঠানে তাণ্ডবের অভিযোগ উঠেছে। বাংলাদেশ সেনার বিরুদ্ধেও সংখ্যালঘুদের উপরে অত্যাচারের অভিযোগ।

ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছে ভারত সরকার। বিদেশমন্ত্রকের তরফে বলা হয়েছে, বাংলাদেশ সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র চিন্ময়কৃষ্ণ দাসকে গ্রেফতার ও জামিন নাকচ করার বিষয়টিতে গভীর উদ্বেগের সঙ্গে দেখা হচ্ছে। বাংলাদেশে চরমপন্থী গোষ্ঠীর দ্বারা হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের উপর একাধিক হামলার ঘটনা ঘটেছে। সংখ্যালঘুদের বাড়িঘর ও ব্যবসায়িক প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ ও লুঠপাটের পাশাপাশি চুরি, ভাঙচুর, মূর্তি ও মন্দির ভাঙচুর করার একাধিক ঘটনা ঘটেছে।  আমরা বাংলাদেশ সরকারের কাছে হিন্দু ও সকল সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা ও শান্তিপূর্ণ সমাবেশ, মত প্রকাশের স্বাধীনতার অধিকার রক্ষা করার আর্জি জানাচ্ছি।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

সেরা শিরোনাম

Annapurna Yojana: ভেরিফিকেশনের পরও ‘অন্নপূর্ণা যোজনা’র টাকা ঢোকেনি, দিকে দিকে বিক্ষোভ, কান্নায় ভেঙে পড়লেন মহিলা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’
ভেরিফিকেশনের পরও ‘অন্নপূর্ণা যোজনা’র টাকা ঢোকেনি, দিকে দিকে বিক্ষোভ, কান্নায় ভেঙে পড়লেন মহিলা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’
CM Suvendu Adhikari:
" আজ থেকে"এই "বীমার ক্যাম্প করা হচ্ছে", বার্তা মুখ্যমন্ত্রীর, কাদের জন্য আর্থিক সাহায্য ঘোষণা ? “ ৯ লক্ষ টাকা করে দেওয়া হবে..”
Jadavpur University Tension: যাদবপুরের ‘দেশবিরোধী’ ছাত্রছাত্রীদের বাংলা ধোলাই? নিদান বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচির, বললেন, ‘পুরস্কৃত করব’
যাদবপুরের ‘দেশবিরোধী’ ছাত্রছাত্রীদের বাংলা ধোলাই? নিদান বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচির, বললেন, ‘পুরস্কৃত করব’
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? নামের নিচে এই লেখাগুলো দেখাচ্ছে না তো, কী করলে টাকা পাবেন?
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? নামের নিচে এই লেখাগুলো দেখাচ্ছে না তো, কী করলে টাকা পাবেন?

ভিডিও

Jadavpur University News: সংঘাতে ভাঙল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গর্বের প্রতীক! ভেঙে গেল JU-র এমব্লেম
JU Chaos: কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি? কী বললেন VC চিরঞ্জীব ভট্টাচার্য? | Jadavpur University
Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget