এক্সপ্লোর

Suvendu Adhikari: 'সিঙ্গুর ফ্লপ আন্দোলন, টাটাকে তাড়ানোয় সমর্থন ছিল না', বললেন শুভেন্দু; কী জবাব তৃণমূলের ?

TMC News: বিরোধী দলনেতার এই মন্তব্যের পাল্টা জবাব দিয়েছে শাসক দল।

নন্দীগ্রাম : 'সিঙ্গুর তো ফ্লপ আন্দোলন।' নন্দীগ্রাম দিবসে মন্তব্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর । তাঁর কথায়, টাটাকে তাড়ানোটা কোনও আন্দোলন নয়। কারো সমর্থন ছিল না। আমরাও যুক্ত হইনি।" বিরোধী দলনেতার এই মন্তব্যের পাল্টা জবাব দিয়েছে শাসক দল।

কী বলেছেন শুভেন্দু ?

এদিন বিরোধী দলনেতা বলেন, "১৪ মার্চ বদলে দেওয়া যায় না। বশ্যতা বিরোধী সংগ্রামের একটি ঐতিহাসিক দিন। শাসক সংবিধান রক্ষা করার পরিবর্তে যেভাবে তার ক্যাডার এবং পুলিশকে দিয়ে রাষ্ট্রীয় সন্ত্রাস করেছিল, তার ক্ষত-বিক্ষত এখানে চারিদিকে ছড়িয়ে আছে। ১৪ মার্চের পরের দিন ১৫ মার্চ একটি পুরো পুরুষশূন্য গ্রামের সব মহিলাকে শরীরিকভাবে অত্যাচার করা হয়েছিল। আমরা এই দিনটা পালন করি এবং শ্রদ্ধা জানাই। আন্দোলনের সঙ্গে যাঁরা ছিলেন, তাঁরা যে দলই করুন না কেন তাঁদেরও অনুরোধ, আসুন আজকের দিনে সবাই মিলে করুন ...রাজনীতির কোনও জায়গা নেই। কিন্তু, শাসক বদলেছে, ব্যবস্থা বদলায়নি। '১১-র আগেও যেভাবে নন্দীগ্রামের  জনগণ মিথ্যা মামলায় জর্জরিত হত, এখনও তিন মাসের বেশি চন্দন দাস, রাজকুমার মণ্ডলদের মতো অনেকেই...যে কোনও মৃত্যু দুঃখজনক। সেই মৃত্যুর সঙ্গে যাঁরা যুক্ত তাঁরা জেলে যাক। তাঁদের যাবজ্জীবন হোক। আমাদের কোনও আপত্তি নেই। আমরা এসব করি না। সনাতনীদের শরীরে এসব রক্ত নেই। কিন্তু, এই যে ভোটার লিস্ট ধরে ধরে, সিপিএম যা করত...এখানে এখনও সেই ব্যবস্থা চলছে। প্রায় ৪০০-র বেশি মামলা নন্দীগ্রামে, মূলত হিন্দুদের উপর হয়েছে। অত্যন্ত পরিতাপের বিষয় যে শহিদের উপর দাঁড়িয়ে...সিঙ্গুর তো ফ্লপ আন্দোলন। টাটাকে তাড়ানোটা কোনও আন্দোলন নয়। কারো সমর্থন ছিল না। আমরাও যুক্ত হইনি।"

এনিয়ে শুভেন্দুকে পাল্টা জবাব দিয়েছিল তৃণমূল। তৃণমূলের সোশাল মিডিয়া সেলের ইনচার্জ দেবাংশু ভট্টাচার্য বলেন, "টাটাকে তাড়ানোর ব্যাপারটা ছিল না। ব্যাপারটা ছিল অবৈধভাবে জমি অধিগ্রহণ...সেই জায়গা থেকে কৃষকদের অধিকার ফিরিয়ে দেওয়া। ৩১ অগাস্ট ২০১৬ সালে সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়ে প্রমাণ হয়ে গেছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সেদিনের দাবি সত্যি ছিল। জমি অধিগ্রহণ প্রক্রিয়া বেআইনি ছিল। স্বয়ং সর্বোচ্চ আদালত বলেছে। অর্থাৎ, মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোল কতটা সঠিক সেটা সুপ্রিম কোর্টে যেমন একদিকে জবাব দিয়েছে। স্বাভাবিকভাবে শুভেন্দু অধিকারীর বক্তব্য কোনও আন্দোলনকারীর বক্তব্য হতে পারে না।  একজন স্বার্থান্বেষী ব্যক্তির বক্তব্য। নন্দীগ্রাম আন্দোলনেও মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই শুভেন্দু অধিকারী যুক্ত হয়েছিলান। তাও তিনি প্রথম দিকে যাননি। অনেক পরের দিকে এসেছিলেন। সেটা পূর্ব মেদিনীপুরের মানুষও জানেন। ফলে, স্বাভাবিকভাবেই আমরা বলতে চাই শুভেন্দু অধিকারীর এই সমস্ত বক্তব্য রাজনীতিক হিসাবে। আমরা মনে করি, একজন প্রকৃত আন্দোলনকারী হিসাবে তিনি যদি একথা বলে থাকেন, সে বক্তব্য সমীচিন নয়।"

সেরা শিরোনাম

Biman Bhattacharya: প্রাতিষ্ঠানিক দুর্নীতি কমিশনের নজরে এবার বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়
প্রাতিষ্ঠানিক দুর্নীতি কমিশনের নজরে এবার বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়
Lawyer Attacked: কলকাতার ব্যাঙ্কশাল কোর্টে আইনজীবীদের একাংশের উপর হামলা, গ্রেফতার বিজেপি নেতা
কলকাতার ব্যাঙ্কশাল কোর্টে আইনজীবীদের একাংশের উপর হামলা, গ্রেফতার বিজেপি নেতা
Bengali News Live: সিপিএম নেতা ও বর্ষীয়ান আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের পূর্ব যাদবপুরের বাড়িতে হামলা অভিযোগ
সিপিএম নেতা ও বর্ষীয়ান আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের পূর্ব যাদবপুরের বাড়িতে হামলা অভিযোগ
Bikash Ranjan Bhattacharya: বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়িতে 'হামলা', অভিযোগ ছোড়া হয় কাচের বোতল
বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়িতে 'হামলা', অভিযোগ ছোড়া হয় কাচের বোতল

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget