এক্সপ্লোর

Dengue Update: রাজ্যে আশঙ্কাজনক ডেঙ্গি পরিস্থিতি, গত ১ সপ্তাহে নতুন করে আক্রান্ত হয়েছেন ৫,৩৬৯ জন

ডেঙ্গির পজিটিভিটি রেট ১০ দশমিক ৫ থেকে বেড়ে হয়েছে ১২.৯। স্বাস্থ্য দফতরের রিপোর্টে দেখা যাচ্ছে, পুরসভাগুলির মধ্যে ডেঙ্গির প্রকোপ সবথেকে বেশি কলকাতা পুরসভা এলাকায়।

ঝিলম করঞ্জাই ও অনির্বাণ বিশ্বাস, কলকাতা: রাজ্যে (West Bengal) ডেঙ্গি (Dengue) পরিস্থিতি আরও উদ্বেগজনক। স্বাস্থ্য দফতরের (West Bengal Health Department) রিপোর্ট বলছে, গত এক সপ্তাহে ৫,৩৬৯ জন নতুন করে রাজ্যে ডেঙ্গি (Dengue) আক্রান্ত হয়েছেন। জেলার মধ্যে উত্তর ২৪ পরগনার (North 24 Pargana) ডেঙ্গি (Dengye) আক্রান্তের সংখ্যা সবথেকে বেশি। পুরসভাগুলির মধ্যে ডেঙ্গির প্রকোপ সবথেকে বেশি কলকাতা পুর এলাকায় (KMC)। 

স্বাস্থ্য দফতরের রিপোর্টে উদ্বেগ: উত্‍সবের মরশুমে ডেঙ্গি (Dengue) নিয়ে উদ্বেগ দিন দিন বাড়ছে।  স্বাস্থ্য দফতরের বৃহস্পতিবারের রিপোর্ট সেই উদ্বেগের মাত্রা আরও কয়েকগুণ বাড়িয়ে দিল। রিপোর্টে বলা হয়েছে, শুধু গত এক সপ্তাহে ৫ হাজার ৩৬৯ জন নতুন করে ডেঙ্গি আক্রান্ত হয়েছেন। জেলাগুলির মধ্যে উত্তর ২৪ পরগনায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা এক সপ্তাহে ১ হাজার থেকে বেড়ে হয়েছে ১ হাজার ২৫০। 

৪টি ওয়ার্ডে ডেঙ্গির প্রকোপ সবথেকে বেশি: ডেঙ্গির পজিটিভিটি রেট ১০ দশমিক ৫ থেকে বেড়ে হয়েছে ১২.৯। স্বাস্থ্য দফতরের রিপোর্টে দেখা যাচ্ছে, পুরসভাগুলির মধ্যে ডেঙ্গির প্রকোপ সবথেকে বেশি কলকাতা পুরসভা এলাকায়। ১০১,  ১০৯, ১১২ ও ১২১- এই চারটি ওয়ার্ডে ডেঙ্গির প্রকোপ সবথেকে বেশি। ১০৯ নম্বর ওয়ার্ডে আগে কোনও আক্রান্ত না থাকলেও, এক লাফে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বেড়েছে ১৫৪ শতাংশের বেশি। কলকাতার ডেঙ্গি পরিস্থিতি যে সন্তোষজনক নয়, তা মানছেন মেয়রও। 

কলকাতা পুরসভা মেয়র ফিরহাদ হাকিমের কথায়, ডেঙ্গি পরিস্থিতি সন্তোষজনক নয়। এখনও বেশ কিছু জায়গায় ডেঙ্গির প্রবণতা রয়েছে। পুরকর্মীদের পুজোর ছুটি বাতিলের মেয়াদ আরও বাড়ানো হয়েছে। কলকাতা পুরসভার যে ফিভার সেন্টারগুলি রয়েছে, তাতে রোগী আসার সংখ্যাও বেড়েছে। এই পরিস্থিতিতে স্বাস্থ্য ভবন বেশ কয়েকটি পুরসভার আধিকারিকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকও করেছে।  

বৃষ্টির প্রকোপে ডেঙ্গির উপদ্রব: চিকিত্‍সকদের মতে, বৃষ্টি না কমলে এখনই ডেঙ্গির প্রকোপ কমার সম্ভাবনা নেই। শিশুরোগ বিশেষজ্ঞ প্রভাসপ্রসূন গিরি বলছেন, বৃষ্টি চলছে, নিম্নচাপ হচ্ছে। তার সঙ্গে খুঁটির গর্ত, মণ্ডপের আশপাশে মেলা- এগুলো সরানো না হলে ডেঙ্গির প্রকোপ নিম্নমুখি হবে না। নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত ডেঙ্গির প্রকোপ কমার সম্ভাবনা নেই, তবে চিকিত্‍সকরা জানাচ্ছেন, ডেঙ্গি আক্রান্ত শিশুদের অনেকের ক্ষেত্রে পরিস্থিতি খুব একটা হাতের বাইরে যাচ্ছে না। 

প্রভাসপ্রসূন গিরি আরও বলেছেন, এবার ডেঙ্গিতে আক্রান্ত সিশুদের মধ্যে সঙ্কটজনক শিশুর সংখ্যা কম। হয়ত অভিভাবকরা সচেতন হয়ে আগে আসছেন। এখন যে ভ্যারিয়েন্ট দেখা যাচ্চে এখানে, তা হয়ত শিশুদের ওপর অতটা ক্ষতিকারক প্রভাব ফেলছে না। এখন তাই ডেঙ্গির প্রকোপ কমাতে বৃষ্টি থামার অপেক্ষা। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Chandranath Rath Murder : চন্দ্রনাথ রথ খুনে সিবিআই চার্জশিটে দুই বিজেপি কর্মীর নাম, দিলীপ বললেন 'সবথেকে খারাপ লোকেরা...'
চন্দ্রনাথ রথ খুনে সিবিআই চার্জশিটে দুই বিজেপি কর্মীর নাম, দিলীপ বললেন...
Madan Mitra on Abhishek Banerjee: 'সেটিং'-এর অভিযোগ সত্যি? অভিষেকের সঙ্গে কথা নিয়ে বিস্ফোরক মদন মিত্র, অস্বীকার করলেন না কুণাল ঘোষও!
'সেটিং'-এর অভিযোগ সত্যি? অভিষেকের সঙ্গে কথা নিয়ে বিস্ফোরক মদন মিত্র, অস্বীকার করলেন না কুণাল ঘোষও!
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
West Bengal Live News Update: বিদেশ যাত্রা নিয়ে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়
বিদেশ যাত্রা নিয়ে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget