এক্সপ্লোর

Dolyatra 2024: রঙিন চুল থেকে ভূতের মুখোশ, দোলের আগে ক্রেতাদের ভিড় হাওড়ার রঙের দোকানগুলিতে..

Howrah Dol Colour Shop: রঙিন চুল, নানা ধরণের ভুতের মুখোশ, পিচকারী এবং রঙিন টুপি রমরমিয়ে বিক্রি হচ্ছে হাওড়ায়...

সুনীত হালদার, হাওড়া: এবারের দোলে (Dolyatra 2024) সাধারণ আবিরের চেয়ে ভেষজ আবিরের চাহিদা বেশি। দোলের আনন্দ চেটেপুটে উপভোগ করতে ৮ থেকে ৮০ সবাই ভিড় করছেন রংয়ের দোকানে। হাওড়ায় দেদার বিক্রি হচ্ছে রং। 

হাওড়া শহর এলাকায় বড় বড় বাজারের সামনে স্থায়ী বা অস্থায়ী দোকানগুলিতে জমে উঠেছে হোলির কেনাকাটা। উত্তর হাওড়ার সালকিয়া হরগঞ্জ বাজার, মধ্য হাওড়ার কালিবাবুর বাজার, কদমতলা বাজার, জি টি রোড সন্ধ্যাবাজার বা শিবপুর এলাকায় একই ছবি চোখে পড়বে। দোল বা হোলি উপলক্ষ্যে বিক্রেতারা রংয়ের পাশাপাশি হরেকরকম আইটেম সাজিয়ে বসেছেন।  ক্রেতারা জানিয়েছেন পকেটের পয়সা একটু বেশি খরচ হলেও তারা স্বাস্থ্যের কারণে ভেষজ রং এবং আবীর তাদের প্রথম পছন্দ।

সোমবার দোল। তার আগে হাওড়া শহর জুড়ে জমে উঠেছে দোলের কেনাকাটা। গত এক সপ্তাহ জুড়ে হাওড়া শহর এলাকার বেশ কয়েকটি বড় বাজারের সামনে বিক্রেতারা রংয়ের পসরা সাজিয়ে বসেছেন। রাসায়নিক রং এবং আবিরের পাশাপাশি ভেষজ রং এবং আবির বেশ ভালোই বিক্রি হচ্ছে। একইসঙ্গে রঙিন চুল, নানা ধরণের ভুতের মুখোশ, পিচকারী এবং রঙিন টুপি রমরমিয়ে বিক্রি হচ্ছে।

তবে বেশিরভাগ ক্রেতারা জানিয়েছেন রাসায়নিক রং ব্যবহার করলে তাদের চর্ম রোগের সম্ভাবনা আছে। শরীর থেকে রং মুছতেও অনেক সময় লাগে। তাই স্বাস্থ্যের কারণে এবারে তারা ভেষজ রং এবং আবির বেশি কিনছেন। বিপ্লব ভট্টাচার্য নামে সাঁকরাইলের চুনাভাটি এলাকায় এক রং বিক্রেতা বলেন, 'গত ১২ বছর ধরে বাড়তি লাভের আশায় দোলের সময় রঙের ব্যবসা করি। ১২ রকমের আবির বিক্রি করছি। তবে এবারে ভেষজ রং বা আবিরের চাহিদা বেশি। ক্রেতারা একটু বেশি দাম দিয়ে ভেষজ আবীর কিনছেন। এর পেছনে স্বাস্থ্য সচেতনতা থাকতে পারে।'

আরও পড়ুন, ছেড়ে দেন ইসরোর অফার, গেট পরীক্ষায় প্রথম বর্ধমানের ছেলে 

এক ক্রেতা জানালেন, 'বছরের এক দিনই দোল খেলি। কিন্তু রাসায়নিক রং থেকে যদি চুলকানি বা অন্য ধরণের চর্মরোগ হয় তাতে বিপদের সম্ভাবনা আছে। তাই ডাক্তারের পরামর্শ মত ভেষজ রং কিনেছি।' কারণ যাই হোক না কেন এটাই সত্যি বাঙালি বসন্তকে মনে প্রাণে উপভোগ করতে রঙের উৎসবে মেতে ওঠে। বাড়ি বাড়ি দোল খেলার পাশাপাশি স্থানীয় ক্লাবগুলোর পক্ষ থেকেও দোল খেলার ব্যবস্থা করা হয়েছে। তাই রবি ঠাকুরের গানের সঙ্গে ভেষজ আবীর ছড়িয়ে মন রাঙিয়ে নেওয়ার প্রস্তুতি এখন তুঙ্গে। 

সেরা শিরোনাম

West Bengal Live Blog: দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
CM Suvendu Adhikari: মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Suvendu Adhikari: কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget