এক্সপ্লোর

Suvendu Adhikari:সকালে শহিদ স্মরণে হাজির থাকলেও শুভেন্দুর কর্মসূচিতে গরহাজির নেতাইকাণ্ডে শহিদ ৩ জনের পরিবারের সদস্যরা

Netai Incident:সকালে তৃণমূল নেতাদের উপস্থিতিতে, শহিদ স্মরণে হাজির থাকলেও, সন্ধ্য়ায়, শুভেন্দু অধিকারীর কর্মসূচিতে উপস্থিত হলেন না, নেতাইকাণ্ডে শহিদ ৩ জনের পরিবারের কেউ। আর এনিয়েই উঠেছে রাজনৈতিক বিভাজনের অভিযোগ।

সৌমেন চক্রবর্তী, বিটন চক্রবর্তী ও অমিতাভ রথ, নেতাই: সকালে তৃণমূল নেতাদের উপস্থিতিতে, শহিদ স্মরণে হাজির থাকলেও, সন্ধ্য়ায়, শুভেন্দু অধিকারীর (suvendu adhikari in netai) কর্মসূচিতে উপস্থিত হলেন না, নেতাইকাণ্ডে শহিদ ৩ জনের পরিবারের কেউ। আর এনিয়েই উঠেছে রাজনৈতিক বিভাজনের অভিযোগ। এদিকে, লালগড়ে অনুমতি না থাকা সত্ত্বেও শুভেন্দুর মোমবাতি মিছিলের অভিযোগ তুলে, হাইকোর্টে রিপোর্ট দিতে চলেছে ঝাড়গ্রাম পুলিশ। 

বিতর্ক...
শহিদ দিবস পালন ঘিরে যখন তৃণমূল ও বিজেপির বাগ্‍‍যুদ্ধে সরগরম হয়ে উঠল নন্দীগ্রাম, তখন, নেতাইয়ে উঠল শহিদ পরিবারের মধ্য়ে রাজনৈতিক বিভাজনের অভিযোগ! রবিবার সকালে, তৃণমূল নেতাদের উপস্থিতিতে যেখানে হাজির হলেন, শহিদ পরিবারের সমস্ত প্রতিনিধিরা, সেখানে, সন্ধেয়, শুভেন্দু অধিকারীর কর্মসূচিতে অনুপস্থিত রইল ৩ শহিদের পরিবার। নেতাইকাণ্ডে নিহত অরূপ পাত্রের দাদা কার্তিক পাত্রের দাবি, 'আমাকে ডেকেছিল। যাইনি। এমনিই যাইনি।' ২০১১ সালের ৭ জানুয়ারি নেতাইয়ের বুকে ঘটে যায় ভয়ঙ্কর ঘটনা। সিপিএম কর্মী রথীন দণ্ডপাটের বাড়ি থেকে ছোড়া গুলিতে মারা যান ৯ জন গ্রামবাসী। আহত হন অন্তত ২৮ জন৷ প্রতি বছর এই দিনটিতে, নেতাই গ্রামে নিহতদের স্মৃতির উদ্দেশে স্মরণ সভার আয়োজন করে শহিদ স্মৃতিরক্ষা কমিটি। সেখানে উপস্থিত থাকেন তৃণমূলের নেতারা। এদিকে, তৃণমূল থেকে বিজেপিতে যাওয়ার পর, প্রতিবছর আলাদাভাবে, নেতাই গ্রামে গিয়ে, নিহতদের শ্রদ্ধা জানান শুভেন্দু অধিকারী। কিন্তু গত বছর ৭ জানুয়ারি নেতাই যাওয়ার পথে পুলিশ বাধার দেয় বলে অভিযোগ তোলেন বিরোধী দলনেতা। এবার তাই আগেভাগেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় বিজেপি শিবির। সেই মতো, শুভেন্দুকে, রবিবার, ৫টা থেকে ৬টা, ১ ঘণ্টা নেতাইয়ে থাকার অনুমতি দেয় হাইকোর্ট। এদিন, বিকেল ৫টাতেই লালগড়ের নেতাই গ্রামে পৌঁছে যান শুভেন্দু। শহিদ বেদি গঙ্গাজল দিয়ে ধুয়ে দেন। শহিদ পরিবারের হাতে তুলে দেন অর্থ সাহায্য়।
পরে বলেন, 'আমি কোনও পলিটিক্য়াল কথা বলিনি। এখানে এসেছি। শ্রদ্ধা জানিয়েছি। নিজের রুমাল দিয়ে মুছে দিয়েছি। ওরা খাইয়েছে রুটি, আলুর তরকারি, বেগুন ভাজা খেয়েছি। আমি তো ওদের কুটুম্ব।' তবে শুভেন্দু অধিকারীর এই কর্মসূচিতে অন্য় শহিদ পরিবারের সদস্য়রা গেলেও, যাননি, সেদিনের ঘটনায় নিহত, শ্য়ামানন্দ ঘড়াই, সৌরভ ঘড়াই ও অরূপ পাত্রের পরিবারের কোনও সদস্য়। কিন্তু সকালে, তৃণমূলের কল্য়াণ বন্দ্য়োপাধ্য়ায়, জয়প্রকাশ মজুমদারের উপস্থিতিতে যে সভা হয়েছে, তাতে তাঁরা উপস্থিত ছিলেন। নেতাইকাণ্ডে নিহত সৌরভ ঘড়াইয়ের স্ত্রী শম্পা ঘড়াই অবশ্য বললেন, 'আমাকে ২ পক্ষই ডেকেছিল। সকালে গিয়েছিলাম। বিকেলে সময় হয়নি।' শুভেন্দু অনুগামী বলে পরিচিত সংকীর্তন রায় বলেন, 'সকলকে ডাকা হয়েছিল। ৩ জন আসেনি। বাকিা এসেছে।সকলকে ডাকা হয়েছে। কেউ কেন আসেনি, জানি না।' এদিকে, এদিন নেতাইয়ের শহিদদের উদ্দেশ্য়ে শ্রদ্ধা জানানোর পর, লালগড়ে মোমবাতি মিছিল করেন শুভেন্দু অধিকারী। ঝাড়গ্রামের পুলিশ সুপার জানিয়েছেন, লালগড়ে শুভেন্দুর মিছিলের অনুমতি ছিল না। গোটা ঘটনার ভিডিওগ্রাফি করা হয়েছে। হাইকোর্টে জমা দেওয়া হবে।

 

আরও পড়ুন:মেঘনার সঙ্গে নাচে-গানে বর্ষবরণ আবিরের, মেনে নেবে টুম্পা?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Fire: মাঝরাতে নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! গুরুতর আহত আরও ৬
মাঝরাতে নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! গুরুতর আহত আরও ৬
West Bengal Live Blog: নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ একাধিক মৃত্যুর আশঙ্কা
নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ একাধিক মৃত্যুর আশঙ্কা
West Bengal News Live : ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
Saokat Molla: ভাঙড়ে থানার বাইরে বসিয়ে জেরা করা হল প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে, উত্তেজিত জনতা ছুঁড়ল ডিম
ভাঙড়ে থানার বাইরে বসিয়ে জেরা করা হল প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে, উত্তেজিত জনতা ছুঁড়ল ডিম

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget