এক্সপ্লোর

Howrah: লতা মঙ্গেশকরকে দিয়ে নিজের লেখা গান গাওয়ানো হল না, আক্ষেপ হাওড়ার শিল্পী দীপঙ্কর চট্টোপাধ্যায়ের

Lata Mangeshkar Demise: সারা দেশের মতোই আজ লতা মঙ্গেশকরের প্রয়াণে শোকস্তব্ধ হাওড়ার সুরকার, গীতিকার ও গায়ক দীপঙ্কর চট্টোপাধ্যায়। লতা মঙ্গেশকরকে দিয়ে গান গাওয়াতে না পেরে তিনি আফশোস করছেন।

সুনীত হালদার, হাওড়া: প্রয়াত সুর-সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। আজ সকাল ৮.১২ মিনিটে মাল্টি অর্গ্যান ফেলিওর হয়ে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে প্রয়াত হন তিনি। 

১৯২৯ সালের ২৮ সেপ্টেম্বর ইনদওরে জন্ম হয় প্রয়াত সঙ্গীতশিল্পীর। তাঁর জীবনের বেশিরভাগ সময়ই কেটেছে মুম্বইয়ে। তবে বাংলার সঙ্গে তাঁর গভীর যোগাযোগ ছিল। বাংলার সঙ্গীত পরিচালকদের সঙ্গে যেমন কাজ করেছেন, তেমনই বাঙালি সঙ্গীতশিল্পীদের সঙ্গে গানও গেয়েছেন। কলকাতাতেও বহুবার গান গাইতে এসেছেন তিনি। আজ লতা মঙ্গেশকরের প্রয়াণে হাওড়াতেও শোকের ছায়া।

সঙ্গীত-সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর ও তাঁর তিন বোনকে নিয়ে গান লিখে সুর দিয়েছিলেন। কিন্তু সেই গান লতা মঙ্গেশকরকে দিয়ে গাওয়াতে না পারার আক্ষেপ থেকেই গেল সুরকার, গীতিকার ও গায়ক দীপঙ্কর চট্টোপাধ্যায়ের। তিনিও আজ শোকস্তব্ধ।

হাওড়ার লক্ষণ দাস লেনে নিজের বাসভবনে বসে লতা মঙ্গেশকরকে নিয়ে স্মৃতিচারণ করলেন প্রবীণ এই শিল্পী। তিনি জানিয়েছেন, ‘কলকাতার একটি অনুষ্ঠানে গান গাইতে এসেছিলেন লতা মঙ্গেশকর। সেই অনুষ্ঠানের রিহার্সালে গিয়ে আলাপ হয়েছিল লতাজির সাথে। সেদিন উপস্থিত ছিলেন ভি বালসারা, হেমন্ত মুখোপাধ্যায়, পুলক বন্দ্যোপাধ্যায়ের মতো সঙ্গীত ব্যক্তিত্বরা। সেই রিহার্সালে হিন্দি ছবি ‘ম্যায়নে পেয়ার কিয়া’-র জনপ্রিয় গান ‘দিল দিওয়ানা বিন সজনাকে মানে না’-র বাংলা অনুবাদ করেছিলেন পুলক বন্দ্যোপাধ্যায়। সেই গান কিছুক্ষণের মধ্যেই রিহার্সালে এবং পরে স্টেজে গেয়েছিলেন লতাজি। কিন্তু পরে সেই গান আর রেকর্ড হয়নি। তাই আজও প্রকাশ্যে আসেনি গানটি।’

দীপঙ্করবাবু আরও জানিয়েছেন, ‘আমার লেখা গান ও সুরে গলা মিলিয়েছেন হেমন্ত মুখোপাধ্যায় ও মান্নাদের মতো শিল্পীরা। লতাজির সঙ্গে আলাপ হওয়ার পর থেকে তাঁকে দিয়ে গান গাওয়ানোর ইচ্ছে ছিল। চার বোনকে নিয়ে একটি গান লিখেছিলেছিলাম। মুম্বইয়ে গিয়ে লতাজিকে সে কথা জানিয়েছিলাম। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে গান গাইতে রাজী হননি লতাজি। তাই সে আক্ষেপ রয়েই গেল। তবে এবার লতাজির ভাইঝি রাধিকাকে দিয়ে সেই গান গাওয়ানোর ইচ্ছে আছে।’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Amit Shah on Suvendu Adhikari: অনুপ্রবেশে 'জিরো টরালেন্স' মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশংসায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
অনুপ্রবেশে 'জিরো টরালেন্স' মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশংসায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
News Live Updates: তৃণমূল বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে CID, জিটি রোডে উড়ালপুল তৈরিতে উদ্যোগী রাজ্য সরকার
তৃণমূল বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে CID, জিটি রোডে উড়ালপুল তৈরিতে উদ্যোগী রাজ্য সরকার
TMC Councillor:
"অরূপ স্বরূপ কী করতেন..", ক্ষোভ উগরে দিলেন তৃণমূল কাউন্সিলর জুঁই বিশ্বাস
Shantanu Sinha Biswas: ক্যালকাটা পুলিশ সার্জেন্টস ইন্সটিটিউটে 'থ্রেট কালচার', ফের কাঠগড়ায় শান্তনু সিনহা বিশ্বাস
ক্যালকাটা পুলিশ সার্জেন্টস ইন্সটিটিউটে 'থ্রেট কালচার', ফের কাঠগড়ায় শান্তনু সিনহা বিশ্বাস

ভিডিও

Sohini Sengupta Exclusive: 'আমি নায়িকা হয়েছিলাম বলে শিবুর হল পেতে সমস্যা হয়েছে', সোজাসাপ্টা সোহিনী সেনগুপ্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৭.০৫.২৬)। চলে গেলেন 'ভূতের ভবিষ্যৎ'-এর স্রষ্টা, প্রয়াত অনীক দত্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব১ (২৭.০৫.২৬)। কেন পদত্যাগ? এবিপি আনন্দর স্টুডিওয় তৃণমূলের ২ বিদ্রোহী নেতা
Chokh Bhanga 6ta |কীভাবে আবেদন Annapurna Yojona-তে? কতদিন চলবে আবেদন প্রক্রিয়া? জানালেন মুখ্যমন্ত্রী
Chokh Bhanga Chota | ছাদ থেকে পড়ে মৃত্যু হল পরিচালক অনীক দত্তের, শোকের ছায়া টলিউডে | Anik Dutta

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
8th Pay Commission : বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
CM Suvendu Adhikari:'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
West Bengal News Live: সাঁকরাইলে তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠকে হাফ প্যান্ট-স্যান্ডো গেঞ্জি পরিয়ে রাস্তায় ঘোরাল পুলিশ
সাঁকরাইলে তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠকে হাফ প্যান্ট-স্যান্ডো গেঞ্জি পরিয়ে রাস্তায় ঘোরাল পুলিশ
Embed widget