এক্সপ্লোর

Kolkata High Court: সন্দেশখালি কাণ্ডে SIT গঠনে স্থগিতাদেশ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের

Sandeshkhakli ED Attack: রাজ্য পুলিশ অভিযুক্তদের আড়াল করার চেষ্টা করছে বলে এদিন হাইকোর্টে সওয়াল করে ইডি।


সৌভিক মজুমদার, কলকাতা: সন্দেশখালিকাণ্ডের (Sandeshkhali ED Attack) তদন্তে সিট গঠনের নির্দেশে অন্তর্বর্তী স্থগিতাদেশ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের। রাজ্য পুলিশ ও সিবিআইকে (CBI investigation) নিয়ে সিট গঠনের নির্দেশে অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়া হয়েছে। রাজ্য পুলিশের তদন্তের ওপরও অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করেছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। 

সন্দেশখালির ঘটনায় রাজ্য পুলিশকে দিয়ে তদন্তের ঘটনার বিরোধিতা করে এসেছে ইডি (ED)। এদিন হাইকোর্টে ইডির আইনজীবী সওয়াল করেন, 'সিবিআই ও রাজ্য পুলিশকে নিয়ে সিট গঠনের বিরোধিতা করছি। রাজ্যের প্রভাবশালী মন্ত্রী অভিযুক্ত, জেলে আছেন। রাজ্য পুলিশ এই তদন্তের ক্ষেত্রে একেবারেই যোগ্য সংস্থা নয়। নথি বিকৃত করা হতে পারে, তথ্যপ্রমাণ নষ্ট করা হতে পারে।' রাজ্য পুলিশ অভিযুক্তদের আড়াল করার চেষ্টা করছে বলেও হাইকোর্টে সওয়াল করে ইডি।

ইডিকে মারধরের ঘটনায় সিবিআই তদন্তের দাবি করা হয়েছিল। কিন্তু একা সিবিআইকে তদন্ত করার কথা না বলে রাজ্য পুলিশের সঙ্গে SIT তৈরির নির্দেশ দেন বিচারপতি জয় সেনগুপ্ত। নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় ইডি এবং রাজ্য। সেই মামলায় সিট গঠনের নির্দেশে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। 

৩৩ দিন কেটে গেলেও এখনও টিকি খুঁজে পাওয়া যায়নি শেখ শাহজাহানের। ইডি দু'বার হাজিরার নোটিস পাঠালেও, তাতে আমল দেননি তৃণমূলের দোর্দণ্ডপ্রতাপ নেতা। এখানেই প্রশ্ন উঠছে, তাহলে ইডি আধিকারিকদের ওপর বর্বরোচিত আক্রমণের ঘটনায় মাস্টারমাইন্ড শেখ শাহজাহানকে খুঁজবে কে? এই পরিস্থিতিতে বুধবার সন্দেশখালিকাণ্ডের তদন্তে সিবিআই ও রাজ্য পুলিশকে নিয়ে গঠিত সিট-এর ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।  

৫ জানুয়ারি রেশন দুর্নীতির তদন্তে সন্দেশখালিতে তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে গিয়ে বর্বর আক্রমণের মুখে পড়েন ED ও CRPF.রক্তাক্ত হন ইডির আধিকারিকরা। সেই ঘটনার তদন্তে ১৭ জানুয়ারি এক পুলিশ সুপার পদমর্যাদার অফিসার এবং এক CBI আধিকারিককে নিয়ে সিট গঠন করে দেন বিচারপতি জয় সেনগুপ্ত। একইসঙ্গে সিটে ন্যাজাট থানার কোনও আধিকারিক থাকতে পারবেন না বলেও জানিয়ে দেন তিনি। কিন্তু বিচারপতি সেনগুপ্তর সিট গঠনের সেই নির্দেশকে চ্য়ালেঞ্জ করে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে যায় ED।  

এর মধ্য়ে সিবিআই আধিকারিকের নাম না দেওয়ায় সিট গঠন সম্পূর্ণ হয়নি। ফলে তদন্ত হচ্ছে না। পাশাপাশি, আর তদন্ত করছে না  ন্যাজাট থানাও। এই পরিস্থিতিতে সূত্রের খবর, ন্যাজাট থানার তরফে বসিরহাটের এসিজেএম আদালতে জানানো হয় সিটকে চিঠি পাঠিয়েও উত্তর পাননি তারা। এই জটিলতার জেরে তদন্ত থমকে আছে। এই প্রেক্ষাপটে এদিন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে মামলার শুনানি হয়। সেখানে সিটে স্থগিতাদেশের নির্দেশ দেওয়া হয়। পরবর্তী শুনানি ৬ মার্চ।

আরও পড়ুন: একই জায়গায় ২০০ বার অস্ত্রোপচার! তারপরে 'রোগমুক্তি' SSKM-এ

সেরা শিরোনাম

Abhishek Banerjee PA : চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
News Live Update : বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
Kidney Smuggling: মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
Balurghat ABHA Card: বালুরঘাটে স্বাস্থ্য কর্মসূচির উদ্বোধন, ABHA কার্ড কেন দরকার, বোঝালেন সুকান্ত মজুমদার
বালুরঘাটে স্বাস্থ্য কর্মসূচির উদ্বোধন, ABHA কার্ড কেন দরকার, বোঝালেন সুকান্ত মজুমদার

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget